ছবি শুধু গল্পের অংশ, ফটোশুটে আগুন ছড়ালেন অভিমন্যু, মুগ্ধ শ্রাবন্তী যা লিখলেন

ছোটবেলা থেকেই বেশিরভাগ সময় মায়ের সঙ্গেই বেড়ে ওঠা অভিমন্যুর, তাই মনের দিক থেকে মায়ের খুব কাছের তিনি। অভিমন্যুর কমেন্ট বক্সে শ্রাবন্তীর কমেন্ট অথবা অভিনেত্রীর কমেন্ট বক্সে ছেলের কমেন্ট, এটা নতুন কথা কিছু নয়। এবার আবার তেমনই ছবি ধরা পরল অভিমন্যুর কমেন্ট বক্সে।

Updated on: Sep 10, 2026, 16:00:05 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

ছোটবেলা থেকেই বেশিরভাগ সময় মায়ের সঙ্গেই বেড়ে ওঠা অভিমন্যুর, তাই মনের দিক থেকে মায়ের খুব কাছের তিনি। অভিমন্যুর কমেন্ট বক্সে শ্রাবন্তীর কমেন্ট অথবা অভিনেত্রীর কমেন্ট বক্সে ছেলের কমেন্ট, এটা নতুন কথা কিছু নয়। এবার আবার তেমনই ছবি ধরা পরল অভিমন্যুর কমেন্ট বক্সে।

ফটোশুটে আগুন ছড়ালেন শ্রাবন্তী পুত্র
ফটোশুটে আগুন ছড়ালেন শ্রাবন্তী পুত্র

একটি কালো পোশাকের সেজে থাকতে দেখা গিয়েছে অভিমন্যুকে। চোখে সানগ্লাস, গলায় এবং আঙুলে পেঁচানো সাপ, কালো স্বচ্ছ পোশাকে উন্মুক্ত উর্ধাঙ্গ, সঙ্গে কালো প্যান্ট। আবার একটি ফটোশুটের মাধ্যমে ইন্টারনেটে দাবানল ছড়ালেন অভিমন্যু।

আরও পড়ুন: একই ঠোঙা থেকে ঝালমুড়ি খেলেন দেব-জিৎ, তবে কি খুব তাড়াতাড়ি জুটি বাঁধবেন তাঁরা?

তবে অভিমন্যুর এই ফটোশুট দেখে মুগ্ধতা প্রকাশ করলেন স্বয়ং শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছেলের ছবির ইনবক্সে তিনি কমেন্ট করে লিখেছেন, ‘ও মাই গড।’ সঙ্গে ইভেল আই ইমোজি এবং গোলাপ ফুলের ইমোজি পোস্ট করেছেন তিনি। মায়ের কমেন্টের উত্তরে ভালোবাসার ইমোজি পোস্ট করেন অভিমন্যু।

ছবির ক্যাপশনও কিন্তু বেশ নজরকাড়া। শ্রাবন্তী পুত্র ক্যাপশনে লেখেন, ‘জীবনের অনেকটা সময় পেরিয়ে এসে বুঝতে পারলাম যে একটা ছবি কখনও গোটা গল্প বলতে পারে না।’ এই ক্যাপশনের আড়ালেই হয়তো অভিমন্যু বোঝাতে চাইলেন যে সোশ্যাল মিডিয়ার শুধুমাত্রই দেখনদারির জায়গা। এর সঙ্গে বাস্তবের কোনও মিল নেই।

আরও পড়ুন: 'এগুলো ও না করলেও পারত', স্বস্তিকার সঞ্চালনা নিয়ে মত প্রকাশ করলেন জোজো

গত ১৩ অগস্ট শ্রাবন্তী ৩৯ বছরে পা দিয়েছেন। ঠিক একদিন পর ঝিনুক অর্থাৎ অভিমন্যুর জন্মদিন। এই বছর ২২ বছরে পদার্পণ করেছেন তিনি। ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী আর এক বছরের মধ্যেই অভিমন্যুকে জন্ম দেন তিনি। তারপর থেকেই মা ছেলের এক সুন্দর সম্পর্ক গড়ে ওঠে যা আজও অব্যাহত।