...
...
Next Story

Sreelekha: ‘বিতর্কিত ভাবমূর্তি’র ভয়! ছবির প্রচার থেকে বাদ শ্রীলেখা, বিস্ফোরক অভিনেত্রী! ডাক পাননি নিজের ছবির প্রিমিয়ারে?

শিল্পীর বাক স্বাধীনতা নিয়ে বড় প্রশ্ন তুললেন শ্রীলেখা মিত্র। অকপটে সত্যি বলার জেরে কি নিজের ছবির প্রিমিয়ারেই ডাক পেলেন না অভিনেত্রী?

Published on: Oct 1, 2026, 18:00:49 IST
Advertisement

নিজের চাঁচাছোলা মন্তব্যের জন্য চর্চায় থাকেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এবার ক্ষোভ উগরে দিলেন নিজেরই অভিনীত ছবি ‘ভুতু আয়া ভাগো’-র মার্কেটিং ও প্রমোশন টিমের বিরুদ্ধে। তাঁর সোজা অভিযোগ— নিজের সোচ্চার স্বভাব ও তথাকথিত ‘বিতর্কিত ভাবমূর্তি’র কারণেই হয়তো তাঁকে সিনেমার যাবতীয় প্রচার থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে।

‘বিতর্কিত ভাবমূর্তি’র ভয়! ছবির প্রচার থেকে বাদ শ্রীলেখা, বিস্ফোরক অভিনেত্রী!
‘বিতর্কিত ভাবমূর্তি’র ভয়! ছবির প্রচার থেকে বাদ শ্রীলেখা, বিস্ফোরক অভিনেত্রী!

সম্প্রতি সামাজিক মাধ্যমে এক দীর্ঘ বার্তা শেয়ার করে নিজের ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী। তিনি লেখেন, ‘এই ছবিটির প্রমোশন কীভাবে সামলানো হচ্ছে তা নিয়ে আমার সত্যি কোনো ধারণা নেই। আমার তথাকথিত বিতর্কিত ইমেজের ভয়ে মার্কেটিং টিম হয়তো আমাকে ছবির প্রমোশন থেকে সরিয়ে রেখেছে।’ তবে বাদ পড়লেও পেশাদারিত্ব বজায় রেখে শ্রীলেখা স্পষ্ট জানান, যে ছবির তিনি অংশ, সেটির তিনি প্রচার করবেনই। ছবির প্রযোজক ডঃ মনোরঞ্জন জেনা, পরিচালক সৌভিক দে, সহ-অভিনেতা এবং সমস্ত কলাকুশলীদের শুভেচ্ছা জানান তিনি। বিশেষ ভাবে স্মরণ করেন প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে, যিনি এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। শ্রীলেখার কথায়, ‘অভিনেতারা তাঁদের কাজের মাধ্যমেই চিরকাল বেঁচে থাকেন।’ ইন্ডাস্ট্রি ও প্রযোজকদের বাঁচিয়ে রাখার তাগিদ দিয়ে তিনি আরও যোগ করেন, ‘একজন প্রযোজক টিকে থাকা মানে শত শত শিল্পী ও কলাকুশলীর রুজি-রুটি ও পুরো ইকোসিস্টেম বেঁচে থাকা।’

অনুরাগীর এই মন্তব্যের জবাবে শ্রীলেখা মিত্রের স্বাভাবিক ছন্দের দেখা মেলে। তিনি লেখেন, ‘এসব এখন আমার জলভাত হয়ে গিয়েছে। নিজের মতামত স্পষ্ট করে বললে, বিশেষ করে সে যদি নারী হয়, তবে সমাজ বা ইন্ডাস্ট্রি কেউ তা সহজে মেনে নেবে না।’

উল্লেখ্য, শুক্রবার, ২রা অক্টোবর মুক্তি পেতে চলেছে সৌভিক দে পরিচালিত নতুন ছবি ‘ভুতু আয়া ভাগো’। কিন্তু ছবির প্রিমিয়ারে কি দেখা যাবে শ্রীলেখাকে? তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে কি না জানতে চাওয়া হলে, চিরপরিচিত ভঙ্গিতে হেঁয়ালি রেখেই অভিনেত্রীর সংক্ষিপ্ত জবাব, ‘বিষয়টা একটু কম্প্লিকেটেড!’

শ্রীলেখার এই দাবির পর আবারও প্রশ্ন উঠছে— ইন্ডাস্ট্রিতে ঠোঁটকাটা ও স্পষ্টবাদী হওয়াটাই কি তবে কোনো শিল্পীর বড় অপরাধ?

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks