...
...
Next Story

ভালোবাসায় মাখামাখি সৌরভ-শুভস্মিতা! 'হৃদয়ের কারবার'-এ মজে পর্দার 'দীপ-ঝাঁপি'!

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি সৌরভ-শুভস্মিতা। তাঁদের প্রেমের নানা মুহূর্তের ছবিও তাঁরা সমাজমাধ্যমে ভাগ করে নেন। এবার সে রকমই কিছু মিষ্টি মুহূর্ত তাঁরা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন।

Published on: Jun 08, 2026 12:42 PM IST
Advertisement

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি সৌরভ-শুভস্মিতা। তাঁদের প্রেমের গুঞ্জন বহুদিন ধরে শোনা গেলেও প্রথমে কিছুটা রাখঢাক ছিল। এরপর কিছুদিন আগেই সৌরভ চক্রবর্তী সঙ্গে শুভস্মিতা মুখোপাধ্যায় বাগদান সারেন। তারপর থেকেই খুল্লামখুল্লা প্রেম করছেন তাঁরা। তাঁদের প্রেমের নানা মুহূর্তের ছবিও তাঁরা সমাজমাধ্যমে ভাগ করে নেন। এবার সে রকমই কিছু মিষ্টি মুহূর্ত তাঁরা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন।

ভালোবাসায় মাখামাখি সৌরভ-শুভস্মিতা! বাগদানের পর ছুটির মেজাজে পর্দার 'দীপ-ঝাঁপি'!
ভালোবাসায় মাখামাখি সৌরভ-শুভস্মিতা! বাগদানের পর ছুটির মেজাজে পর্দার 'দীপ-ঝাঁপি'!

রবিবার সৌরভ শুভস্মিতার সঙ্গে একটি মিষ্টি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাগ করে নেন। সেখানে সাদা পোশাকে, খোলা চুলে ধরা দেন শুভস্মিতা। সৌরভের পরনে ছিল কালো রঙের টি-শার্ট ও ধূসর জিন্স। ভিডিয়োয় ছুটির মেজাজে ধরা দেন তাঁরা। কখনও বারান্দার কার্নিশে আবার কখনও খোলা উঠোনে সৌরভের প্রেমে মাখামাখি হয়ে ধরা দেন শুভস্মিতা। ভিডিয়োটি পোস্ট করে সৌরভ ক্যাপশনে লেখেন, ‘হৃদয়ের কারবার।’

তাঁদের এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ভালোবাসায় ভরে দিয়েছেন নেটিজেনরা। একজন লেখেন, ‘দু’জনের গজ দাঁত আছে, মিল বেশ এঁদের।' আর একজন লেখেন, ‘কিউট জুটি।’ আর একজন লেখেন, ‘কী যে মিষ্টি তোমাদের দু’জনকে একসঙ্গে কিউট লাগে।' আর একজন লেখেন, ‘নজর না লেগে যায়।’

প্রসঙ্গত, 'লক্ষ্মীঝাঁপি' ধারাবাহিক করতে গিয়েই একে অপরের প্রেমের পড়েন সৌরভ-শুভস্মিতা। তারপর আশীর্বাদ ও আংটি বদল সেরে ফেললেন। তবে ছাদনাতলায় কবে যাচ্ছেন তাঁরা? সৌরভ জানিয়েছেন যে, আশীর্বাদ, বাগদান হয়েছে ঠিকই কিন্তু বিয়ে কবে করছেন, তা নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত নেননি। আপাতত চলছে লক্ষ্মী ঝাঁপি। ফলে মারাত্মক কাজের চাপ। তাই এখনই কিছু ভাবছেন না তাঁরা।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe