যৌন হেনস্থার অভিযোগ শ্রাবন্তীর ম্যানেজারের বিরুদ্ধে, খবর শুনেই বিশেষ পদক্ষেপ অভিনেত্রীর

হাওড়া থেকে গ্রেফতার করা হয় শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজারকে। নাম অর্ঘ্য মুখোপাধ্যায়। সোমবার হাওড়ার ষষ্ঠী তলা থেকে গ্রেফতার করা হয় অর্ঘ্যকে। খুব স্বাভাবিকভাবেই খবরটি ছড়িয়ে পড়তে উত্তেজনায় দেখা যায় চলচ্চিত্র মহলে।

Published on: Jul 13, 2026, 17:55:04 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

হাওড়া থেকে গ্রেফতার করা হয় শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজারকে। নাম অর্ঘ্য মুখোপাধ্যায়। সোমবার হাওড়ার ষষ্ঠী তলা থেকে গ্রেফতার করা হয় অর্ঘ্যকে। খুব স্বাভাবিকভাবেই খবরটি ছড়িয়ে পড়তে উত্তেজনায় দেখা যায় চলচ্চিত্র মহলে। অর্ঘ্যর গ্রেফতারের খবর শুনেই সোশ্যাল মিডিয়া একটি পোস্ট করেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

যৌন হেনস্থার অভিযোগ শ্রাবন্তীর ম্যানেজারের বিরুদ্ধে
যৌন হেনস্থার অভিযোগ শ্রাবন্তীর ম্যানেজারের বিরুদ্ধে

ইনস্ট্রাগ্রামে একটি পোষ্টের মাধ্যমে শ্রাবন্তী লেখেন, ‘২০২৪ সাল থেকে অর্ঘ্য মুখোপাধ্যায়ের সঙ্গে পরিচয়। ট্যালেন্টওয়ালা নামের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা আমার ইভেন্ট এবং দৈনন্দিন সূচি দেখার দায়িত্ব নেয়। সম্প্রতি আমি জানতে পেরেছি এই ব্যক্তি এক অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত। খবরটি আমাকে অস্বস্তিতে ফেলেছে। আমি ওর ব্যক্তিগত পরিসর সম্পর্কে কিছুই জানি না। কিন্তু এই ঘটনার পর আগামী দিনে ওর সঙ্গে যুক্ত থাকতে চাই না কোনওভাবে। ম্যানেজমেন্ট সংস্থাকে এই বিষয়ে আমি জানিয়েছি।’

আরও পড়ুন: কোভিড আক্রান্ত কুমার শানুর ছেলে, কেমন আছেন তিনি? জানালেন স্বয়ং সঙ্গীতশিল্পী

প্রসঙ্গত, অর্ঘ্যর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা শুরু হয়েছে বলে জানা গিয়েছে। সোমবার হাওড়া আদালতে হাজির করা হয় অর্ঘ্যকে। আপাতত ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থায় কাজ করতেন সেখানেই অভিযোগকারীনি কাজ করতেন। গত ১২ এপ্রিল অভিযুক্তের বাড়িতে কোনও একটি কাজে গিয়েছিলেন ওই মহিলা। সেখানেই তাঁকে ধর্ষণ করে অভিযুক্ত। এরপর ১২ জুন ওই মহিলা চ্যাটার্জিহাট থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন: 'উনি তো ট্রিপল ইঞ্জিন চালাচ্ছেন...', আমিরের তৃতীয় বিয়ে নিয়ে কটাক্ষ শেখর সুমনের

অভিযোগ দায়ের করার পরেই তদন্ত শুরু করে পুলিশ। গতকাল অর্থাৎ রবিবার অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ধর্ষণসহ একাধিক জামিন অযোগ্য মামলায় দায়ের করা হয় অভিযুক্তকে। এরপর সোমবার হাওড়া আদালতে তোলা হয় তাঁকে। ঘটনাটি প্রকাশ্যে আছেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের জায়গা স্পষ্ট করেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।