আপাতত সোশ্যাল মিডিয়ার হট টপিক বিগ বস বাংলা। বিশেষ করে নিন্দিনী ক্ঠাপ্টেন্সি টাস্কের সময় ঘোড়া থেকে ফেলে দেওয়ার পর, সৃজলা চোট পাওয়ায়। নেটপাড়ার বড় একটা অংশ নন্দিনীর উপর রীতিমতো ক্রুদ্ধ। এদিকে অনেকেরই আবার ক্ষোভ গিয়ে পড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপরে। তাঁদের মত, সঞ্চালনায় সলমন খানের নখের ‘যোগ্য নন’ দাদা। শুধু তাই নয়, নিজের মতামত স্পষ্টভাবে তুলে ধরতেও ব্যর্থ। অনেকের দাবি, টেলিপ্রম্পটার দেখে মুখস্তের মতো কথা বলে চলেন সৌরভ। এই কারণে বাংলার তারকাদের ‘পুকুরের মাছ’ বলার পরেও সগর্বে বুক ফুলিয়ে ঘুরতে পারে রাজবীর।

শহরের এক ইভেন্টে মিডিয়ার মুখোমুখি সৌরভ। সেখানে তাঁর কাছে প্রশ্ন রাখা হয়েছিল বিগ বসের সঞ্চালনা করতে কেমন লাগছে তাঁর। আর তাতে দাদা জবাব দেন, ‘তোমরা দেখছ, তোমরা বলবে, আমি কী বলব এখানে।’ তবে সৌরভ জানান যে, তিনি নতুন পাওয়া এই দায়িত্ব বেশ উপভোগ করছেন। বলেন, ‘আমি বেশ উপভগ করছি। নতুন তো। ভালোই লাগছে।’
বিগ বসের ঘরে প্রতিযোগী হিসেবে রয়েছেন বর্তমানে জীতু, মনামী, ভরত, রাজবীর, নন্দিনী, সৃজলা, সোনামণি, নিরঞ্জন, দুর্নিবার, তনুশ্রী, ঝিলম, দীপেন্দু ও সোহিনী পাল। বৃহস্পতিবার দেখা যায়, প্রতিযোগীদের গা ছাড় ভাব ও বেশিরভাগ সময় ঘুমিয়ে-বিশ্রাম নিয়ে কাটানোর জন্য বিগ বস লাক্সারি বাজেট টাস্কটিকে রদ করে দেন। খেলা চলাকালীন মনামী, রাজবীর ও নন্দিনী বারংবার সকলকে অনুরোধ করেছিলেন, খেলাটি চালিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু কিছুতেই রাজি করানো যায়নি ঘরে থাকা বাকি সদস্যদের। এমনকী, এর আগে বিগ বস এই দিনের বেলা ঘুমনো, নিয়ম না মানার কারণে ঘরের প্রতিটা সদস্যকে নমিনেট করলেও হুঁশ ফেরেনি কারও।
আসলে বিগ বস বললেই প্রথমে যে নাম সবার মনে আসে তা হল সলমন খান। কখনো প্রতিযোগীকে ধমকাচ্ছেন দাবাং আন্দাজে, কালার্সকে বলছেন কোনো প্রতিযোগীকে কাজ কখনো কাজ দিলে, তিনি চ্য়ানেলের সঙ্গে আর কাজ করবেন না, হাসছেন-কাঁদছেন, নিজে ঢুকে বিগ বসের ঘড় ঝাড়ু পর্যন্ত দিয়েছেন। হিন্দি বিগ বসে উইকেন্ড কা ওয়ারে সলমনের কাছে বকা খাওয়ার ভয়ে রীতিমতো কাঁটা হয়ে থাকে প্রতিযোগীরা। সেখানে সৌরভ অনেক শান্ত। গলা উঁচু করা তো দূর. নিজের বক্তব্যকে স্পষ্ট করে তুলে ধরতেও ব্যর্থ। তাই ঘরে পা দিয়ে, স্বয়ং হোস্টকে চ্যালেঞ্চ ছুঁড়েছিলেন জীতু কমল। সৌরভের সঙ্গে কথা বলতে বলতেই রাজবীর চেয়ারের হাতলে সজোরে চাপড় মেরেছিল। তখনও সেভাবে আসেনি কোনো প্রতিক্রিয়া। এখন গোটা বাংলা তাকিয়ে, শনিবারের এপিসোডে সৃজলা-নন্দিনীর ঘটনায় কী পদক্ষেপ নেন সৌরভ তা দেখতে।
{{/usCountry}}আসলে বিগ বস বললেই প্রথমে যে নাম সবার মনে আসে তা হল সলমন খান। কখনো প্রতিযোগীকে ধমকাচ্ছেন দাবাং আন্দাজে, কালার্সকে বলছেন কোনো প্রতিযোগীকে কাজ কখনো কাজ দিলে, তিনি চ্য়ানেলের সঙ্গে আর কাজ করবেন না, হাসছেন-কাঁদছেন, নিজে ঢুকে বিগ বসের ঘড় ঝাড়ু পর্যন্ত দিয়েছেন। হিন্দি বিগ বসে উইকেন্ড কা ওয়ারে সলমনের কাছে বকা খাওয়ার ভয়ে রীতিমতো কাঁটা হয়ে থাকে প্রতিযোগীরা। সেখানে সৌরভ অনেক শান্ত। গলা উঁচু করা তো দূর. নিজের বক্তব্যকে স্পষ্ট করে তুলে ধরতেও ব্যর্থ। তাই ঘরে পা দিয়ে, স্বয়ং হোস্টকে চ্যালেঞ্চ ছুঁড়েছিলেন জীতু কমল। সৌরভের সঙ্গে কথা বলতে বলতেই রাজবীর চেয়ারের হাতলে সজোরে চাপড় মেরেছিল। তখনও সেভাবে আসেনি কোনো প্রতিক্রিয়া। এখন গোটা বাংলা তাকিয়ে, শনিবারের এপিসোডে সৃজলা-নন্দিনীর ঘটনায় কী পদক্ষেপ নেন সৌরভ তা দেখতে।
{{/usCountry}}