গত সপ্তাহে ধুমধাম করে টলিউডের তারকারা পালন করেছেন মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকী। যেখানে উৎসব-উদযাপনে সামিল হয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণ সেনগুপ্ত, যিশু সেনগুপ্ত, রাজ-শুভশ্রী, রঞ্জিত মল্লিক, জিৎ-দেবের মতো তারকারা।

তবে শুধু টলিউডের তারকারা নয়, এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিল বাংলার বিজেপি সরকার। এমনকী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারি ক্ষমতায় আসার পরই এই উদ্যোগ নিয়েছিলেন। জানিয়েছিলেন হইহই করে উদযাপন করা হবে মহানায়ককে। একদিন নয়, বরং এই উদযাপন চলবে গোটা বছর ধরে।
তবে এই পরিস্থিতিতে শ্রীলেখা মিত্রের করা একটি পোস্ট নজর কাড়ল। যেখানে তিনি কোনো প্রয়াত ব্যক্তির জন্মদিন উদযাপন নিয়ে প্রশ্ন তুলেছেন। যদিও নিজের পোস্টের শেষে শ্রীলেখা স্পষ্ট করে দেন যে, তাঁর এই পোস্টের সঙ্গে উত্তম কুমারের জন্মবার্ষিকী উদযাপনের কোনো যোগ নেই।
শ্রীলেখা সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘অনেক কিছুই আমাকে সবসময় ভাবায়, যেগুলো সোশ্যাল মিডিয়ার কারণে এখন প্রায়ই সামনে চলে আসে। যেমন ধরুন... যদি কোনো মানুষ এই পৃথিবী ছেড়ে চলে যায়, মানে যদি সে মারা যায়, তাহলে কি তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানানো যায়? নাকি শুধু তাঁর জন্মদিনটা স্মরণ করা যায়? মৃত্যুর পর সেই মানুষটির জন্য কি সুখ প্রযোজ্য হয়?’
সঙ্গে অভিনেত্রী আরও স্পষ্ট করেন, ‘ আমি শুধু একটা প্রশ্ন করছি, এর সঙ্গে মহানায়কের শতবার্ষিকী উদযাপন এবং তার পরের অস্বস্তিকর পরিস্থিতির কোনো সম্পর্ক নেই।’
প্রসঙ্গত, কদিন আগে সিজেপির ছাত্র আন্দোলনের সমর্থনে রাস্তায় নেমে বড় বিতর্কে জড়ান বামমনস্ক শ্রীলেখা মিত্র। মিছিলে তাঁর হাতে থাকা প্রধানমন্ত্রীর একটি বিতর্কিত পোস্টার নিয়ে তাঁর নামে করা হয় এফআইআর। এমনকী, অভিনেত্রীকে গ্রেফতারিরও দাবি ওঠে। এমনকী, টলিপাড়ার তারকারাও শ্রীলেখার বিপক্ষেই মুখ খোলেন।
{{/usCountry}}প্রসঙ্গত, কদিন আগে সিজেপির ছাত্র আন্দোলনের সমর্থনে রাস্তায় নেমে বড় বিতর্কে জড়ান বামমনস্ক শ্রীলেখা মিত্র। মিছিলে তাঁর হাতে থাকা প্রধানমন্ত্রীর একটি বিতর্কিত পোস্টার নিয়ে তাঁর নামে করা হয় এফআইআর। এমনকী, অভিনেত্রীকে গ্রেফতারিরও দাবি ওঠে। এমনকী, টলিপাড়ার তারকারাও শ্রীলেখার বিপক্ষেই মুখ খোলেন।
{{/usCountry}}তবে আপাতত তাঁর বিরুদ্ধে আপাতত কোনও ধরনের কড়া পদক্ষেপ না করার নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত শ্রীলেখার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না পুলিশ। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত শ্রীলেখার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না পুলিশ। তবে আদালতের তরফে সেই শ্রীলেখার হাতে থাকা সেই কার্টুনেরও সমালোচনা করা হয়। এটিকে অসংবেদনশীল বলে উল্লেখ করা হয়।