...
...
Next Story

আসছে বছর আবার হবে! নতুন ছবির ঘোষণা করলেন সৌরভ

খুব সদ্য জাতীয় পুরস্কার পেয়েছে সৌরভ পালোধী পরিচালিত অংক কি কঠিন। তিন খুদে এই ছবির জন্য পেয়েছে জাতীয় পুরস্কার। খুব স্বাভাবিকভাবেই এই খবর শুধুমাত্র সিনেমা প্রেমিকদের জন্য নয়, প্রত্যেক বাঙালির কাছে গর্বের বিষয়।

Published on: Sep 24, 2026, 22:00:29 IST
Advertisement

খুব সদ্য জাতীয় পুরস্কার পেয়েছে সৌরভ পালোধী পরিচালিত অংক কি কঠিন। তিন খুদে এই ছবির জন্য পেয়েছে জাতীয় পুরস্কার। খুব স্বাভাবিকভাবেই এই খবর শুধুমাত্র সিনেমা প্রেমিকদের জন্য নয়, প্রত্যেক বাঙালির কাছে গর্বের বিষয়। তবে শুধুমাত্র এই ছবিটি নয়, অনেকদিন পর হোক অথবা যে জানালাগুলোর আকাশ ছিল, প্রত্যেকবার পরিচালক হিসেবে নিজেকে প্রমাণ করেছেন সৌরভ।

নতুন ছবির ঘোষণা করলেন সৌরভ
নতুন ছবির ঘোষণা করলেন সৌরভ

অংক কি কঠিন সিনেমার পর এবার আবার নতুন একটি ছবির কথা ঘোষণা করলেন পরিচালক। আগামী বছর গরমের ছুটিতে আবার ছোটদের জন্য নতুন ছবি আনতে চলেছেন সৌরভ। ছবির নাম বিকেলে দেখা হবে। যে বিকেল একটা সময় মানুষের জীবন থেকে হারিয়ে গিয়েছে, সেই সুন্দর বিকেলকেই আবার সিনেমার পর্দায় আনতে চলেছেন পরিচালক।

এই ছবিতে সৌরভের সঙ্গে থাকবেন রানা সরকার। প্রযোজক হিসেবে তিনি এই ছবির দায়িত্বভার গ্রহণ করেছেন। ২০২৭ সালের গরমের ছুটিতে যে আবার দর্শকরা জন্য একটি দুর্দান্ত ছবি উপহার পেতে চলে যে তা বলাই বাহুল্য। যদিও এর আগেও রানা সরকার এবং সৌরভ একসঙ্গে জুটি বেঁধেছিলেন, আবার সেই জুটির পুনরাবৃত্তি হতে চলেছে।

দক্ষিণী ও হিন্দি ছবির ভিড়ে এবার বাংলার প্রতিনিধি হিসাবে রয়েছে তিন খুদে- ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়, তপোময় দেব এবং গীতশ্রী চক্রবর্তী।। মঙ্গলবার, গুজরাতের কেভাডিয়ায় (একতা নগর) আয়োজিত ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে রাষ্ট্রপতির হাত থেকে সেরা শিশুশিল্পীর সম্মান গ্রহণ করবেন তাঁরা। সৌরভ পালোধি পরিচালিত অঙ্ক কী কঠিন ছবির জন্য এই সম্মান ছিনিয়ে নিয়েছে তাঁরা।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks