বিগ বস বাংলা হাউজে ঝড় তুলেছে রাজবীর দে। বলা চলে, নন্দিনী দত্ত ছাড়া রাজবীর গোটা ঘরে পুরো একা। এমনকী, জীতু কমল-তনুশ্রীরা উইকেন্ড এপিসোডের সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়কে পর্যন্ত প্রশ্নের মুখে ফেলেছেন রাজবীরের প্রশংসা করার কারণে। সোশ্যাল মিডিয়ায় অনেকেরই দাবি, কোণঠাসা করার চেষ্টা চলছে রাজবীরকে। বিশেষ করে মুম্বই থেকে বাংলায় আসার কারণে।

এবার এই নিয়ে একটি পোস্ট শেয়ার করলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। লেখেন, ‘প্রথম দিন থেকেই রাজবীরকে একটা কালেকটিভ টার্গেটিং-এর মধ্যে রাখা হয়েছে। প্রথম দিন থেকেই ওকে নিয়ে একটা ধারণা তৈরি হয়ে গিয়েছে—অসভ্য ছেলে, গাম্বাট, এই ছেলে ওই ছেলে। নন্দিনীকে বাদ দিলে সংখ্যার অনুপাতটাও একবার ভাবুন। একটা মানুষকে যদি একসঙ্গে এতজন ক্রমাগত অসম্মান করে, খোঁটা দেয়, কর্নার করে, তাহলে তার কাছ থেকে সবসময় অত্যন্ত মেজার্ড এবং শান্ত আচরণ আশা করাটাও কি খুব বাস্তবসম্মত?’
তবে এমন নয় শ্রীলেখা রাজবীরের ‘ভুল’কে এড়িয়ে গিয়েছেন। বরং ‘পুকুরের মাছ’ মন্তব্যটির সমালোচনা করেন। লেখেন, ‘রাজবীরকে আমারও সবসময় ভালো লাগেনি। অনেক কিছু ও করেছে, যেগুলো আমার কাছে মোটেই সমর্থনযোগ্য নয়। বিশেষ করে 'পুকুরের মাছ' বলা—এটা আমি কোনওভাবেই সমর্থন করি না। কিন্তু একইসঙ্গে এটাও দেখেছি, ও সবার সঙ্গে হেসে কথা বলতে যায়, অনেক সময় এমন কিছু করে বা বলে যা হয়তো ও নিজেও পুরোপুরি বুঝে উঠতে পারে না। ভাষার একটা সমস্যা তো আছেই। আর ও বাকিদের তুলনায় ছোট।
শিল্পী হিসেবে ওর ইমোশনাল সাইডটাও দেখেছি। আমার মনে হয়েছে, ছেলেটা খারাপ নয়। কিন্তু প্রথম দিন থেকেই ওকে একটা পূর্বকল্পিত ধারণার মধ্যে দেখা হয়েছে। যেহেতু ও বাকিদের মতো পরিচিত নয়, মুম্বইতে স্ট্রাগল করছে, তাই খুব সহজেই একটা সফট টার্গেট হয়ে গিয়েছে। আর একটা জিনিস বারবার চোখে পড়েছে—ওর খাওয়া নিয়ে মন্তব্য। সামনে দিয়ে দুধ, ডিম, খাবার নিয়ে যাওয়া, খাওয়া নিয়ে কথা বলা, চিৎকার করে অপমান করা—এসব যদি কোনও মানুষকে দিনের পর দিন সহ্য করতে হয়, তাহলে সে মানসিকভাবে সম্পূর্ণ আনএফেক্টেড থাকবে কী করে?’
{{/usCountry}}শিল্পী হিসেবে ওর ইমোশনাল সাইডটাও দেখেছি। আমার মনে হয়েছে, ছেলেটা খারাপ নয়। কিন্তু প্রথম দিন থেকেই ওকে একটা পূর্বকল্পিত ধারণার মধ্যে দেখা হয়েছে। যেহেতু ও বাকিদের মতো পরিচিত নয়, মুম্বইতে স্ট্রাগল করছে, তাই খুব সহজেই একটা সফট টার্গেট হয়ে গিয়েছে। আর একটা জিনিস বারবার চোখে পড়েছে—ওর খাওয়া নিয়ে মন্তব্য। সামনে দিয়ে দুধ, ডিম, খাবার নিয়ে যাওয়া, খাওয়া নিয়ে কথা বলা, চিৎকার করে অপমান করা—এসব যদি কোনও মানুষকে দিনের পর দিন সহ্য করতে হয়, তাহলে সে মানসিকভাবে সম্পূর্ণ আনএফেক্টেড থাকবে কী করে?’
{{/usCountry}}সঙ্গে শ্রীলেখা নিজের পোস্টে নন্দিনীরও উল্লেখ করেন। যে পুরো ঘরে অন্তত একটা মানুষ যে রাজবীরকে সঙ্গ দিচ্ছে। তাঁর হয়ে স্ট্যান্ড নেওয়ার চেষ্টা করছে। সঙ্গে রাজবীরের হয়ে দর্শকদের উদ্দেশে শ্রীলেখা লেখেন, ‘আমার মনে হয়, রাজবীরকে বিচার করার আগে একবার অন্তত এটাও ভাবা দরকার—একটা মানুষকে কতটা চাপের মধ্যে রাখলে সে শেষ পর্যন্ত এমনভাবে ফাইটব্যাক করতে বাধ্য হয়?’
শ্রীলেখার পোস্টের কমেন্ট সেকশনে চোখ রাখলে বোঝা যাবে, সিংহভাগই রাজবীরকে এভাবে কোণঠাসা করায় সমালোচনা করেছেন বাংলার তারকাদের। শুধু তাই নয়, স্টার জলসার পেজেও বিগ বসের ভিডিয়োতে রাজবীরের সমর্থনে বহু মানুষ। তাঁদের দাবি, রাজবীরের ‘অনেক কিছু’ ভুল, তবে তিনি বিগ বসের ঘরে যেভাবে ‘কোণঠাসা’ হচ্ছেন, সেটাও ‘অনুচিত’।