'আমাদের মনের মিল ১০০ শতাংশের বেশি…', শ্রীময়ী তাঁর 'সেরা বর' কাঞ্চনের প্রসঙ্গে যা বললেন

টলিপাড়ার নানা অনুষ্ঠান থেকে ইভেন্টে প্রায়ই একসঙ্গে হাসি মুখে ধরা দিতে দেখা যায় কাঞ্চন-শ্রীময়ীকে। অনেক সময় তাঁরা রংমিলান্তিতেও ধরা দেন। কিন্তু এই রংমিলান্তির নেপথ্যের কারণ কি জানেন? এবার শ্রীময়ী সে কথা ফাঁস করলেন।

Published on: Mar 21, 2026, 07:30:24 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজকে নিয়ে চর্চার শেষ নেই। কাজের পাশাপাশি তাঁদের ব্যক্তিগত জীবনও খুবই চর্চিত। সম্পর্ক থেকে বিয়ে সংসার এমনকী সন্তানের জন্ম সবটা নিয়েই পদে পদে নানা কটাক্ষের শিকার হতে হয়েছে তারকা দম্পতিকে। কিন্তু তাঁরা সেই সব কটূক্তি গায়ে না মেখে সব সময়ই জীবনের আনন্দময় ছন্দে ধরা দিয়েছেন। টলিপাড়ার নানা অনুষ্ঠান থেকে ইভেন্টে প্রায়ই একসঙ্গে হাসি মুখে ধরা দিতে দেখা যায় কাঞ্চন-শ্রীময়ীকে। অনেক সময় তাঁরা রংমিলান্তিতেও নজরকাড়েন। কিন্তু এই রংমিলান্তির নেপথ্যের কারণ কি জানেন? এবার শ্রীময়ী সে কথা ফাঁস করলেন।

'আমাদের মনের মিল ১০০ শতাংশের বেশি…', শ্রীময়ী তাঁর 'সেরা বর' কাঞ্চনের প্রসঙ্গে যা বললেন
'আমাদের মনের মিল ১০০ শতাংশের বেশি…', শ্রীময়ী তাঁর 'সেরা বর' কাঞ্চনের প্রসঙ্গে যা বললেন

আরও পড়ুন: 'ধুরন্ধর ২' দেখে বিরক্ত এই অভিনেত্রী! লিখলেন ‘টাকা এবং সময় নষ্ট…’, রণবীরকেও দিলেন বিশেষ বার্তা

বিনোদন চিত্রের শেয়ার করা একটি ভিডিয়োয় শ্রীময়ী এই প্রসঙ্গে কথা বলেছেন। জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে স্বামী কাঞ্চনের সঙ্গে তিনিও উপস্থিত ছিলেন। সেখানেও দু'জন রংমিলান্তিতে ধরা দেন। স্টোনের কাজ করা নীল পাড় লাল রঙের শাড়িতে ধরা দেন শ্রীময়ী। কাঞ্চনের পরনে ছিল লাল রঙের সিল্কের পাঞ্জাবি, পাজামা ও জহর কোট। সেখানেই শ্রীময়ীকে বলতে শোনা যায়, 'আমরা সব সময় ম্যাচিং করি, কারণ আমাদের জ্যোতিষীরা বলেছেন যে, আমাদের মনের মিল ১০০ শতাংশের বেশি। ওই জন্য সব সময় কালারফুল থাকি। আর ভালোবাসার রং লাল। তাই লাল পড়ে এসেছি। ঝলমল করছে।'

জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ডে সেরা খলনায়িকা চরিত্রের জন্য শ্রীময়ী পুরস্কার তুলে দিয়েছিলেন এক অভিনেত্রীর হাতে। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমি যখন কৃষ্ণকলি করতাম, তখন সেরা খলনায়িকার জন্য অ্যাওয়ার্ড পেয়েছিলাম। আর আজ একজনকে অ্যাওয়ার্ড দিলাম। আরও বেশি ভালো লাগছে আমার রিয়েল লাইফ সেরা বরকে পাশে নিয়ে অ্যাওয়ার্ডটা তুলে দিয়েছি, সেই জন্য জি বাংলার কাছে অনেক ধন্যবাদ।’

আরও পড়ুন: র‍্যাম্পে হেঁটে ট্রোলিংয়ের শিকার হার্দিকের প্রেমিকা মাহিকা! ‘থার্ড ক্লাস’ বললেন নেটিজেনরা

প্রসঙ্গত, ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি হঠাৎ করেই আইনি বিয়ে সেরে নেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজ। এরপর ২৫ মার্চ সামাজিক ভাবে সমস্ত রীতিনীতি মেনে বিয়ের পিঁড়িতে বসেন তাঁরা। আইনি বিয়ের সাড়ে ৮ মাসের মাথায় কাঞ্চনের তৃতীয় স্ত্রী শ্রীময়ী সন্তানের জন্ম দেন। তাঁদের কোল আলো করে মেয়ে কৃষভি আসে।