বিতর্ক ও উত্তেজনায় ফুটছে ‘বিগ বস বাংলা’-র ঘর। রবিবারের বিশেষ পর্বে সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় হঠাৎ ঘোষণা করেন, ঘর থেকে বিদায় নিতে হচ্ছে নন্দিনী দত্ত-কে। প্রিয় মানুষকে হারানোর শোকে সবার সামনে কান্নায় ভেঙে পড়েন রাজবীর দে। তবে দর্শকরা জানেন, নন্দিনী ঘর থেকে আসল এলিমিনেট হননি, তাঁকে রাখা হয়েছে ‘সিক্রেট রুমে’ (Secret Room)— যেখান থেকে তিনি ঘরের সব কার্যকলাপ দেখতে পাচ্ছেন। দু-তিন দিন পরই ফিরবেন বিগ বসের মূল ঘরে।

নন্দিনীর চলে যাওয়ার আগে থেকে রাজবীরের আবেগ এবং প্রেমিকা যাওয়ার পরের বুক ফাটা কান্নার মুহূর্ত নিয়ে সোশাল মিডিয়ায় এক অত্যন্ত আবেগঘন পোস্ট শেয়ার করেছেন টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
‘নন্দিনীকে হারিয়ে কাঁদছে রাজবীর’: সিক্রেট রুমের টুইস্টে আবেগ শ্রীলেখার
রবিবারের এপিসোডে সৌরভ যখন নন্দিনীর বিদায়ের কথা জানান, তখন নিজেকে ধরে রাখতে পারেননি রাজবীর। যদিও নন্দিনী আসলে সিক্রেট রুমে বসে রাজবীরের এই আবেগ ও কান্না সরাসরি দেখছেন, কিন্তু ঘরের ভেতরে রাজবীর ভাবছেন তাঁর ভালোবাসার মানুষ শো থেকে বাদ পড়ে গেছেন।
এই পুরোটাই দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন শ্রীলেখা মিত্র। তিনি জানান, প্রেমে বিশ্বাস করতে আমরা সবাই চাই। এমনকী যাঁরা এতদিন রাজবীর-নন্দিনীর সম্পর্কের বিরোধিতা করছিলেন, রবিবারের এপিসোডে রাজবীরের কান্না দেখে তাঁদের অনেকের চোখেই জল এসে গেছে। অভিনেত্রী লেখেন, 'আজকের এপিসোড দেখতে দেখতে রাজবীর-নন্দিনীর প্রেমের মুহূর্তগুলো দেখে চোখে জল এসে গেল।
প্রেমে বিশ্বাস করতে আমরা সবাই চাই। এমনকী যাঁরা রাজবীর-নন্দিনীর সম্পর্কের বিরোধিতা করছিলেন, তাঁদের অনেকের চোখেও আজ জল দেখলাম। আসলে প্রেমটা আমরা সবাই চাই। অনেক সময় প্রেমের পূর্ণতা বিয়েতে হয় না, কিংবা বিয়েই যে প্রেমের একমাত্র পরিণতি, তা-ও নয়।'
{{/usCountry}}প্রেমে বিশ্বাস করতে আমরা সবাই চাই। এমনকী যাঁরা রাজবীর-নন্দিনীর সম্পর্কের বিরোধিতা করছিলেন, তাঁদের অনেকের চোখেও আজ জল দেখলাম। আসলে প্রেমটা আমরা সবাই চাই। অনেক সময় প্রেমের পূর্ণতা বিয়েতে হয় না, কিংবা বিয়েই যে প্রেমের একমাত্র পরিণতি, তা-ও নয়।'
{{/usCountry}}২. ‘জ্যাকেটের আড়ালে চুমু, বেশ করেছে!’ ট্রোলারদের কড়া জবাব
শো-র সাম্প্রতিক এক পর্বে রাজবীর তাঁর জ্যাকেট দিয়ে মুখ ঢেকে নন্দিনীকে চুমু খাওয়ার মুহূর্তটি নিয়ে সোশাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছিল।
শ্রীলেখার স্পষ্ট কথা: ‘ফ্যামিলি শো-তে এসব কী!’ টাইপ সমালোচনাকে উড়িয়ে দিয়ে শ্রীলেখা লেখেন, 'আজ রাজবীর ওদের খুব সুন্দর একটা জবাব দিল। জ্যাকেট দিয়ে মুখটা আড়াল করে নিশ্চয়ই নন্দিনীকে চুমু খেয়েছে। বেশ করেছে! ওরা প্রেম করেছে, বেশ করেছে। ভালোবেসেছে, বেশ করেছে!'
প্রথম প্রেমের স্মৃতি: শ্রীলেখা স্বীকার করেন, দুটো মানুষ কারও ক্ষতি না করে ভালোবেসে পাশে থাকলে সমাজের আপত্তি থাকার কথা নয়। এই দৃশ্য দেখে তাঁর নিজের জীবন ও প্রথম প্রেমের নিষ্পাপ সহজ সময়ের কথা মনে পড়ে গেছে।
‘ভবিষ্যতের হিসেব নয়, বর্তমানের ভালোবাসা বেঁচে থাকুক’
বিগ বসের ঘরের বাইরে গিয়ে এই প্রেম টিকবে কি না, তা নিয়ে শ্রীলেখার বিন্দুমাত্র মাথাব্যথা নেই।
শ্রীলেখার মন্তব্য: শ্রীলেখা লেখেন, হয়তো ঘরের বাইরে এসে ওদের প্রেম টিকবে না বা কিছুদিন পর সম্পর্ক থাকবে না, কিন্তু যতদিন আছে ততদিনের জন্য ওরা সেই মুহূর্তগুলো বেঁচে নিক।
ভালোবাসার জয়: পৃথিবীতে এত হিংসা, কূটকাচালি ও হিসেব-নিকেশের মাঝে রাজবীর ও নন্দিনীকে ভালোবাসায় ভরিয়ে দিয়ে ‘ভালো থেকো, প্রেমে থেকো’ বলে শুভকামনা জানিয়েছেন অভিনেত্রী।