...
...
Next Story

Sreelekha Mitra: প্রতিবাদী মহিলারা ‘ধর্ষণ-প্রেমী’, মোদী-র পোস্টার বিতর্কের মাঝে ফের তোপ শ্রীলেখার, নিশানায় RSS নেতা

Sreelekha Mitra: প্রতিবাদ মিছিলে মোদীর বিকৃত ও কুরুচিকর ছবি হাতে তুলে প্রদর্শন করায় ক্ষোভের মুখে শ্রীলেখা। পাচ্ছেন লাগাতার ধর্ষণ ও খুনের হুমকি।

Published on: Jul 30, 2026, 11:30:47 IST
Advertisement

কলকাতার সিজেপি (CJP) আন্দোলনের প্রতিবাদ মিছিলে যোগ দিয়ে আচমকাই নেটপাড়ার তুমুল বিতর্কের কেন্দ্রে চলে এসেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘বিকৃত’ পোস্টার হাতে তুলে নেওয়ার পর থেকেই অভিনেত্রীর ওপর ধেয়ে আসছে ক্রমাগত আক্রমণ। সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা দিয়ে তিনি আগেই স্পষ্ট করেছিলেন যে ভুলবশতই ঘটনাটি ঘটেছিল। কিন্তু তাতেও থামেনি বিতর্ক ও ট্রোলিং। আসলে অভিনেত্রীর সাফাইকে অনেকেই হজম করতে পারেননি। এবার সেই সমস্ত মানসিক হেনস্থা, কুরুচিকর মন্তব্য ও হুমকি নিয়ে সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ বিস্ফোরক পোস্টে ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী।

প্রতিবাদী মহিলারা ‘ধর্ষণ-প্রেমী’, মোদী-র পোস্টার বিতর্কের মাঝে ফের তোপ শ্রীলেখার, নিশানায় RSS নেতা
প্রতিবাদী মহিলারা ‘ধর্ষণ-প্রেমী’, মোদী-র পোস্টার বিতর্কের মাঝে ফের তোপ শ্রীলেখার, নিশানায় RSS নেতা

'গণতন্ত্রে প্রশ্ন তোলা কি অপরাধ?' হেনস্থার খতিয়ান দিলেন শ্রীলেখা

শ্রীলেখা নিজের পোস্টে স্পষ্ট জানান, ‘আমরা এখনো একটি গণতান্ত্রিক দেশে বাস করি যেখানে সরকারের বিরুদ্ধে প্রশ্ন তোলা এবং শান্তিপূর্ণ প্রতিবাদ করার পূর্ণ অধিকার প্রতিটি নাগরিকের রয়েছে। অথচ আমার ক্ষেত্রে পুরো বিষয়টাই এক বিভীষিকাময় রূপ নিয়েছে’। অনিচ্ছাকৃত ভুলের সাফাই দেওয়ার পরেও ওনাকে লাগাতার সহ্য করতে হচ্ছে কুরুচিকর আক্রমণ:

প্রাণনাশের ও ধর্ষণের হুমকি: সোশ্যাল মিডিয়ায় নিত্যদিন অভিনেত্রীকে দেওয়া হচ্ছে খুনের ও ধর্ষণের মতো বীভৎস হুমকি।

বডি শ্লেমিং ও স্লাট শ্লেমিং: শ্রীলেখার শরীর, বয়স ও চরিত্র নিয়ে অত্যন্ত নিম্নমানের মন্তব্য চালাচ্ছে ট্রোলারদের একাংশ।

আইনি চাপ: অনিচ্ছাকৃত ভুলের অপরাধে শ্রীলেখার বিরুদ্ধে রুজু করা হয়েছে একের পর এক এফআইআর (FIR)।

আরএসএস নেতার 'রেপ লাভার' মন্তব্য ও সমাজের দ্বিচারিতা নিয়ে সওয়াল

নিজের এই যন্ত্রণাদায়ক অভিজ্ঞতার পাশাপাশি সম্প্রতি এক আরএসএস নেতার বিতর্কিত মন্তব্য শ্রীলেখার ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে। প্রতিবাদী ও স্পষ্টবক্তা নারীদের উদ্দেশ্য করে সেই নেতার 'রেপ লাভার' (Rape Lover)-এর মতো অপমানজনক শব্দ প্রয়োগের তীব্র প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী।

হুমকির মুখে অনড় অভিনেত্রী

প্রতিবাদের স্বাধীনতা আর বাকস্বাধীনতার অধিকারকে এভাবে পদে পদে খর্ব করা এবং নারীদের প্রতি সমাজজুড়ে ক্রমাগত বিদ্বেষ ছড়ানোর এই বিপজ্জনক সংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার হয়ে শ্রীলেখা ফের একবার প্রমাণ করলেন, ট্রোলিং বা হুমকির মুখে নতি স্বীকার করার পাত্রী তিনি নন!

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe