বামমনস্ক অভিনেত্রী শ্রীলেখা মিত্র এর আগে বহুবার সমালোচনা করেছে বাংলায় সদ্য আসা বিজেপি সরকারের। যার মধ্যে রয়েছেন অগ্নিমিত্রা পালও। কদিন আগেই যখন রবীন্দ্র সরোবরে সারমেয় প্রবেশ নিয়ে অগ্নিমিত্রা নিষেধাজ্ঞা জারি করেছিলেন, তখন তাঁর সোশ্যাল মিডিয়ায় কট্টর সমালোচনা করেছিলেন শ্রীলেখা, তাঁর ফেসবুকে লম্বা পোস্টের মাধ্যমে। তবে সোমবার শ্রীলেখাকে দেখা গেল অগ্নিমিত্রার পাশে। যা দেখে নেটপাড়ার চক্ষুস্থির। প্রশ্ন উঠছে, তাহলে কি হঠাৎই দল বদল, লাল থেকে কমলায়?

তাহলে চলুন প্রখমেই দেখে নেওয়া যাক অগ্নিমিত্রার সঙ্গে হঠাৎ ছবি কেন দিলেন শ্রীলেখা। আসলে সরকারের পক্ষ থেকে পথপশুদের নিয়ে অ্যানিমাল লাভারদের নিয়ে একটি মিটিং ডাকা হয়েছিল। সেখানেই উপস্থিত ছিলেন পশুপ্রেমী শ্রীলেখা।
অগ্নিমিত্রার পাশেই দেখা গেল শ্রীলেখাকে। ক্যাপশনে লিখলেন, ‘পশ্চিমবঙ্গের সমস্ত অ্যানিমাল লাভারদের জন্য খুব শীঘ্রই আসতে চলেছে একটি গুড নিউজ। আজ এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মিটিং ছিল নগর উন্নয়ন মন্ত্রী শ্রীমতি অগ্নিমিত্রা পালের সঙ্গে। খুব শীঘ্রই সেই ভিডিয়োটি আপলোড করব এবং জানাব, তিনি কী বলেছেন এবং কী নিয়ে আমাদের আলোচনা হয়েছে। আপাতত ছবিটা থাকুক। আমাদের হাসিমুখই হয়তো বলে দিচ্ছে— ভালো কিছু খুব জলদিই আসছে। আমরা, ওয়েস্ট বেঙ্গল অ্যানিমাল রাইটস অ্যাক্টিভিস্ট ফ্রন্ট বিশ্বাস করি—পশ্চিমবঙ্গের পথের প্রাণীদের জন্য আরও মানবিক, নিরাপদ এবং সম্মানজনক ভবিষ্যৎ তৈরি করা সম্ভব। সংযুক্ত থাকুন, ভালো খবর জলদিই আসছে।’
এরপর অগ্নিমিত্রার সঙ্গে ছবি তোলার জন্য অনেকেই ট্রোল করেন শ্রীলেখাকে। যার জবাব দিয়ে অভিনেত্রী ফের পোস্ট করেন, ‘আমার আগের পোস্ট দেখে যাঁদের মনে হচ্ছে, আমি হয়তো আদর্শচ্যুত হয়ে গেলাম— তাঁদের প্রতি আমার আন্তরিক সহানুভূতি রইল। আর যাঁরা ভাবছেন, দলবদলুদের তালিকায় কোনও একদিন শ্রীলেখা মিত্রের নামটাও দেখতে পাবেন.... তাদের কিই বা বলি...ভাবুন, ভাবনা তো ট্যাক্স ফ্রি। তবু বলি, আপনাদের কাউকেই সেই স্যাটিসফেকশন দেওয়ার কোনও ইচ্ছা আমার নেই। আমি কোথায় দাঁড়াই, সেটা আমার বিবেক ঠিক করে—কোনও দল, কোনও গোষ্ঠী কিংবা কারও অনুমোদন নয়।’
{{/usCountry}}এরপর অগ্নিমিত্রার সঙ্গে ছবি তোলার জন্য অনেকেই ট্রোল করেন শ্রীলেখাকে। যার জবাব দিয়ে অভিনেত্রী ফের পোস্ট করেন, ‘আমার আগের পোস্ট দেখে যাঁদের মনে হচ্ছে, আমি হয়তো আদর্শচ্যুত হয়ে গেলাম— তাঁদের প্রতি আমার আন্তরিক সহানুভূতি রইল। আর যাঁরা ভাবছেন, দলবদলুদের তালিকায় কোনও একদিন শ্রীলেখা মিত্রের নামটাও দেখতে পাবেন.... তাদের কিই বা বলি...ভাবুন, ভাবনা তো ট্যাক্স ফ্রি। তবু বলি, আপনাদের কাউকেই সেই স্যাটিসফেকশন দেওয়ার কোনও ইচ্ছা আমার নেই। আমি কোথায় দাঁড়াই, সেটা আমার বিবেক ঠিক করে—কোনও দল, কোনও গোষ্ঠী কিংবা কারও অনুমোদন নয়।’
{{/usCountry}}