...
...
Next Story

June-Sreelekha: ‘৫ তারিখ ডিজে বাজবে..’, হিংসায় উস্কানি MP-র! ‘ভালো তৃণমূলী' জুনকে কটাক্ষ শ্রীলেখার

‘আপনাদের একসময়ের প্রিয় দিদি নিশ্চয়ই আজ নিজেকেই অভিশাপ দিচ্ছেন আপনাদের সবাইকে নিজের আঁচলতলায় আশ্রয় দেওয়ার জন্য…’, জুনকে চাঁচাছোলা আক্রমণ শ্রীলেখার।

Published on: Jun 10, 2026, 17:54:27 IST
Advertisement

বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর থেকেই রাজ্য রাজনীতিতে শোরগোল। কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া হতে চলেছে তাঁরই হাতে তৈরি দল তৃণমূল। নেত্রীর নির্দেশ অমান্য করে ঋতব্রতকে বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচিত করেছে তৃণমূল বিধায়কদের সংখ্যা গরিষ্ঠ শিবির। ওদিকে দিল্লিতেও কোণঠাসা মমতা।

‘৫ তারিখ ডিজে বাজবে..’,হিংসায় উস্কানি MPর! ‘ভালো তৃণমূলী' জুনকে কটাক্ষ শ্রীলেখার
‘৫ তারিখ ডিজে বাজবে..’,হিংসায় উস্কানি MPর! ‘ভালো তৃণমূলী' জুনকে কটাক্ষ শ্রীলেখার

কাকলি ঘোষের নেতৃত্বে ২০জন সাংসদ নাকি এনডিএ-তে জুড়তে চাইছে। সেই দলে নাকি রয়েছেন দিদির একসময়ের প্রিয় পাত্রী জুন মালিয়াও। সেই জল্পনায় ইন্ধন দিয়ে শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছেন জুন। দলবদলের ইঙ্গিত মিলতেই জুন মালিয়ার একটি পুরোনো ভিডিয়ো সমাজমাধ্যমে ফাঁস করেছেন তাঁরই দলের মমতা ঘনিষ্ঠ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যেখানে জুনকে বলতে শোনা যাচ্ছে, ‘৫ তারিখে (ভোটের রেজাল্টের পরদিন) ডিজে বাজবে’। যদিও এই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। তবে এই ভিডিয়োকে হাতিয়ার করেই এবার টলিউডের এককালীন সহকর্মী তথা তারকা তৃণমূল নেত্রীকে তীব্র আক্রমণ শানালেন বাম-মনস্ক অভিনেত্রী শ্রীলেখা মিত্র। জুনের এই ‘দলবদল’ এবং পুরোনো মন্তব্যের পরিপ্রেক্ষিতে নিজের ফেসবুকে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

ভাইরাল ভিডিয়োটির প্রসঙ্গ টেনে শ্রীলেখা সরাসরি জুন মালিয়াকে উদ্দেশ্য করে লেখেন, ‘জুন, এই একটা ভিডিয়োই সবটা পরিষ্কার করে দিচ্ছে। ক্ষমতার শীর্ষে বসে আপনারা সাধারণ মানুষকে উসকে দেন, হিংসা ছড়াতে প্ররোচনা দেন। আর নিজেরা নিজেদের বাড়ির নিরাপদ ঘেরাটোপে সিকিউরিটি গার্ড পরিবেষ্টিত হয়ে বসে থাকেন।’ তিনি আরও যোগ করেন, ‘আপনাদের মতো সুযোগসুবিধাপ্রাপ্ত নেতাদের প্রতিটা কথা বিশ্বাস করে গরিব, উশৃঙ্খল জনতা রাস্তায় নেমে পড়ে। তার জন্য হয়তো তারা নিজেদের জীবন, রুটিরুজি হারায়... কিন্তু কীসের জন্য? আর আপনারা? এই দলবদলুরা, যারা একসময় দিদির ভীষণ অনুগত ভাই-বোন ছিলেন, পদ্মফুল শিবির ক্ষমতার ডানা মেলতেই সেখানে গিয়ে আশ্রয় নিলেন।’

চলতি মাসেই জুনের জন্মদিন। সেই প্রসঙ্গ টেনে টলিউডের স্পষ্টবক্তা অভিনেত্রী লেখেন, ‘এই মাসেই তোমার জন্মদিন। আমি তোমাকে অনুরোধ করব, অন্তত একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখোমুখি হও। তুমি কি নিজের সন্তানদের এটাই শেখাতে চাও?’ পরিশেষে একজন প্রাক্তন সহকর্মী এবং মা হিসেবে জুনের বিবেকের কাছে আবেদন জানিয়ে শ্রীলেখা লেখেন, ‘তোমার একসময়ের সহকর্মী এবং একজন মা হিসেবে আমি অনুরোধ করছি, নিজের অন্তরের কথা শোনো এবং তোমার দলের কর্মীসহ সাধারণ মানুষের কাছে ক্ষমা চাও। ক্ষমা চাইলে তোমার নিজেরই ভালো লাগবে, আমি নিশ্চিত।’

নির্বাচন পরবর্তী মরশুমে জুন মালিয়ার এই ‘পালটি’ খাওয়া এবং তা নিয়ে শ্রীলেখার এমন বিস্ফোরক প্রতিক্রিয়া— সব মিলিয়ে বিনোদন জগৎ থেকে রাজনীতির অলিন্দে তরজা এখন তুঙ্গে।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe