‘বিগ বস বাংলা’-র (Bigg Boss Bangla) ফাইনালের আগে শেষ ক্যাপ্টেন্সি টাস্ক ঘিরে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিল অন্দরমহল। আর সেই টাস্কের রেশ কাটতে না কাটতেই এবার সোশাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করলেন অভিনেতা সৌরভ দাসের স্ত্রী অভিনেত্রী দর্শনা বণিক। প্রতিযোগী রাজবীর দে-র পিআর (PR) টিমের বিপুল অর্থ ব্যয় এবং তাঁর অনুরাগীদের ‘বয়কট’ সংস্কৃতিকে তীব্র ভাষায় কটাক্ষ করে দর্শনার ব্যঙ্গাত্মক মন্তব্য— ‘উনি তো ভগবান! এই শো ওঁর যোগ্য নয়।’

রাজবীরের পিআর ও ফ্যানদের ‘বয়কট’ ট্রেন্ড নিয়ে কী লিখলেন দর্শনা?
বিগ বসের ঘরে রাজবীর ও সৌরভের সাম্প্রতিক বিবাদের পর রাজবীরের অনুরাগীদের একাংশ সোশাল মিডিয়ায় শো বয়কটের ডাক দিয়েছেন। আর তাতেই চটেছেন দর্শনা বণিক। রাজবীরকে সরাসরি নিশানা করে নিজের পোস্টে দর্শনা লিখেছেন, ‘দুঃখিত! কিন্তু আমাকে এটা বলতেই হচ্ছে। পিআর (PR)-এ এত টাকা ঢালার জন্য রাজবীর দে-কে কুর্নিশ! এটা পাগলামি। ঘরের ভেতরে ওঁর যাত্রার বেশিরভাগ দিনই... এক দিন অন্তর ওঁর ‘ফ্যান’রা কাউকে না কাউকে বয়কট করে চলেছেন। আজ তো চরম দিন! ওঁর ‘ফ্যান’রা বলছেন সেই শো-কেই বয়কট করতে, যে শো-এ উনি খেলছেন— যে শো ওঁকে টাকা দিচ্ছে যাতে উনি নিজের পিআর টিমকে টাকা দিতে পারেন!’
কটাক্ষের সুর আরও চড়িয়ে দর্শনা যোগ করেন, রাজবীরের সহ-প্রতিযোগীরা খারাপ, শো খারাপ, এমনকি ওঁর সম্পর্কে কেউ খারাপ লিখলেও সে খারাপ! তাহলে ওঁদের চোখে কে ভালো— সেই প্রশ্নই তুলেছেন অভিনেত্রী। পাশাপাশি রাজবীরকে ‘খুব ভালো খেলোয়াড়’ বলে ব্যঙ্গ করে দর্শনা লিখেছেন, ওঁর তো হিন্দি বিগ বসে যাওয়া উচিত ছিল, কারণ এই শো ওঁর যোগ্য নয়— ‘হি ইজ গড (উনি ভগবান)’। প্রসঙ্গত, সৌরভ দাস বিগ বসের ঘরে যাওয়ার পর দর্শনা নিজে বলেছিলেন সৌরভ ব্যাতীত তাঁর প্রিয় প্রতিযোগী রাজবীর দে। অথচ বরের সঙ্গে ঘটা ঘটনার জেরে মনের রঙ বদলালো দর্শনার।
ক্যাপ্টেন্সি টাস্কে ঠিক কী ঘটেছিল সৌরভ ও রাজবীরের মধ্যে?
{{/usCountry}}ক্যাপ্টেন্সি টাস্কে ঠিক কী ঘটেছিল সৌরভ ও রাজবীরের মধ্যে?
{{/usCountry}}ফাইনালের আগে বাড়িতে শেষবারের মতো ক্যাপ্টেন নির্বাচনের জন্য একটি বিশেষ টাস্কের আয়োজন করা হয়েছিল, যেখানে অংশ নিয়েছিলেন সৌরভ, রাজবীর, রণিতা এবং নিরঞ্জন।
নিয়ম অনুযায়ী, বাড়ির বিভিন্ন জায়গায় ঘণ্টা বাজার পর সেখান থেকে সর্বাধিক পতাকা সংগ্রহ করে গার্ডেন এরিয়ায় নিজেদের বাকেটে জমা করতে হবে এবং প্রতিপক্ষের পতাকার সংখ্যা কমাতে হবে। কিন্তু খেলা শুরু হতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং রাজবীর ও সৌরভের মধ্যে তীব্র ধাক্কাধাক্কি শুরু হয়। একসময় সৌরভ পিছন থেকে রাজবীরকে জাপটে ধরেন এবং ভারসাম্য হারিয়ে দু’জনেই মাটিতে পড়ে যান।
হাতাহাতির জেরে বিগ বসের কড়া সতর্কবার্তা:
টাস্ক চলাকালীন রাজবীরের অভিযোগ এবং অন্যান্য প্রতিযোগীদের আক্রমণাত্মক আচরণের জেরে ঘরের পরিবেশ হাতের বাইরে চলে যায়। বারবার সাবধান করা সত্ত্বেও প্রতিযোগীরা শারীরিকভাবে নিজেদের আঘাত করছেন দেখে শেষ পর্যন্ত কড়া সতর্কবার্তা দেন স্বয়ং ‘বিগ বস’। এই চরম বিশৃঙ্খলার জেরে শেষ পর্যন্ত ক্যাপ্টেন্সি নির্বাচনের লড়াই আর স্বাভাবিকভাবে এগোতে পারেনি। আর এই ঘটনার পরই রাজবীরের ফ্যানবেস ও পিআর-এর বিরুদ্ধে সুর চড়িয়ে বিতর্ক আরও উসকে দিলেন দর্শনা বণিক।
ABOUT THE AUTHOR
প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।