...
...
Next Story

Sourav Das: দর্শনা নয়, সৌরভ নিজের ওয়ালপেপারে রাখেন কার ছবি? ফাঁস করলেন শুভশ্রী

Sourav Das: মোবাইল ফোনের ওয়ালপেপারে অনেকেই নিজের বাবা-মায়ের ছবি, ভালোবাসার মানুষের ছবি অথবা বাড়িতে পোষ্যর ছবি রাখেন। অনেকে আবার ঠাকুর দেবতার ছবিও রাখেন মোবাইল ফোনের ওয়ালপেপারে।

Published on: May 31, 2026, 20:15:42 IST
Advertisement

Sourav Das: মোবাইল ফোনের ওয়ালপেপারে অনেকেই নিজের বাবা-মায়ের ছবি, ভালোবাসার মানুষের ছবি অথবা বাড়িতে পোষ্যর ছবি রাখেন। অনেকে আবার ঠাকুর দেবতার ছবিও রাখেন মোবাইল ফোনের ওয়ালপেপারে। তারকাদের ক্ষেত্রে বেশিরভাগ সময় দেখা যায় প্রিয় মানুষের অথবা প্রিয় সিনেমার ছবি ওয়ালপেপারে রাখতে। এবার নিজের ওয়ালপেপারের ছবি নিজেই সামনে নিয়ে এলেন সৌরভ দাস।

সৌরভ নিজের ওয়ালপেপারে রাখেন কার ছবি?
সৌরভ নিজের ওয়ালপেপারে রাখেন কার ছবি?

আগামী ১৯ জুন বড় পর্দায় মুক্তি পেতে চলেছে সৌরভ দাস এবং যিশু সেনগুপ্তর প্রযোজনায় তৈরি ছবি অভিমান। এই সিনেমায় জুটি বাঁধবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। যদিও প্রযোজনা ছাড়াও ছবিতে অভিনয় করতেও দেখা যাবে যিশুকে।

আরও পড়ুন: সোনারপুরে হামলা অভিষেকের ওপর, নিন্দায় মুখর হয়ে কী বললেন সায়নী?

এই সিনেমারই প্রোমোশনে chupkorr-এর পেজ থেকেশেয়ার করা হয়েছে একটি ভিডিও। একে অপরের মুখোমুখি হয়েছিলেন সৌরভ, যিশু এবং শুভশ্রী। কথায় কথায় উঠে আসে মোবাইল ফোনের ওয়ালপেপারের কথা। এরপরেই শুভশ্রী সৌরভকে প্রশ্ন করেন, কবে থেকে তুমি ঠাকুর ভক্ত হলে? শুভশ্রীর এই কথায় হাসতে শুরু করেন সৌরভ।

সৌরভের হাসি দেখে স্পষ্ট হয়ে যায় আগে তিনি তেমনভাবে ঈশ্বর বিশ্বাসী ছিলেন না কিন্তু বিয়ের পর থেকে বা বলা ভালো দর্শনা সৌরভের জীবনে আসার পর থেকেই তিনি ঠাকুর ভক্ত হয়েছেন। এর পরেই সৌরভ নিজের ফোনের লক খুলে সকলকে দেখান তাঁর ফোনের ওয়ালপেপারে রয়েছে স্বয়ং বড় মায়ের ছবি।

আরও পড়ুন: 'কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেএসেছিল...', সায়নীর মৃত্যুর পর প্রথম মুখ খুললেন মা মলি চক্রবর্তী

অভিমান প্রসঙ্গে

চলতি বছরের শুরুর দিকেই ঘোষণা করা হয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও যিশু সেনগুপ্ত অভিনীত ছবি ‘অভিমান’ আসছে। সৌরভ দাস এবং যিশু সেনগুপ্তর প্রযোজনা সংস্থা হোয়াইট শো সিরিয়াসের হাত ধরে আসছে এই ছবি।

এই ছবিতে প্রসেনজিৎ অভিনীত চরিত্রের নাম 'আকাশ চট্টোপাধ্যায়’। এই ছবিতে নায়ককে একজন গায়কের ভূমিকায় দেখা যাবে। যিশুর চরিত্রের নাম ‘ঋষি চট্টোপাধ্যায়’। আর শুভশ্রী অভিনীত চরিত্রের নাম শ্রী। ছবিতে একটি ত্রিকোণ প্রেমের গল্প দেখতে পাবেন দর্শকরা।

ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করবেন কাঞ্চন মল্লিক, অনন্যা বন্দ্যোপাধ্যায়, অরিজিতা মুখোপাধ্যায় সহ আরও অনেকেই।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks