সোশ্যাল মিডিয়ায় অতীতের একগুচ্ছ ছবি ভাগ করে নিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সঙ্গে ক্যাপশন, ‘পুরনো দিনের এমন কয়েকটি ইনিংসের দিকে ফিরে দেখা, যা আজীবন স্মৃতির পাতায় অমলিন হয়ে আছে।’ যেখানে দাদার ছোটবেলার ছবিও যেমন আছে, তেমন রয়েছে মেয়ে সানা-র মেয়েবেলা। এমনকী, সচী, ধোনি, যুবরাজদের পুরনো ছবিও এল দাদার পোস্টে।

মহারাজের সেই পোস্টে কখনো দেখা গেল বাবা-মায়ের মাঝে বসে আছেন তিনি, এমনকী ভাইবোনদের সঙ্গেও দেখা গেল তাঁকে। একটি ছবিতে আবার নেড়ু হওয়ার ছবি। মাথা অর্ধেক কামানো। কপিল দেবের দুই কাঁধে হাত রেখে দেখা গেল সচিন ও সৌরভকে। সচিনের সঙ্গে ফ্রেমবন্দিও তরুণ সৌরভ। একটা ছবিতে আবার মেয়েকে কোলে নিয়ে ছবির জন্য পোজ দিয়েছেন দাদা। নীল জার্সিতে সৌরভ ও যুবরাজের একটি ছবিও রয়েছে সেখানে।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই পোস্টে এক নেটিজেন মন্তব্য করলেন, ‘আপনি আমার শৈশবের এক অবিচ্ছেদ্য অংশ ছিলেন । আপনি এবং আপনার পুরো প্রজন্ম আমাদের যে ধরনের আনন্দ দিয়েছেন, তার কোনো তুলনা হয় না। আপনি আমাদের নায়ক ছিলেন, আছেন এবং চিরকাল থাকবেন। ভালোবাসি আপনাকে, দাদা।’ আরেকজন লেখেন, ‘যখন আপনি নস্টালজিয়ার বোতামটি টিপে দেন।’ অন্য কমেন্টে লেখা হয়, ‘এমন তীব্রতা ও উদ্দীপনাপূর্ণ একজন খেলোয়াড় পাওয়াটা ভারতীয় দলের জন্য সৌভাগ্যের বিষয় ছিল, তিনি তাঁর প্রাপ্য সম্মান বা স্বীকৃতি পাননি।’
তবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন খুব শীঘ্রই ফুটে উঠবে রুপোলি পর্দায়। সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে তৈরি হচ্ছে বহুল প্রতীক্ষিত বায়োপিক যার নাম ‘দাদা’। পরিচালনা করছেন বিক্রমাদিত্য মোতওয়ানে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের চরিত্রে রাজকুমার রাও, তানিয়া মানিকতলাকে দেখা যাবে ডোনা গঙ্গোপাধ্যায় হিসেবে। এছাড়া শাশ্বত চট্টোপাধ্যায় রয়েছেন চণ্ডী গঙ্গোপাধ্যায়ের চরিত্রে, সৌরভের মায়ের ভূমিকায় অপরাজিতা আঢ্য, দাদা স্নেহাশিসের চরিত্রে রাহুল দেব বোস। ৮ই জুলাই-এ সৌরভের ৫৪তম জন্মদিনে ছবিটির ফার্স্ট লুক পোস্টার মুক্তি পায়। যেখানে লর্ডসের ব্যালকনিতে সৌরভের সেই ঐতিহাসিক জার্সি ঘোরানোর মুহূর্তটি ফুটিয়ে তুলেছিলেন রাজকুমার রাও। কলকাতা, মুম্বাইয়ের পাশাপাশি সম্প্রতি ইংল্যান্ডেও এই সিনেমার শুটিং হয়েছে।
{{/usCountry}}তবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন খুব শীঘ্রই ফুটে উঠবে রুপোলি পর্দায়। সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে তৈরি হচ্ছে বহুল প্রতীক্ষিত বায়োপিক যার নাম ‘দাদা’। পরিচালনা করছেন বিক্রমাদিত্য মোতওয়ানে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের চরিত্রে রাজকুমার রাও, তানিয়া মানিকতলাকে দেখা যাবে ডোনা গঙ্গোপাধ্যায় হিসেবে। এছাড়া শাশ্বত চট্টোপাধ্যায় রয়েছেন চণ্ডী গঙ্গোপাধ্যায়ের চরিত্রে, সৌরভের মায়ের ভূমিকায় অপরাজিতা আঢ্য, দাদা স্নেহাশিসের চরিত্রে রাহুল দেব বোস। ৮ই জুলাই-এ সৌরভের ৫৪তম জন্মদিনে ছবিটির ফার্স্ট লুক পোস্টার মুক্তি পায়। যেখানে লর্ডসের ব্যালকনিতে সৌরভের সেই ঐতিহাসিক জার্সি ঘোরানোর মুহূর্তটি ফুটিয়ে তুলেছিলেন রাজকুমার রাও। কলকাতা, মুম্বাইয়ের পাশাপাশি সম্প্রতি ইংল্যান্ডেও এই সিনেমার শুটিং হয়েছে।
{{/usCountry}}