...
...
Next Story

'পূর্বজন্মের ভালো কাজের ফল তুমি', বড় দিদি ঋতুপর্ণাকে জন্মদিনের শুভেচ্ছা শ্রীময়ীর

দেখতে দেখতে ৫৫ বছরের পদার্পণ করলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ৭ নভেম্বর ঋতুপর্ণার জন্মদিন। জন্মদিনেও তিনি হাজার কাজে ব্যস্ত কিন্তু ঋতুপর্ণার ছোট বোন শ্রীময়ী চট্টরাজ দিদির জন্মদিন ভোলেননি।

Published on: Nov 7, 2026, 17:34:57 IST
Advertisement

দেখতে দেখতে ৫৫ বছরে পদার্পণ করলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ৭ নভেম্বর ঋতুপর্ণার জন্মদিন। জন্মদিনেও তিনি হাজার কাজে ব্যস্ত কিন্তু ঋতুপর্ণার ছোট বোন শ্রীময়ী চট্টরাজ দিদির জন্মদিন ভোলেননি। সোশ্যাল মিডিয়ায় তাই দিদির সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করে তিনি জানালেন নিজের মনের কথা।

দিদি ঋতুপর্ণাকে জন্মদিনের শুভেচ্ছা শ্রীময়ীর
দিদি ঋতুপর্ণাকে জন্মদিনের শুভেচ্ছা শ্রীময়ীর

শ্রীময়ী লেখেন, ‘শুভ জন্মদিন। তুমি আমার খুব কাছের একজন। যদিও তোমাকে মাত্র কয়েক বছর ধরে চিনি আমি কিন্তু নিশ্চয়ই পূর্ব জন্মে কোন ভালো কাজ করেছিলাম তাই তোমার মত একজন বন্ধু আর বড় দিদিকে পেয়েছি। যা এই যুগে বিরল। আমি জানি তুমি অন্যদের জন্য কতটা কি করতে পারো। যখন কেউ তোমার কাছে সাহায্য চাই তখন তাকে ফিরিয়ে দাও না তুমি। পাশে থাকো, মনের জোর দাও।’

অভিনেত্রী আরও লেখেন, ‘তুমি একজন সফল নারী, মা, কন্যা এবং স্ত্রী। তুমি আমার কাছে অনুপ্রেরণা। যেভাবে তুমি কটাক্ষকে পাত্তা না দিয়ে নিজের কাজে নিমগ্ন থাকো, সেটা আমার কাছে শিক্ষণীয়। আমি আশা করি তুমি এইভাবেই নিজের কাজের মাধ্যমে এগিয়ে যাবে। সবাইকে আরো অনেক ভালো সিনেমা উপহার দেবে। তোমার দীর্ঘ জীবন কামনা করি। তোমার জন্য রইল অনেক ভালোবাসা।’

প্রসঙ্গত, মাত্র কয়েক মাস হয়েছে শ্রীময়ী চট্টরাজ মা হয়েছেন আবার। দ্বিতীয়বার মাতৃত্বের এই খবর শুধুমাত্র ঋতুপর্ণা ছাড়া আর কেউ জানতেন না। মা হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়ে অভিনেত্রী স্বীকার করেছিলেন, নিজের এই সুখবর তিনি একমাত্র নিজের দিদিকে ছাড়া আর কাউকেই বলতে চাননি। গোটা সময়টা দিদি ভীষণ আগলে রেখেছিলেন। এমনকি দুবাই গেলেই ঋতুপর্ণার বাড়িতে থাকেন কাঞ্চন- শ্রীময়ী, দুজনের মধ্যেই এখন সম্পর্ক অনেকটা পরিবারের মতো।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks