...
...
Next Story

Sourav Ganguly: বিগ বস বাংলার ঘরে নন্দিনীর কারণে রক্তাক্ত সৃজলা! ‘বেশি বকাঝকা করলে আবার…’, সৌরভের কথায় বিরক্ত দর্শক

সৌরভ গঙ্গোপাধ্যায়কে সামনে পেয়ে সংবাদমাধ্যমের তরফে জানতে চাওয়া হয়, চলতি সপ্তাহে যা যা ঘটেছে বিগ বসের ঘরে, তাতে তিনি কতটা বকাঝকা করবেন। দাদার বক্তব্য, খুব বেশি শাসন করতে চান না তিনি। কারণ তা প্রতিযোগীদের গেমপ্ল্যান নষ্ট করতে পারে।

Published on: Sep 26, 2026, 15:20:27 IST
Advertisement

বিগ বস বাংলার ঘরে এক সপ্তাহে ঘটে গিয়েছে একাধিক কাণ্ড। এবার দর্শকদের চোখ সৌরভ গঙ্গোপাধ্যায় কী বলবেন শনি ও রবিবারে তার দিকে। বিশেষ করে সৃজলা গুহ চোট পাওয়ার পর, এখনো খেলায় যোগ দেননি। নন্দিনী দত্ত তাঁকে ফেলে দেওয়ার কারণেই আঘাত পান তিনি। শুধু তাই নয়, নন্দিনী ক্যাপ্টেন্সি টাস্কে সৃজলাকে আঘাত করার জন্য, ডিও-লঙ্কার গুঁড়ো চোখে দেওয়া, ব্যক্তিগত চিঠি ছিঁড়ে ফেলার মতো নানা পরিকল্পনা করেছিল। এমনকী, সৃজলা আঘাত পাওয়ার পরেও, বিভিন্ন মানুষের সঙ্গে বসে তাঁকে নিয়ে গসিপ করা বন্ধ করেননি নন্দিনী। এখন অনেকেরই অপেক্ষা, গোটা ব্যাপারটায় সৌরভের থেকে কী প্রতিক্রিয়া আসে।

সৃজলা না নন্দিনী, কার পক্ষ নেবেন দাদা?
সৃজলা না নন্দিনী, কার পক্ষ নেবেন দাদা?

সৌরভ গঙ্গোপাধ্যায়কে সামনে পেয়ে এরকমই প্রশ্ন এসেছিল সংবাদমাধ্যমের তরফ থেকে। যাতে দাদা জানান, ‘বকাঝকা করলেই কী সব ঠিক হয়ে যাবে। খেলুক তাঁরা সবে তো শুরু হয়েছে। সবে তো তিনটে সপ্তাহ হয়েছে। তারাও সেটল হচ্ছে নতুন মানুষ আসছে। দাদা ঠিক সময়ে বকবে।’

‘দাদার কাজ হচ্ছে খেলাটাকে খেলানো। বিগ বস যাতে মানুষ পছন্দ করে সেটাও দেখতে হবে। আমি যদি সবাইকে চুপ করিয়ে দেই, তাহলে তারা তো নিজেকে এক্সপ্রেসই করতে পারবে না। সেই জন্য সময়ের সাথে যেরকমভাবে দরকার, সেরকমভাবে দাদা বলবে।’, আরও বলেন সৌরভ।

কিন্তু তাঁর এই বক্তব্য একেবারেই মনঃপূত হয়নি দর্শকদের। একজন লিখলেন, ‘সবই বুঝলাম, আপনি কবে এলিমিনেট হবেন বলুন তো। আর কবে নতুন সঞ্চালকের ওয়াইল্ড কার্ড এন্ট্রি হবে?’ আরেকজন লেখেন, ‘দাদা আপনি খোল করতাল বাজাবেন আর ঝিলাম দ্য কুচুটে মাসি গান করবে, এই হবে শনিবার ও রবিবার।’ অন্য আরেকটি কমেন্টে লেখা হয়, ‘আপনি কিছুই বলতে পারবেন না, শুধু কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকবেন। এরকম করলে বিগ বস কেউই পছন্দই করবে না।’

এদিকে নন্দিনীকে নিয়ে গোটা টলিউড দু ভাগে বিভক্ত। তাঁর সঙ্গে কাজ করা বহু সহকর্মীরই দাবি, নন্দিনীর ব্যবহার বরাবরই ‘খারাপ’, ‘রূঢ়’। সৃজলাকে ব্যক্তিগত অপছন্দ থেকেই তিনি এমন কাজ করেছেন। আবার আরেকাংশের মত, তিনি সৃজলাকে ঘোড়া থেকে ফেলে দিতে চেয়েছিলেন ঠিকই, তবে শারীরিকভাবে চোট দিতে চাননি। এখন দেখার, সৌরভ গঙ্গোপাধ্যায় কোন পক্ষের হয়ে কথা বলেন!

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks