দশমী মানেই বিষাদের সুর। কারণ দুর্গা মায়ের যে বিদায় নেওয়ার পালা। যদিও বেশিরভাগ বারোয়ারি পুজোর ভাসান হয়েছে বৃহস্পতিবার। সেবড়িশা প্লেয়ার্স কর্নারের পুজোর ভাসানে বৃহস্পতিবার মেয়ে সানাকে নিয়ে হাজির হয়েছিলেন সৌরভ। সেইসময় তাঁকে ঢাকের তালে নাচতেও দেখা যায়। তবে সানার চোখেমুখে ছিল একরাশ মনখারাপ। প্রতিমাকে টেম্পোতে তোলার পর সেখানে উঠে প্রণামও সারেন সানা। ভাসানে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও।

সানার যখন মন খারাপ তখন মেয়েকে কাছে টেনে নিয়ে মাথায় চুমু খেতেও দেখা যায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে। বরাবরই মেয়ে অন্তপ্রাণ মহারাজ। তিনি যখন দাদাগিরির সঞ্চালনা করতেন, তখন প্রায় প্রতিটা এপিসোডেই কোনো না কোনো প্রসঙ্গে তাঁর মুখে থাকত মেয়ের প্রসঙ্গ।
২০০১ সালে জন্ম সানার। ছোট থেকে পড়াশোনার পাশাপাশি মায়ের কাছে নাচেরও তালিম নিয়েছেন সানা। তবে খেলাধূলার প্রতি সেভাবে ঝোঁক ছিল না তাঁর। বরাবরই বাবা-মায়ের তারকাদ্যুতি থেকে নিজেকে দূরে রেখেছেন সানা। একদম সাদামাটাভাবেই তাঁকে দেখা যায়। সোশ্যাল মিডিয়াতেও নেই তিনি। প্রায় বছরপাঁচেক কাটিয়েছেন লন্ডনে। সেখানে উচ্চশিক্ষার পর, পেশাগতজীবনের সূচনা। লন্ডনে সানা থাকতেন সৌরভের কেনা অ্যাপার্টমেন্টেই। এক সাক্ষাৎকারে ডোনা জানিয়েছিলেন, রোজ লোকাল ট্রেনে করে অফিস যেতেন সানা। এমনকী, অফিস থেকে ফিরে নিজেই করতেন রান্নাবান্না।
তবে পুজোর আগে দিয়ে কলকাতায় ফিরে এসেছেন। সৌরভ জানিয়েছিলেন এবারে পাকাপাকিভাবেই ফিরেছেন তাঁদের একমাত্র মেয়ে দেশে। মায়ের সঙ্গে একটি নাচের পারফরমেন্সও করেছেন কলকাতার জাদুঘরে।
{{/usCountry}}তবে পুজোর আগে দিয়ে কলকাতায় ফিরে এসেছেন। সৌরভ জানিয়েছিলেন এবারে পাকাপাকিভাবেই ফিরেছেন তাঁদের একমাত্র মেয়ে দেশে। মায়ের সঙ্গে একটি নাচের পারফরমেন্সও করেছেন কলকাতার জাদুঘরে।
{{/usCountry}}এদিকে সৌরভের সময় কাটছে এখন বিশাল ব্যস্ততায়। একদিকে তিনি, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল-এর সভাপতির দায়িত্ব, সঙ্গে আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস-এর প্রধান কোচ। অন্য দিকে. তাঁর উপর রয়েছেবিগ বস বাংলার সঞ্চালনার দায়িত্ব। যা একদম নতুন দাদার কাছে। এদিকে তাঁর উপর তৈরি হওয়া বায়োপিক, যাতে রাজকুমার রাও মুখ্য চরিত্রে, সেদিকেও রয়েছে কড়া নজর।
প্রসঙ্গত, রাজকুমার রাও দুর্গাপুজোর সময় কলকাতায় এসেছিলেন তাঁর আসন্ন সিনেমা 'দাদা - দ্য সৌরভ গাঙ্গুলি স্টোরি'-র প্রচারে। মহাষ্টমীর দিন সৌরভের বাড়িতেও যান তিনি। একাধিক পুজো ঘুরে দেখেন সৌরভ ও ডোনার সঙ্গে। গিয়েছিলেন সৌরভ ম্যাডক্স স্কোয়ার, অ্যালেন পার্ক এবং সৌরভের পাড়ার পুজোয়। লাল পাঞ্জাবিতে একেবারে বাঙালিয়ানায় ভরপুর ছিল তাঁর সাজ। বিক্রমাদিত্য মোতওয়ানে পরিচালিত এই বায়োপিকটি ২০২৭ সালের ১৪ মে মুক্তি পাওয়ার কথা।