...
...
Next Story

‘প্রচুর সময় মনে হয়েছে নিজেকে শেষ করে দেই…’! ৩ বার ডিভোর্স, কী বললেন শ্রাবন্তী?

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন যে, সম্পর্কে বারবার আসা আঘাত তাঁকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল। এমন অনেক সময় হয়েছে যে, তিনি নিজেকে শেষ করে দেওয়ার কথাও ভেবেছিলেন।

Published on: Sep 7, 2026, 20:00:09 IST
Advertisement

কাজের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবন নিয়েও বরাবরই চর্চায় থাকেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বিশেষ করে তাঁর তিনবার ডিভোর্সকে ঘিরে, কম কটাক্ষের মুখে পড়তে হয় না তাঁকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন যে, ভালোবাসার সম্পর্কে বারবার আসা আঘাত তাঁকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল। এমন অনেক সময় হয়েছে যে, তিনি নিজেকে শেষ করে দেওয়ার কথাও ভেবেছিলেন।

৩ বার ডিভোর্স, কী বললেন শ্রাবন্তী?
৩ বার ডিভোর্স, কী বললেন শ্রাবন্তী?

স্ট্রেট আপ উইথ শ্রী পডকাস্টে এসে শ্রাবন্তী বলেন, ‘প্রচুর সময় মনে হয়েছে নিজেকে শেষ করে দেই। তারপর ভেবেছি কেন শেষ করব। একটা ভুল পছন্দের কারণে?’

২০০৩ সালে শ্রাবন্তী খুব কম বয়সে পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেন। ২০১৬ সালে তাদের আনুষ্ঠানিকভাবে ডিভোর্স বা বিচ্ছেদ হয়। প্রথম বিয়েই চলেছিল সবচেয়ে লম্বা সময়। এই বিয়ে থেকে একটি পুত্র সন্তানও হয় শ্রাবন্তীর, যার নাম অভিমন্যু। ভালোবেসে ছেলেকে ঝিনুক ডাকেন শ্রাবন্তী। মা-বাবার বিচ্ছেদের পর থেকে ঝিনুক থাকেন মায়ের সঙ্গেই।

ডিভোর্সের পরপরই শ্রাবন্তীর জীবনে কড়া নাড়ে তাঁর দ্বিতীয় প্রেম। মডেল কৃষাণ ব্রিজের সঙ্গে বিয়ে করেন এবারে। ২০১৬ সালে বিয়ে, ২০১৭-তেই ডিভোর্স। এরপর ২০১৯ সালে ফিটনেস ট্রেনার রোশন সিংকে বিয়ে করেন শ্রাবন্তী। এই বিয়েটা তাঁরা করেছিলেন একদম চুপিচুপি। বিয়ের মাসখানেক পর থেকেই দুজনে আলাদা থাকতে শুরু করেন। এরপর দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০২৫ সালের এপ্রিল মাসে রোশন সিংয়ের সঙ্গে শ্রাবন্তীর আইনগতভাবে বিবাহবিচ্ছেদ সম্পূর্ণ হয়।

প্রসঙ্গত, অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও পা রেখেছেন শ্রাবন্তী। আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছিলেন। দাঁড়িয়েছিলেন ভোটেও। তারপর একাধিকবার তাঁকে তৃণমূলের মঞ্চেও দেখা যায়। স্ট্রেট আপ উইথ শ্রী পডকাস্টে শ্রাবন্তীকে প্রশ্ন করা হয়েছিল অরূপ বিশ্বাসকে ভাইফোঁটা দেওয়া নিয়ে। যেসব টলি তারকাদের দেখা যেত ‘দাদা’র পাশে ভাইফোঁটায়, তার মধ্যে শ্রাবন্তীও অন্যতম। তবে এদিনের পডকাস্টে অভিনেত্রী বললেন, ‘আমার একটা শ্যুট ছিল সেদিন। ভাইফোঁটা দেওয়ার দিন। আমি বলেছিলাম দাদা আমার শ্যুট আছে। আমার শ্যুটিং বন্ধ করে দেওয়া হয়েছিল।’

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks