...
...
Next Story

Sourav Ganguly Home Kali Puja: বিগ বস সামলে সোজা বাড়ির পুজোয় দাদা, , নজর কাড়ল ভোগের রাজকীয় থালা, মেনুতে কী কী

সৌরভ-ডোনার বাড়িতে কালীপুজোর এলাহি আয়োজন। দাদার দরবার সামলে বাড়ির কর্তার দায়িত্ব পালনে ব্যস্ত মহারাজ।

Published on: Nov 10, 2026, 09:00:39 IST
Advertisement

‘বিগ বস বাংলা’-র সঞ্চালনার ব্যস্ত শিডিউল ও কাজের হাজারো চাপ সামলে প্রতি বছরের মতো এবারও পারিবারিক কালীপুজোয় চেনা মেজাজে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। পারিবারিক কালীপূজায় আত্মীয়-স্বজনদের সাথে আলো ঝলমলে সান্ধ্য উদযাপনে মেতে ওঠার নানাবিধ মিষ্টি মুহূর্ত সামাজিক মাধ্যমে এল প্রকাশ্য়ে।

বিগ বস সামলে সোজা বাড়ির পুজোয় দাদা, , নজর কাড়ল ভোগের রাজকীয় থালা, মেনুতে কী কী
বিগ বস সামলে সোজা বাড়ির পুজোয় দাদা, , নজর কাড়ল ভোগের রাজকীয় থালা, মেনুতে কী কী

পূজার নিয়মানুষ্ঠান ছাড়াও উৎসবের আবহে সৌরভ এবং তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়-এর এথনিক লুক নেটিজেনদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছে। বিগ বস বাংলায় ‘দাদার দরবার’-এর শ্যুটিং সেরে সোজা পুজোর আসরে যোগ দেন মহারাজ।

কালো পোশাকে সৌরভ, পিওর সিল্কে নজরকাড়া ডোনা:

দীপাবলি ও কালীপূজার বিশেষ রাতে সৌরভ এবং ডোনা দুজনেই বেছে নিয়েছিলেন অভিজাত অবতার। কালো রঙের ডিজাইনার কারুকাজ ও এমব্রয়ডারি করা কুর্তায় বরাবরের মতোই রাজকীয় লুকে ধরা দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভের সাথে সামঞ্জস্য রেখে ডোনা গঙ্গোপাধ্যায়ও সেজেছিলেন কালো রঙের স্ট্রাইপড শাড়িতে।

সৌরভের বাড়ির মা কালী

জিভে জল আনা ভোগের সুস্বাদু মেনু:

শুধু তাই নয়, সৌরভের পরিবারে এসেছে একঝাঁক নতুন সদস্য়। হ্যাঁ, সৌরভ-ডোনার আদুরে চারপেয়ে কন্যে সুগার মা হয়েছে। গোল্ডেন রিট্রিভার প্রজাতির সারমেয় সুগার। তাঁর খুদে ছানারা হইহই করছে গোটা বাড়ি জুড়ে।

ভোগের নজরকাড়া মেনু

বিগ বসের চাপ ও উৎসবের আনন্দ:

বর্তমানে সৌরভ গঙ্গোপাধ্যায় ‘বিগ বস বাংলা’ সঞ্চালনা নিয়ে দিনরাত ব্যস্ত সময় কাটাচ্ছেন। প্রতিযোগীদের ভুল শুধরে দেওয়া থেকে শুরু করে ঘরে শৃঙ্খলা বজায় রাখার কড়া মেজাজ— সবটাই সামলাচ্ছেন দক্ষতার সাথে। তবে কাজের শত ব্যস্ততার মাঝেও পরিবারকে সময় দেওয়া ও নিজেদের পারিবারিক উৎসবে আন্তরিকভাবে সামিল হওয়ার মহারাজ ফের একবার ভক্তদের মন জয় করে নিয়েছে।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks