...
...
Next Story

Sreelekha-Suvendu: ‘ভালো কাজের প্রশংসা করতে দ্বিধা নেই..’, শুভেন্দুকে ধন্যবাদ জানালেন শ্রীলেখা! কেন?

তিনি বাম সমর্থক। ভোট-প্রচারেও অংশ নেন লাল শিবিরের হয়ে। ঠোঁটকাটা-স্পষ্টভাষী শ্রীলেখা মিত্র আচমকাই শুভেন্দু অধিকারীর প্রশংসায় পঞ্চমুখ। কেন?

Published on: Jun 25, 2026, 20:24:32 IST
Advertisement

রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হয়ে মেয়ের খুনে ‘বিচার’ চেয়েছিলেন নদিয়ার কালীগঞ্জের তমন্নার মা সাবিনা ইয়াসমিন। তামান্নার খুন নিয়ে গত কয়েক মাস ধরেই তোলপাড় রাজ্য রাজনীতি। আর সেই সাক্ষাতের কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশি তৎপরতায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭ জন! গত কয়েকদিনেই গ্রেফতার হয়েছেন ৬ জন।

‘ভালো কাজের  প্রশংসা করতে দ্বিধা নেই..’, শুভেন্দুকে ধন্যবাদ জানালেন শ্রীলেখা!
‘ভালো কাজের প্রশংসা করতে দ্বিধা নেই..’, শুভেন্দুকে ধন্যবাদ জানালেন শ্রীলেখা!

তদন্তের এই নাটকীয় মোড় এবং মেয়ের খুনিদের গ্রেফতারির পর প্রথমে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান তমন্নার মা। আর এই পুরো ঘটনার পেছনে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর প্রশাসনিক তৎপরতা ও ভূমিকার প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় দলমত নির্বিশেষে শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানালেন কট্টর বামমনস্ক হিসেবে পরিচিত টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

‘দলীয় রঙ বাদ দিয়ে ভালো কাজের প্রশংসা করতে দ্বিধা নেই’— শ্রীলেখা

কখনও বামপন্থার সমর্থনে প্রচার, আবার কখনও তৃণমূল কিংবা গেরুয়া শিবিরকে তীব্র আক্রমণ— শ্রীলেখা মিত্র মানেই সোজাসাপ্টা ও ঠোঁটকাটা স্বভাব। তবে এবার কোনও রাজনৈতিক মতাদর্শ নয়, বরং মানবিকতার খাতিরে মুখ্যমন্ত্রীর প্রশংসা করলেন তিনি।

নিজের ফেসবুক হ্যান্ডেলে তমন্না খুনের এই নতুন অগ্রগতির খবর শেয়ার করে শ্রীলেখা লেখেন, ‘ধন্যবাদ মাননীয় শুভেন্দু অধিকারী, এটা অনেকদিন আগেই হওয়া উচিত ছিল। দলীয় রঙ বা রাজনৈতিক মতাদর্শ যা-ই হোক না কেন, কোনও ভালো কাজ হলে তা প্রশংসা করতে আমার কোনও দ্বিধা বা কুণ্ঠা নেই।’

তামান্না খাতুন খুনের মামলায় মোট ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন তামান্নার মা সাবিনা। আগেই ১১ জন গ্রেফতার হয়েছিল, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশেই পর কয়েকঘণ্টার ব্য়াবধানে গ্রেফতার আরও ৬ জন।

গত বছর ২৩ জুন কালীগঞ্জের উপ নির্বাচনে ঘাসফুল শিবিরের জয়ের আনন্দে বিজয় মিছিল বেরিয়েছিল। সেই সময় মিছিল থেকে বোমা ছোড়া হয়, এরপর তামান্নার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। ২৪ জনের নামে অভিযোগ দায়ের করেছিল নিহত তামান্নার পরিবার।

তমন্নার মা সাবিনা ইয়াসমিন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে দেখা করেন এবং কান্নায় ভেঙে পড়ে মেয়ের খুনিদের শাস্তির দাবি জানান। মুখ্যমন্ত্রীও তাঁকে পাশে থাকার এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার পূর্ণ আশ্বাস দিয়েছিলেন। সেই সাক্ষাতের কয়েক ঘণ্টার মাথায় রাজ্য পুলিশের বিশেষ অভিযানে আরও ৬জন গ্রেফতার হতেই তমন্নার পরিবার স্বস্তির নিঃশ্বাস ফেলছে। প্রশাসনের এই দ্রুত ও কঠোর পদক্ষেপের জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন মৃত ছাত্রীর মা সাবিনা।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe