বাংলা রবীন্দ্রসংগীত জগতের দুই অতি পরিচিত মুখ—ইন্দ্রাণী সেন এবং শ্রাবণী সেন। গুণী দুই বোনকে ঘিরে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। তবে সুরের জাদুকরি দুনিয়ার বাইরে ব্যক্তিগত জীবনে কেমন কাটছে শ্রাবণী সেনের দিন? সম্প্রতি এক খোলামেলা সাক্ষাৎকারে নিজের জীবনের নানা অজানা অধ্যায়, ছোটবেলার তুলনা, একা থাকার সিদ্ধান্ত এবং কেরিয়ার নিয়ে অত্যন্ত স্পষ্ট ও সাহসী মতামত প্রকাশ করলেন গায়িকা।

আম অর্পিতা নামের এক ইউটিউ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শিল্পী সাফ জানান, যাঁরা গান বা যে কোনো শিল্পকে পেশা হিসেবে বেছে নিতে চান, তাঁদের ক্ষেত্রে বিয়ে না করাই ভালো। তাঁর কথায়, ‘যাঁরা গানকে কেরিয়ার করতে চাও তাঁদের বিয়ে টিয়ে না করাই ভালো। শুধু গান কেন, কবিতা-নাচ এইসব নিয়ে কেরিয়ার করতে চাইলেই….’।
কারণ ব্যাখ্যা করে গায়িকা বলেন, শিল্পীদের জীবন সাধারণ ছাঁচে বাঁধা নিয়মে চলে না। মাঝরাতে বাড়ি ফেরা, অনিয়মিত সময়ে স্টেজ শো বা কাজের চাপ—সব মিলিয়ে সংসার ও শিল্পচর্চার মধ্যে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত কঠিন। নিজের এক ছাত্রীর উদাহরণ দিয়ে তিনি জানান, যিনি একদিন গান ভালোবেসে মেয়েটিকে বিয়ে করেছিলেন, বিয়ের পর দেখা গেল সেই মানুষের জন্যই মেয়েটির গান গাওয়া একপ্রকার বন্ধ হয়ে গিয়েছে! শ্রাবণী সেন বলেন, ‘ওহ এমন সুন্দর গান করত, ওটাই বন্ধ করে দিয়েছে। এটা মেনে নেওয়া যায় না’। এই ধরনের পরাধীনতা মেনে নেওয়া যায় না বলেই মনে করেন তিনি। প্রথাগত সংসারের বেড়াজালে না জড়িয়ে নিজের মতো করে একা সিনেমা দেখা, শপিং করা কিংবা নিরিবিলিতে সময় কাটানোতেই তিনি সবচেয়ে বেশি স্বচ্ছন্দ।
শ্রাবণী সেন জানান, তিনি জীবনে কখনও সমমনস্ক মানুষ পাননি, খোঁজার চেষ্টাও করেননি। সেই কারণেই জীবনে আজও একা তিনি। কিন্তু আফসোস নেই। নিজের সঙ্গ তিনি এনজয় করেন। এখন অবশ্য জীবনে একা নন, তাঁর সঙ্গে সারাক্ষণ থাকেন তাঁর সহচর ও সহচরী। অর্থাৎ তাঁর সহকারী এবং ড্রাইভার। তাঁদের নিয়েই জীবন এক্সপ্লোর করে চলেছেন।
{{/usCountry}}শ্রাবণী সেন জানান, তিনি জীবনে কখনও সমমনস্ক মানুষ পাননি, খোঁজার চেষ্টাও করেননি। সেই কারণেই জীবনে আজও একা তিনি। কিন্তু আফসোস নেই। নিজের সঙ্গ তিনি এনজয় করেন। এখন অবশ্য জীবনে একা নন, তাঁর সঙ্গে সারাক্ষণ থাকেন তাঁর সহচর ও সহচরী। অর্থাৎ তাঁর সহকারী এবং ড্রাইভার। তাঁদের নিয়েই জীবন এক্সপ্লোর করে চলেছেন।
{{/usCountry}}ছোটবেলার নস্ট্যালজিক স্মৃতিচারণ করতে গিয়ে শ্রাবণী জানান, দিদি ইন্দ্রাণী সেনের সঙ্গে তাঁর তুলনা ছোটবেলা থেকেই হয়ে এসেছে। পড়াশোনা থেকে শুরু করে গান—সবক্ষেত্রেই দিদি ছিলেন ভীষণ মেধাবী। ইন্দ্রাণী যেখানে ক্লাসে প্রথম হয়ে পরের শ্রেণিতে উঠতেন, সেখানে তাঁকে অনেক কষ্ট করে পাশ করতে হতো। দিদির মতো হতে হবে বা দিদির খ্যাতির ছায়ায় থেকে নিজের একটি স্বতন্ত্র পরিচিতি তৈরি করতে যে তাঁকে বেশ লড়াই করতে হয়েছে, তা তাঁর কথায় স্পষ্ট।
মায়ের (প্রয়াত কিংবদন্তি গায়িকা সুমিত্রা সেন) স্মৃতিকে আঁকড়ে ধরে আজ একাই নিজের শর্তে জীবন কাটাচ্ছেন শ্রাবণী সেন। প্রথাগত সংসারের ধরাবাঁধা গণ্ডির বাইরে গিয়ে সুর, স্বাধীনতা আর আত্মোপলব্ধিই যে তাঁর জীবনের আসল ঠিকানা, এই সাক্ষাৎকার তারই এক অনন্য দলিল।