...
...
Next Story

লাল ফ্রক পরা এই খুদে এখন দেবের নায়িকা! কাজ করেছেন সৃজিতের ছবিতেও, বলুন তো ইনি কে?

লাল ফ্রক পরা এই ছোট্ট মেয়েটিকে চিনতে পারছেন? ইনি এখন টলিপাড়ার জনপ্রিয় মুখ। প্রথম ছবিতেই দেবের নায়িকা হয়ে ধরা দিয়েছিলেন। শুধু কী তাই? ইতিমধ্যেই নায়কের সঙ্গে দুটো ছবি করে ফেলেছেন। তাছাড়াও কাজ করেছেন সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে। বর্তমানে তাঁর ছবি বাংলাদেশেও মুক্তি পেয়েছে এবার আন্দাজ করতে পারলেন, কে ইনি?

Published on: May 28, 2026, 23:50:30 IST
Advertisement

লাল ফ্রক পরা এই ছোট্ট মেয়েটিকে চিনতে পারছেন? ইনি এখন টলিপাড়ার জনপ্রিয় মুখ। প্রথম ছবিতেই দেবের নায়িকা হয়ে ধরা দিয়েছিলেন। শুধু কী তাই? ইতিমধ্যেই নায়কের সঙ্গে দুটো ছবি করে ফেলেছেন। তাছাড়াও কাজ করেছেন সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে। বর্তমানে তাঁর কাজ বাংলাদেশেও মুক্তি পেয়েছে এবার আন্দাজ করতে পারলেন, কে ইনি?

লাল ফ্রক পরা এই খুদে এখন দেবের নায়িকা! কাজ করেছেন সৃজিতের ছবিতেও, বলুন তো ইনি কে?
লাল ফ্রক পরা এই খুদে এখন দেবের নায়িকা! কাজ করেছেন সৃজিতের ছবিতেও, বলুন তো ইনি কে?

ইনি হলেন সৃজা দত্ত। মায়ের জন্মদিন উপলক্ষ্যে নায়িকা তাঁর এই ছবিটি পোস্ট করেন। তবে কেবল এই ছবিটি নয়, পাশাপাশি মায়ের সঙ্গে তাঁর বর্তমানের বেশ কিছু ছবি ভাগ করে নেন। তাছাড়াও তাঁর মা বর্ণালী ঘোষের কর্মক্ষেত্রের নানা দিক তিনি নানা ছবির মাধ্যমে তুলে ধরেন। নায়িকার মা একজন সঙ্গীত শিল্পী। তাঁর সঙ্গীতানুষ্ঠানের ছবি ও ক্যাসেটের ছবিও ভাগ করে নেন সৃজা।

বৃহস্পতিবার এই ছবিগুলি পোস্ট করে সৃজা ক্যাপশনে লেখেন, ‘শুভ জন্মদিন মা। আমার সব কাজের নেপথ্যের চালিকাশক্তি, তুমি এক অসাধারণ মানুষ। আমার জীবনে তোমার মূল্য বোঝানোর জন্য কোনও কিছুই যথেষ্ট নয়। আমার জন্য সবকিছু ত্যাগ করেছো। তুমি একজন প্রতিভাবান গায়িকা। মঞ্চে আমার প্রথম পারফর্মেন্স তোমার সঙ্গে করা এবং সেখান থেকে শ্যুটিং সেটের প্রতিটি পদক্ষেপে আমার পাশে থাকা পর্যন্ত, এই সব কিছুর মধ্যে তুমিই আমার শক্তি। এই গানটা পোস্ট করছি কারণ এটা তোমার প্রিয়, যেটা তুমি আমাকে শিখিয়েছিলে, এবং যেটা আমি এখনও তোমার রেওয়াজের সময় তোমায় প্রায়ই গাইতে শুনি!'

কাজের সূত্রে, নায়িকা টলিপাড়ায় দেবের বিপরীতে ‘বাঘাযতীন’ ছবিতে কাজ করেছিলেন। এর পর সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘টেক্কা’তে কাজ করেন। সেখানে সৃজা ছাড়াও ছিলেন দেব, স্বস্তিকা মুখোপাধ্যায়, আরিয়ান ভৌমিক। তাছাড়াও হইচইতে সুরঙ্গনা বন্দোপাধ্যায়ের সঙ্গে ‘নিশির ডাক’ সিরিজে দেখা গিয়েছিল। আর এবার নায়িকা পা দিলেন ঢালিউডে। বঙ্গ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে সৃজার 'তাজমহল'।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks