কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ মল্লিকের ঘরে এখন উৎসবের আমেজ। কৃষভির পর তাঁদের কোল আলো করে এসেছে পুত্র সন্তান কৃষিভ। দু-বছরেরও কম সময়ের ব্যাবধানে দু-বার মা হয়েছেন শ্রীময়ী। তবে রাখি পূর্ণিমায় দুই সন্তানের উপস্থিতি সত্ত্বেও ভাইয়ের হাতে রাখি বাঁধতে পারছে না একরত্তি কৃষভি।

কৃষভির বয়স সবে ১৯ মাস। এর মধ্যেই গত ২৫শে জুলাই পুত্রসন্তানের জন্ম দিয়েছেন শ্রীময়ী। ছেলের বয়স সবে এক মাস। শ্রীময়ী চট্টরাজ মল্লিক সম্প্রতি একটি সাক্ষাৎকারে খোলসা করেছেন, কেন এবার কৃষভি তার পুঁচকে ভাই কৃষিভকে রাখি পরাবে না।
কেন এই নিয়ম?
পারিবারিক ঐতিহ্য ও নিয়ম: আজকালকে শ্রীময়ী জানান, তাঁদের পরিবারে দীর্ঘদিনের একটি বিশেষ নিয়ম চলে আসছে। নিয়ম অনুযায়ী, ভাইয়ের বয়স অন্তত ৫ বছর না হওয়া পর্যন্ত দিদি তার হাতে রাখি বাঁধতে পারে না। পারিবারিক এই প্রথা মেনেই এবার ভাইয়ের কবজিতে রাখি পরাচ্ছে না কৃষভি। এর জন্য় আরও পাঁচ বছর অপেক্ষা করতে হবে কৃষভিকে।
ভাইকে না পরালে ঘরের গোপালকে নিয়ম করে রাখি পরিয়েছে কৃষভি। কৃষ্ণ ভক্ত কাঞ্চন-শ্রীময়ীর ঘরে ধুমধাম করে পালিত হয় জন্মাষ্টমী। মা-বাবা'র মতো মেয়ে কৃষভিও ঠাকুর ভক্ত।
বিশেষ দিনের অনুভূতি
দুই সন্তানকে নিয়ে এটাই শ্রীময়ী-কাঞ্চন দম্পতির প্রথম রাখি পূর্ণিমা। শ্রীময়ী জানান, তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই দিনটার জন্য, যখন পারিবারিক নিয়ম পূরণ হবে এবং কৃষভি নিজের হাতে ভাই কৃষিভের কবজিতে রাখি পরাবে।
{{/usCountry}}দুই সন্তানকে নিয়ে এটাই শ্রীময়ী-কাঞ্চন দম্পতির প্রথম রাখি পূর্ণিমা। শ্রীময়ী জানান, তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই দিনটার জন্য, যখন পারিবারিক নিয়ম পূরণ হবে এবং কৃষভি নিজের হাতে ভাই কৃষিভের কবজিতে রাখি পরাবে।
{{/usCountry}}ছেলের মুখ কবে দেখাবেন কাঞ্চন-শ্রীময়ী?
কৃষভি জন্মগ্রহণ করার পরও কিছুদিন ওঁর মুখ গোপন রেখেছিলেন কাঞ্চন-শ্রীময়ী। অন্নপ্রাশনের শুভ দিনেই প্রথমবার মেয়েকে জনসমক্ষে এনেছিলেন তাঁরা।
ছেলে গদাইয়ের ক্ষেত্রেও সেই একই পথ অনুসরণ করছেন তারকা দম্পতি। এখনও পর্যন্ত ওঁর মুখ সোশাল মিডিয়ায় দেখাননি শ্রীময়ী। ধারণা করা হচ্ছে, কৃষভির মতোই বড় অনুষ্ঠান অর্থাৎ অন্নপ্রাশনের দিনই হয়তো খুদের মুখ দেখার সুযোগ পাবেন অনুরাগী ও নেটিজেনরা। মেয়ে কৃষভির মিষ্টি ভিডিয়ো হামেশাই সোশ্যালে শেয়ার করেন অভিনেত্রী।
প্রসঙ্গত, এই রাখি পূর্ণিমার দিনটি কাঞ্চন ও শ্রীময়ীর জন্য আরও একটি কারণে অত্যন্ত বিশেষ। আজ থেকে প্রায় ১৫ বছর আগে 'বাবুসোনা' ধারাবাহিকের শুটিংয়ের সেটে এই রাখির দিনেই প্রথম আলাপ হয়েছিল তাঁদের।