...
...
Next Story

Sourav-Dona: ‘সিনেমার ডোনাও সুন্দর, আমি তো ডোনাকে জিজ্ঞাসা করলাম…’! বায়োপিক নিয়ে কী বলল সৌরভ

আপাতত জমিয়ে চলছে সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের বায়োপিকের শ্যুট। দাদা জানালেন মাঝেমধ্যেই সময় পেলে উপস্থিত থাকছেন সিনেমার সেটে। ব্যাটিংয়ের দৃশ্যগুলির জন্য টুকটাক উপদেশও দিচ্ছেন রাজকুমারকে। যদিও অভিনেতা হিসেবে রাজকুমারকে দিলেন একশো শতাংশ নম্বর।

Published on: Jul 7, 2026, 11:54:03 IST
Advertisement

আপাতত বাঙালি অধীরে অপেক্ষা করে রয়েছে বড় পর্দায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখতে থুরি গল্প দেখতে। আপাতত জমিয়ে চলছে ‘দাদা- দ্য সৌরভ গাঙ্গুলী স্টোরি’ সিনেমার কাজ। সম্প্রতি বাহ বাংলা পডকাস্টে এসে এই নিয়ে কথা বললেন মহারাজ। জানালেন, মাঝেমধ্যেই সময় পেলে উপস্থিত থাকছেন সিনেমার সেটে। ব্যাটিংয়ের দৃশ্যগুলির জন্য টুকটাক উপদেশও দিচ্ছেন রাজকুমারকে। যদিও অভিনেতা হিসেবে রাজকুমারকে দিলেন একশো শতাংশ নম্বর।

সৌরভ ও ডোনা। (Debajyoti Chakraborty)
সৌরভ ও ডোনা। (Debajyoti Chakraborty)

নেটপাড়ায় অনেকেরই অভিযোগ সৌরভের মুখের সঙ্গে কোনো মিল নেই রাজকুমারের। যা নিয়ে দাদা বলেন, ‘এক দেখতে লোক তো পাবে না। সে আমার চরিত্রটা করছে। আপনাকে এটা একটা সিনেমা হিসেবে দেখতে হবে। আপনি তো এটা এই ভেবে দেখতে যাবেন না যে সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের অভিনয় দেখবেন। সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের জীবন, পর্দায় ফুটিয়ে তোলা হচ্ছে। মানুষ ভুল করে ফেলে, ভাবে একই দেখতে হবে। কোথা থেকে হবে।’

কথা প্রসঙ্গে উদাহরণ টানেন তিনি সুশান্ত সিং রাজপুত, রণবীর কাপুরেরও। বলেন, ‘সুশান্ত সিং রাজপুত থোরি এমএস ধোনি-র মতো দেখতে। কিন্তু ও দারুণ অভিনয় করেছিল। রণবীর কাপুরকে কি থোরি সঞ্জয় দত্তের মতো দেখতে।’ তবে বায়োপিকে তাঁর চরিত্রে অভিনয় করা রাজকুমারের প্রশংসা করে বলেন, ‘রাজকুমার দারুণ অভিনেতা। দুর্দান্ত কাজ করছে। আমি একটু সাহায্য করেছি। নিয়মিত কথা হয়। শ্যুটেও থাকি মাঝেমধ্যে।’

সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের বায়োপিকটি পরিচালনা করছেন বিক্রমাদিত্য মোতওয়ানে এবং প্রযোজনা করছে লাভ ফিল্মস। বুধবার ৮ জুলাই সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিনের দিন বায়োপিকের ফার্স্ট লুক আসতে পারে বলে মনে করা হচ্ছে। সৌরভের শৈশব, লর্ডসে ঐতিহাসিক টেস্ট অভিষেক, ভারতীয় দলের সফল অধিনায়কত্ব, গ্রেগ চ্যাপেলের অধ্যায় এবং দল থেকে বাদ পড়া এবং তারপর দুর্দান্ত কামব্যাক-- ফুটিয়ে তোলা হবে সবটাই। সঙ্গে থাকবে ব্যক্তিগত জীবনের ঝলকও।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe