...
...
Next Story

Sreelekha Mitra: 'চক্ষুলজ্জা বলে কিছুই নেই...', ভোট পর্ব মিটতেই কাদের এক হাত নিলেন শ্রীলেখা?

Sreelekha Mitra: তৃণমূলকে কার্যত উড়িয়ে দিয়ে পশ্চিমবঙ্গের নতুন সরকার গঠনের পথে বিজেপি। যদিও এই বছর একেবারে শূন্যতে থেমে থাকতে হয়নি সিপিএমকেও। একটি আসন পেয়েছে সিপিএম। তবে এই ভোট যুদ্ধের মধ্যেই অনেককে দেখা গিয়েছে রাতারাতি অন্য সুরে কথা বলতে। এবার তাদেরকেই এক হাত নিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

Published on: May 5, 2026, 11:46:47 IST
Advertisement

Sreelekha Mitra: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলকে হারিয়ে বিপুল ভোটে জয়ী হয় বিজেপি। যদিও এই বছর একেবারে শূন্যতে থেমে থাকতে হয়নি সিপিএমকেও। একটি আসন পেয়েছে সিপিএম। তবে এই ভোট যুদ্ধের মধ্যেই অনেককে দেখা গিয়েছে রাতারাতি অন্য সুরে কথা বলতে। এবার তাদেরকেই এক হাত নিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

ভোট পর্ব মিটতেই কাদের এক হাত নিলেন শ্রীলেখা?
ভোট পর্ব মিটতেই কাদের এক হাত নিলেন শ্রীলেখা?

ভোট পর্ব মিটে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে শ্রীলেখা লেখেন, ‘অভিনেতা অভিনেত্রীদের চক্ষু লজ্জা বলে কিছুই নেই। দুদিন আগে তৃণমূল ধামাধারী ছিল যারা, ভোটের রেজাল্ট বেরোতে না বেরোতেই উল্টো সুর? চোখ দিয়ে কি সব করে... ইত্যাদি বলা পাবলিকগুলোর কি মান সম্মান অপমান বোধটুকু নেই? এত নির্লজ্জ হয় কি করে, সবটাই নাটক, সিরিয়াল, সিনেমা মনে করে এরা। আরে একটু সবুর করো। মানুষের চরিত্র বলে কিছুই নেই?’

আরও পড়ুন: রাজকে দেখে 'চোর' স্লোগান, ছোঁড়া হল কাদা! ব্যারাকপুরে করুণ দশা টিএমসি প্রার্থীর

অভিনেত্রী আরও যোগ করেন, ‘চরিত্র বলতে আমি তাদের ব্যক্তিগত জীবন নিয়ে বলছি না, যা খুশি করুক কিন্তু একটা সততা তো থাকবে। এরা কি, কারা? ছি! সিপিএম শূন্যতে ছিলাম, ১-এ আছি, আগামীতেও থাকবো। তফাৎ ছিল, আছে, থাকবে আমৃত্যু।’

বিজেপির জয় হতেই রূপাঞ্জনা পরপর এমন কিছু পোস্ট করেছেন যাতে বোঝা যাচ্ছে তিনি এখন থেকেই তৃণমূলের বিপক্ষে কথা বলছেন। শুধু তাই নয় গতকাল রাতে অভয়ার মাকে শুভেচ্ছাবার্তা জানাতে দেখা গিয়েছে মিমি চক্রবর্তীকেও, যদিও তিনি এই মুহূর্তে তৃণমূলের সঙ্গে যুক্ত নন।

আরও পড়ুন: ‘আবার পাল্টি খাবে?’ বিজেপি জিততেই জয়জিতের নিশানায় কারা?

প্রসঙ্গত, বিজেপি জেতার পর টলিপাড়ার একাধিক তারকা পোস্ট করে নতুন সরকারকে আহ্বান জানিয়েছেন। যশ দাশগুপ্ত থেকে শুরু করে রোহন ভট্টাচার্য সকলেই নিজের মনের কথা লিখেছেন সোশ্যাল মিডিয়ায়। অভিনেত্রী স্বস্তিকার মুখোপাধ্যায় কাজের জায়গায় ' ব্যান ' কালচার নিয়ে সরব হয়েছেন। প্রযোজক রানা সরকারকেও দেখা যায় দীঘার জগন্নাথ মন্দির নিয়ে পোস্ট করতে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe