...
...
Next Story

‘মুনাফ প্যাটেল লাগছে..’, সৌরভের জন্মদিনে প্রকাশ্যে ‘দাদা’র বায়োপিকের ফার্স্ট লুক, ট্রোলের শিকার রাজকুমার

৮ই জুলাই সৌরভের ৫৪তম জন্মদিনে মুক্তি পেল ওঁর বায়োপিক ‘DADA: The Sourav Ganguly Story’-র প্রথম পোস্টার। পোস্টারে অভিনেতা রাজকুমার রাওকে ২০০২ সালের সেই বিখ্যাত লর্ডসের ব্যালকনিতে ইংল্য়ান্ড বধের পর টিম ইন্ডিয়ার জার্সি ওড়ানোর দৃশ্যে দেখা যাচ্ছে।

Published on: Jul 8, 2026, 11:19:05 IST
Advertisement

সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৫৪তম জন্মদিনের (৮ই জুলাই) সবচেয়ে বড় উপহারটি চলে এল ‘দাদা’র অনুরাগীদের জন্য। লভ রঞ্জন প্রযোজিত এবং বিক্রমাদিত্য মোতওয়ানে পরিচালিত ‘মহারাজ’-এর বহু প্রতীক্ষিত বায়োপিক ‘DADA: The Sourav Ganguly Story’-র ফার্স্ট লুক পোস্টার আজ প্রকাশ্যে আনা হয়েছে। যেখানে নামভূমিকায় অভিনয় করছেন জাতীয় পুরস্কার বিজয়ী বলিউড অভিনেতা রাজকুমার রাও।

সৌরভের জন্মদিনে প্রকাশ্যে ‘দাদা’র বায়োপিকের ফার্স্ট লুক, ট্রোলের শিকার রাজকুমার
সৌরভের জন্মদিনে প্রকাশ্যে ‘দাদা’র বায়োপিকের ফার্স্ট লুক, ট্রোলের শিকার রাজকুমার

ফিরল লর্ডসের সেই আইকনিক মূহূর্ত

পোস্টারে ২০০২ সালের লর্ডসের ব্যালকনিতে সৌরভের সেই ঐতিহাসিক ও চিরস্মরণীয় শার্ট ওড়ানোর মুহূর্তটি ফুটিয়ে তুলেছেন রাজকুমার। এই ফার্স্ট লুক দেখে খোদ ‘দাদা’ উচ্ছ্বসিত হলেও, নেটপাড়ার প্রতিক্রিয়া কিন্তু বেশ নেতিবাচক ও মিশ্র।

‘সবচেয়ে সেরা উপহার!’— আপ্লুত মহারাজ

নিজের জন্মদিনে বায়োপিকের এই প্রথম ঝলক দেখে সোশ্যাল মিডিয়ায় নিজের আনন্দ ধরে রাখতে পারেননি সৌরভ গঙ্গোপাধ্যায়। পোস্টারটি শেয়ার করে রাজকুমার রাওকে ট্যাগ করে দাদা লিখেছেন: ‘(জন্মদিনের) সেরা উপহার! পর্দায় তোমার ব্যাটে আমার সেই সিগনেচার কভার ড্রাইভ দেখার জন্য আর তর সইছে না!’ একইভাবে রাজকুমার রাও-ও দাদাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্টারটি শেয়ার করেছেন। এই মেগা স্পোর্টস বায়োপিকটি আগামী ১৪ মে, ২০২৭-এ বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে পোস্টারে নিশ্চিত করা হয়েছে।

‘একটুও মানাচ্ছে না, আমাদের দাদা মাকন্দ নয়’— চটল নেটপাড়া

খোদ সৌরভ গ্রিন সিগন্যাল দিলেও, গোঁড়া বাঙালি এবং দাদার ডাই-হার্ড ফ্যানেরা রাজকুমার রাওকে সৌরভের ভূমিকায় কিছুতেই মেনে নিতে পারছেন না। পোস্টারটি ছড়িয়ে পড়তেই ট্রোলের বন্যা বয়ে গিয়েছে কমেন্ট বক্সে।নেটিজেনদের কিছু তীর্যক মন্তব্য, একজন লিখেছেন, ‘একটুও মানাচ্ছে না। আমাদের দাদা মাকন্দ নয়।’ কারুর মতে, রাজকুমারকে সৌরভের মতো দেখতে লাগার চেয়ে ক্রিকেটার ‘মুনাফ প্যাটেল’-এর মতো বেশি লাগছে। অন্য একজন স্পষ্ট লিখেছেন, ‘এর চেয়ে আমাদের আসল দাদা অনেক বেশি হ্যান্ডসাম!’ অনেকেই আবার মন্তব্য করেছেন যে, প্রোস্থেটিক্স বা ভিএফএক্স (VFX) ব্যবহার করেও রাজকুমারের মুখে সৌরভের সেই চেনা ‘রয়্যাল’ বা রাজকীয় ভাব ফুটিয়ে তোলা যায়নি।

পর্দায় আসবে সৌরভ-ডোনার প্রেমকাহিনীও

টি-সিরিজ এবং লভ ফিল্মসের ব্যানারে তৈরি এই ছবিতে শুধু সৌরভের ক্রিকেটিং কেরিয়ার বা লড়াকু অধিনায়কত্বই নয়, সৌরভের ব্যক্তিগত জীবনও সমান গুরুত্ব পাবে। জানা গিয়েছে, ছবিতে ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী তানিয়া মণিকতলা (Tanya Maniktala)। কলকাতা এবং লর্ডসের বিভিন্ন রিয়েল লোকেশনে ইতিমধ্যেই ছবির শ্যুটিং শুরু হয়ে গিয়েছে। এখন দেখার, প্রথম পোস্টার নিয়ে যতই সমালোচনা হোক না কেন, ২০২৭ সালের মে মাসে রাজকুমার রাও তাঁর দুর্দান্ত অভিনয়ের জোরে নিন্দুকদের মুখ বন্ধ করতে পারেন কিনা।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe