ডোনার সঙ্গে বিয়ের ২৪ বছর পর সৌরভ নিজেই বাছবেন 'নিজের বউ'! শুরু কানাঘুষো
ভালোবেসে নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়কে বিয়ে করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বর্তমানে মেয়ে সানাকে নিয়ে তাঁদের সুখী পরিবার। কিন্তু এর মধ্যেই কানাঘুষো শোনা যাচ্ছে এবার নাকি মহারাজ নিজেই বাছাই করবেন নিজের বউ! ব্যাপার কী?
ভালোবেসে নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়কে বিয়ে করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রথমে লুকিয়ে বিয়ে সারলেও, পরে সমাজিক ভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। তারপর দেখতে দেখতে কেটে গিয়েছে ২৪টা বছর। বর্তমানে মেয়ে সানাকে নিয়ে তাঁদের সুখী পরিবার। কিন্তু এর মধ্যেই কানাঘুষো শোনা যাচ্ছে, এবার নাকি মহারাজ নিজেই বাছাই করবেন নিজের বউ! ব্যাপার কী?

আরও পড়ুন: ধনশ্রীর সঙ্গে ডিভোর্সের পর আবার বিচ্ছেদ যুজবেন্দ্রের জীবনে? মাহাভাশকে করলেন আনফলো!
কী ভাবছেন তবে কি মহারাজের সঙ্গে ডোনার সম্পর্কে চিড়? না না, তা একেবারেই নয়। দাম্পত্যের এত বছর পেরিয়ে গেলেও তাঁদের মধ্যকার ভালোবাসা অটুট। তবে হঠাৎ বউ বাছাইয়ের প্রসঙ্গ আসছে কোথা থেকে?
বেশ বেশ খোলসা করেই তবে বলা যাক। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল যে 'দাদা'র বায়োপিক আসছে। সেই বায়োপিকে মুখ্যভূমিকায় মানে মহারাজের চরিত্রে কে থাকবেন তা নিয়ে নানা জল্পনা কল্পনা শুরু হয়। শেষে চূড়ান্ত হয় যে নামভূমিকায় অভিনয় করবেন রাজকুমার রাও। কিন্তু তাঁর বিপরীতে কে থাকবেন? মানের ডোনার চরিত্রে কে থাকছেন তা নিয়ে বেশ কিছু নাম উঠে আসে। প্রথমে বি-টাউনের অভিনেত্রীদের নাম উঠে এলেও মাঝে শোনা যায় টলিপাড়ার কোনও অভিনেত্রী হবেন পর্দার ডোনা। আর এবার খবর স্ত্রীয়ের চরিত্রে কে থাকবেন তা বাছাই করবেন দাদা স্বয়ং।
আনন্দবাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক ছবির নায়িকা প্রসঙ্গে বলেন, ‘এখন কিচ্ছু বলতে পারব না। দাদা বিদেশ থেকে ফিরুন। আলোচনা করে উনিই চূড়ান্ত করবেন।’
আরও পড়ুন: ধনশ্রীর সঙ্গে ডিভোর্সের পর আবার বিচ্ছেদ যুজবেন্দ্রের জীবনে? মাহাভাশকে করলেন আনফলো!
কিন্তু বাংলার কোন নায়িকা হতে পারেন ডোনা? তাঁর লিস্টটা কিন্তু নিতান্ত ছোট না। এক সময় ইশা সাহার নাম উঠে এসেছিল। তাঁর সঙ্গে নাকি ডোনার চেহারার মিল পেয়েছিলেন কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া। তাছাড়াও সামনে এসেছিল মিমি চক্রবর্তীর নাম। কিন্তু পরে জানা যায় এই ভূমিকায় মিমি থাকছেন না। আর এবার নাম উঠে এসেছে আরও চার নায়িকার নাম, তাঁরা হলেন কোয়েল মল্লিক, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, জয়া আহসান, শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
উল্লেখ্য 'দাদা' বর্তমানে বিদেশে ব্যস্ত কিন্তু খুব শীঘ্রই তিনি দেশে ফিরে আসবেন এসেই চূড়ান্ত করবেন নায়িকা। পাশাপাশি স্টার জলসায় বিগ বস শুরু হচ্ছে। সেই কাজেও হাত দেবেন। সৌরভের বায়োপিক শুধুমাত্র কলকাতায় নয়, শ্যুটিং হবে মুম্বই এবং লন্ডন মিলিয়ে।
E-Paper











