...
...
Next Story

‘ইহাকেই কি খেমটা নাচ বলা হয়?’, মহালয়ার নাচ নিয়ে ঋতুপর্ণাকে আক্রমণ শ্রীলেখার! নেটপাড়া লিখল, ‘সরকার যার যার, ঋতু সবার’

ফের একবার ঋতুপর্ণা সেনগুপ্তের সমালোচনায় মুখর শ্রীলেখা মিত্র। ইডেন গার্ডেনের অনুষ্ঠানে উদ্বোধনী নৃত্য পেশ করেন অভিনেত্রী। নাচ করেন ১০ হাজার ঢাকির তালে। আর সেই ভিডিয়ো নিয়ে এমনিতেই চলছে কটাক্ষ। যাতে এবার গলা মেলালেন শ্রীলেখাও।

Published on: Oct 12, 2026, 11:38:09 IST
Advertisement

মহালয়ার অনুষ্ঠানে ঢাকের তালে ও ধুনুচি হাতে টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত-র নাচ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বলা চলে, নেটপাড়ার কটাক্ষের মুখোমুখি হয়েছেন অভিনেত্রী আরও একবার। সঙ্গে ঋতুপর্ণার নাচ নিয়ে এবার পোস্ট এল শ্রীলেখা মিত্রের থেকে। চাঁচাছোলা ভাষায় করলেন আক্রমণ।

ঋতুপর্ণাকে কটাক্ষ শ্রীলেখার।
ঋতুপর্ণাকে কটাক্ষ শ্রীলেখার।

ঋতুপর্ণার নাচের ভিডিয়ো শেয়ার করে শ্রীলেখা লিখলেন, ‘ইহাকেই কি খেমটা নাচ বলা হয়? সরল প্রশ্ন এফআইআর করবেন না Please...🙏 (খেমটা একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য ,তা হইলে ইহা কি?)’

‘কাল থেকে এই নৃত্য দেখতে দেখতে আমি বসে বসে হাঁপিয়ে গিয়েছি। পাগল হয়ে গিয়েছি’, আরও লেখেন শ্রীলেখা। অভিনেত্রীর এই পোস্টে এক নেটিজেন লিখলেন, ‘আমি তো ভুঁড়ির নাচ দেখছি’। আরেকজন লেখেন, ‘সরকার যার যার, ঋতু সবার’। তৃতীয়জন লিখলেন, ‘কোনোদিনই পছন্দ করতাম না এঁকে। কোথায় নামিয়ে এনেছে নিজেকে।’

চলতি বছর কলকাতার ইডেন গার্ডেনস-এ মহা সমারোহে পালিত হয়েছে মহালয়া। আতসবাজি, ড্রোন শো, টলিউডের নামিদামি গায়কদের গান, চোখ ধাঁধানো এই অনুষ্ঠান কেড়ে নিয়েছে সকলের মন। বিভিন্ন রাজনৈতিক ও গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই অনুষ্ঠানের বাজেট প্রায় ১০০ কোটির কাছাকাছি। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে বিরোধীদের মধ্যে।

কদিন আগে ঋতুপর্ণা সেনগুপ্তর গানের গলা নিয়েও কয়েকদিন আগে এভাবেই ট্রোল চলেছিল সোশ্যাল মিডি্য়া জুড়ে। পোশাক নিয়ে বিতর্কও কোনো নতুন নয়। নিজের সিনেমার প্রোমোশনে আঁটসাঁটো বেগুনি রঙের পোশাক পরে ঋতুপর্ণাকে দেখে বয়েছিল ট্রোল ও মিমের বন্যা।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks