...
...
Next Story

Sreelekha Mitra: ‘জনতার ট্যাক্সের টাকায় ফ্লাইটে দিল্লি গিয়ে পার্লামেন্ট খেলা!’ রচনাদের নিয়ে চাঁচাছোলা শ্রীলেখা

‘চিরকালের গাধাই থেকে গেলাম’, তৃণমূল ত্যাগী তারকা সাংসদের একহাত শ্রীলেখার। মোদী পোস্টার বিতর্কের রেশ কাটেনি। তবে চুপ থাকার পাত্রী নন শ্রীলেখা মিত্র।

Published on: Aug 5, 2026, 10:30:26 IST
Advertisement

দিল্লিতে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-র সঙ্গে তৃণমূল ত্যাগী এনসিপিআই (NCPI) সাংসদদের বৈঠকের একটি ছবি সোশাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। আর সেই ছবি শেয়ার করেই এবার তোপ দাগলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সাধারণ মানুষের করের টাকায় জনপ্রতিনিধিদের সুযোগ-সুবিধা ভোগ করা এবং নিজেদের রাজনৈতিক দলবদল নিয়ে সামাজিক মাধ্যমে এক বিষোদ্গার ভরা পোস্ট করেছেন তিনি।

‘জনতার ট্যাক্সের টাকায় ফ্লাইটে দিল্লি গিয়ে পার্লামেন্ট খেলা!’ রচনাদের নিয়ে চাঁচাছোলা শ্রীলেখা
‘জনতার ট্যাক্সের টাকায় ফ্লাইটে দিল্লি গিয়ে পার্লামেন্ট খেলা!’ রচনাদের নিয়ে চাঁচাছোলা শ্রীলেখা

‘ট্যাক্সের টাকায় আরামে দিল্লি যাত্রা!’— শ্রীলেখার কটাক্ষ

শুভেন্দু অধিকারীর দিল্লির বৈঠকে উপস্থিত সাংসদদের ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় শ্রীলেখা মিত্র নিজের ক্ষোভ উগড়ে দিয়ে লেখেন, 'কী সুইট না? এদের মতো হলে আমিও কত প্রিভিলেজ পেতাম বলুন? এত এফআইআর (FIR), মাথা খারাপ হয়ে গেছে শোনা, স্ল্যাট শেমড্, বডি শেমড্ হওয়া... এত ঝামেলাই হতো না। দিব্যি আপনাদের খাটুনির ট্যাক্সের টাকায় আরামে ফ্লাইটে দিল্লি গিয়ে ‘পার্লামেন্ট পার্লামেন্ট’ খেলতাম! আমাদের মতো (খুঁজে পাওয়া গেলে) মানুষগুলো চিরকালের গাধাই থেকে গেলাম... বিলেটেড ফ্রেন্ডশিপ ডে। বাই দ্য ওয়ে, ইন্ডাস্ট্রির লোকজন কিন্তু এ ব্যাপারে 'স্পিক টি নট'... পুরোটাই মিষ্টির চচ্চড়ি!'

শ্রীলেখা স্পষ্ট অভিযোগ তোলেন, সাধারণ মানুষ যখন নিজেদের অধিকারের কথা বলতে গিয়ে কটূক্তি, বডি শেম বা আইনি ঝামেলার মুখে পড়েন, তখন রাজনীতিবিদরা জনগণের কষ্টার্জিত করের টাকায় সমস্ত সুবিধা ভোগ করে থাকেন। পাশাপাশি এই সমস্ত বিষয়ে টলিউড ইন্ডাস্ট্রির নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

দিল্লির বঙ্গভবনে আয়োজিত এই বৈঠকে ঠিক কী ঘটেছিল? শুধুমাত্র এনসিপিআই-এর সাংসদ নয়, তৃণমূল ছেড়ে আসা রাজ্যসভার বিজেপির ৩ জন সাংসদও বঙ্গভবনে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে তৃণমূল ত্যাগী বর্ষীয়ান নেতা ও সাংসদ সুখেন্দু শেখর রায় জানান, এটি কেবলই একটি সৌজন্য সাক্ষাৎ বা 'কার্টসি কল' ছিল। ভেতরে কী কথা হয়েছে তা নিয়ে বিশদে তিনি কিছু বলতে চাননি। অন্যদিকে, বৈঠকে উপস্থিত সাংসদ প্রকাশ চিক বরাইক জানান যে এলাকা ও রাজ্যের উন্নয়নের কাজ নিয়েই মূলত তাঁদের মধ্যে আলোচনা হয়েছে।

বিতর্কের কেন্দ্রে শ্রীলেখা

হালে আলোচনার কেন্দ্রে থেকেছেন শ্রীলেখা মিত্র। প্রদানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিতর্কিত পোস্টার হাতে ধরায় তাঁর বিরুদ্ধে থানায় এফআইআর হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পড়েছে ছিছিকার। ককরোচ জনতা পার্টির সমর্থনে বাম ছাত্র সংগঠনের ডাকে প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিলেন শ্রীলেখা। সেখানেই প্রধানমন্ত্রীকে নিয়ে একটি ‘অবমাননাকর’ পোস্টার হাতে তুলে নেন অভিনেত্রী। সেই প্রসঙ্গে তাঁর সাফাই, ‘চশমার বদলে সানগ্লাস পরে গিয়েছিলাম’। দেখতে না পাওয়ার জেরেই নাকি ওমন ভুল হয়েছে।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe