বাংলার ভোটের শেষ বেলায় গ্ল্যামারের মেলা। কিন্তু সব ভিড় ছাপিয়ে যখন বেহালার বুথে এসে পৌঁছাল ‘দাদা’র গাড়ি, তখন উত্তেজনা চরমে। সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়েই ভোট দিলেন প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সঙ্গে ছিলেন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। বুথ থেকে বেরিয়েই সৌরভের মুখে শোনা গেল ভোট নিয়ে সন্তুষ্টির সুর।

ভোটের হার নিয়ে সৌরভ:
গত কয়েক বছরে তৃণমূল ঘনিষ্ঠ হয়ে ওঠেছেন মহারাজ। তবে রাজনীতি নিয়ে খুব বেশি কথা বলতে এদিন রাজি হননি। অন্যবারের তুলনায় এইবারের ভোট কতটা আলাদা? প্রশ্ন শুনেই বলেন. 'এ সব আমাকে জিজ্ঞেস করবেন না। আমার ভোট দেওয়া কাজ, আমি দিয়েছি।' কতটা ভোট পড়বে বলে মনে হচ্ছে? দাদার জবাব, 'আশা করি সন্ধ্যার মধ্যে তা পরিষ্কার হয়ে যাবে। আগের পর্বেও প্রচুর মানুষ ভোট দিয়েছিলেন। ৯০ শতাংশের বেশি ভোট পড়েছিল।' নির্বাচনী ফল কী হতে পারে? সৌরভের সাফ কথা, ‘জনতা যা সিদ্ধান্ত নেবে তেমনই পরিবেশ’। আঁটোসাঁটো নিরাপত্তার মাঝে সৌরভ-ডোনার এই উপস্থিতি সাধারণ ভোটারদের মধ্যে বাড়তি উৎসাহ জোগায়।
রাজনীতির বুথে আইপিএল-এর হাওয়া:
ভোট দিয়ে বেরিয়ে সৌরভের সামনে রাজনীতির পাশাপাশি আইপিএল নিয়ে প্রশ্ন ধেয়ে আসাই স্বাভাবিক। বর্তমান আইপিএল মরসুম নিয়ে সৌরভ বলেন, ‘এখনও অর্ধেক টুর্নামেন্ট বাকি। এখনই কাউকে ফেভারিট বলা কঠিন। তবে পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস এবং আরসিবি (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু) ভালো খেলছে। লড়াই খুব জোরদার হবে।’ বিশেষ করে বিরাটের আরসিবি আর পাঞ্জাবের সাম্প্রতিক ফর্ম সৌরভকে যে মুগ্ধ করেছে, তা তাঁর কথাতেই স্পষ্ট।
সৌরভ এবং ডোনা— দুজনেই এদিন খুব সাধারণ পোশাকে ভোট দিতে এসেছিলেন, যা নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে। খেলার মাঠ থেকে রাজনীতির আঙিনা— সৌরভ যেখানেই পা রাখেন, আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকেন তিনিই।
{{/usCountry}}সৌরভ এবং ডোনা— দুজনেই এদিন খুব সাধারণ পোশাকে ভোট দিতে এসেছিলেন, যা নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে। খেলার মাঠ থেকে রাজনীতির আঙিনা— সৌরভ যেখানেই পা রাখেন, আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকেন তিনিই।
{{/usCountry}}খুব শিগগির ছোটপর্দায় ফিরছেন সৌরভ। স্টার জলসার জন্য বিগ বস বাংলা হোস্ট করবেন মহারাজ। সেপ্টেম্বরে শুরু হবে এই রিয়ালিটি শো। আনুষ্ঠানিক ঘোষণা ও লোগো লঞ্চ হয়ে গিয়েছে আগেই। নতুন রূপে দাদার দাদাগিরি দেখবার অপেক্ষায় দর্শক।