Sourav Diet: খান না মটন-চিংড়ি! ৫০ পেরিয়েও টানটান চেহারা, কী থাকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ডায়েটে?
পঞ্চাশ পেরিয়েও কীভাবে এত ফিট মহারাজ? এমন কী খান দাদা? দু বার হার্ট অ্যাটাকের পর, খাবার নিয়ে এখন অনেক সচেতন সৌরভ।
বয়স সৌরভ গঙ্গোপাধ্যায়ের ধারকাছেও ঘেষতে পারে না! পা রেখেছেন ৫৩ বছরে। অনেকের মনেই প্রশ্ন, পঞ্চাশ পেরিয়েও কীভাবে এত ফিট মহারাজ? শরীরে মেদের লেশমাত্র নেই। এমন কী খান দাদা?

সৌরভ গঙ্গোপাধ্যায় এই নিয়ে একবার দাদাগিরিতে জানিয়েছিলেন যে, ‘প্রতি ৩ দিন অন্তর আয়নার সামনে দাঁড়াই। এটা (পেট দেখিয়ে) ভিতরে থাকলে মন ভালো থাকে, আর এটা বাইরে এসে গেলেই কন্ট্রোল করা শুরু’। সৌরভ আরও জানালেন, ‘দিনে ১ থেকে ১ ঘণ্টা ১৫ মিনিট হল আমার সময়। সেই সময় শরীরচর্চা করি। চিনি একেবারই খাই না।’ এমনকী শীতকালে পিঠে-পার্বনের সময়তে বাড়ির লোককে বলেন যে, সুগার ফ্রি দিয়ে পিঠে বানিয়ে দিতে।
আরও পড়ুন: বর্ডার ২-র বক্স অফিসে নজর সকলের! হিট তকমা পেতে বর্ডারের থেকে কোন ৫ রেকর্ড ছিনিয়ে নিতে হবে এটিকে?
তবে জানা যায় যে, ফিটনেস সচেতন সৌরভ খেতে যতই ভালোবাসুন না কেন, চিকেন আর মাছ ছাড়া কিছুই খান না। কার্বসও খান না। এমনকী মটন-চিংড়িও বাদ। আর প্রতিদিনের খাদ্যতালিকায় প্রচুর পরিমাণে শাক-সবজি ও ফল থাকে, যা তাঁকে ফিট থাকতে সাহায্য করে। আর সকালটা শুরু হয় নাকি উচ্ছের রস দিয়ে।
আরও পড়ুন: বিদ্যা না পরশুরাম, চলতি সপ্তাহে টপার কে? টিআরপিতে জমিয়ে বসছে তারে ধরি ধরি, পরিণীতা কত নম্বরে
আসলে হৃদযন্ত্রে সমস্যা দেখা দিয়েছিল সৌরভের। স্টেন্ট বসেছে। তাই এখন অনেক মেপে খাবার খেতে হয় তাঁকে। খাওয়া দাওয়ায় অনিয়ম করা চলে না। তবে আর যাই হোক, জন্মদিনে বিরিয়ানিটা চাই-ই চাই। বছরের এই একটা দিনই বিরিয়ানি ওঠে সৌরভের প্লেটে।
আরও পড়ুন: তৃণমূলকে না-পসন্দ! তবে নিতে হবে লক্ষ্মীর ভাণ্ডার, ভরা সভায় পরামর্শ বিজেপি-র মিঠুনের
২০২১ সালে প্রথমবার হার্ট অ্যাটাক হয় মহারাজের। সেইসময় জিমে ব্যায়াম করার সময় বুকে ব্যথা অনুভব করলে তাকে কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় তার করোনারি ধমনীতে ব্লক (Triple vessel disease) ধরা পড়ে এবং একটি ধমনীতে স্টেন্ট বসানো হয়েছিল।
এর তিন সপ্তাহ পর, আবারও বুকে অস্বস্তি হওয়ায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে অ্যাপোলো গ্লেনইগলস হাসপাতালে ভর্তি করা হয় এবং আরও দুটি স্টেন্ট বসানো হয়েছিল। সুস্থ হয়ে উঠলেও, তারপর থেকে ডায়েট সচেতন মহারাজ অনেকটাই।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


