ওয়েব সিরিজ এবং বাংলা সিনেমার পরিচিত মুখ সৃজা দত্ত। বাঘাযতীন সিনেমায় দেবের বিপরীতে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন তিনি। এবার বাংলার পরিধি টপকে হিন্দি দুনিয়ায় পা রাখতে চলেছেন সৃজা।

জানা গিয়েছে, ছবির নাম কমন আদমি। এই সিনেমার সৃজনশীল পরিচালক রাম কমল মুখোপাধ্যায়। প্রযোজনার দায়িত্বে অরিত্র দাস ক্রিয়েশন। সিনেমার শুটিং ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। তবে এই ছবি সম্পর্কে বেশি কিছু বলতে নারাজ অভিনেত্রী।
আরও পড়ুন: এমন যদি হতো! জন্মদিনে জেন জি শুদ্ধকে টাইম মেশিনে চড়ালেন চঞ্চল
সিনেমা সম্পর্কে এখনই তেমন কিছু না বললেও সৃজা জানিয়েছেন, তিনি চিরকালই চেয়েছিলেন বাংলা ছবির বাইরে গিয়ে কাজ করতে। অডিশনের মাধ্যমে বেছে নেওয়া হয়েছে তাঁকে। সিনেমা সম্পর্কে কিছু না বললেও তিনি জানিয়েছেন এই ছবিতে রয়েছে একাধিক চমক। খুব তাড়াতাড়ি সিনেমার টিজার প্রকাশ্যে আনবেন পরিচালক।
আরও পড়ুন: বিগ বসের ঘরে দ্বিতীয় ক্যাপ্টেন সোহিনী, পাত্তাই দিল না বাকিরা, আবার শুরু অশান্তি
সৃজার বিপরীতে কে অভিনয় করবেন তা জানার গেলেও এই ছবিতে একাধিক বাংলা অভিনেত্রী অভিনেতা আছেন বলে জানা গিয়েছে। মুম্বইয়ের পাশাপাশি ভোপালেও হয়েছে শুটিং। আপাতত এই নতুন ছবি নিয়ে বেশ উত্তেজিত সৃজা নিজেই।