টেলিভিশন ও টলিউড জগতের জনপ্রিয় তারকা জুটি কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। আলোচনার কেন্দ্রে থাকেন এই তারকা দম্পতি। প্রথমবার টিভির পর্দায় জুটিতে দুজনে। সনি আট (Sony AATH) ও সনি লিভ (Sony LIV)-এ সম্প্রচারিত হচ্ছে বিশেষ কুকিং রিয়েলিটি শো ‘রাঁধুনি না কাঁদুনি’। তাতেই হাতা-খুন্তি হাতে দুজনে।

এই শোটি অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের জীবনে শুধু একটি নতুন প্রজেক্ট নয়, বরং অত্যন্ত ইমোশনাল এক অভিজ্ঞতা। দ্বিতীয়বার সিজারিয়ান সেকশন (C-Section) মাধ্যমে মা হওয়ার ঠিক ১১ দিনের মাথায় কীভাবে তিনি এই শো-এর শুটিং ফেরা সম্ভব করলেন এবং রাজ চক্রবর্তী সহ পুরো টিম কীভাবে তাঁকে মানসিকভাবে ও শারীরিকভাবে সাপোর্ট করেছেন—তা নিয়ে সোশাল মিডিয়ায় একটি দীর্ঘ ও আবেগঘন বার্তা শেয়ার করলেন অভিনেত্রী।
সিজারের ১১ দিন পরেই শুটিং: পরিচালক রাজ চক্রবর্তীর প্রতি কৃতজ্ঞতা
শ্রীময়ী জানান, রাজ চক্রবর্তীর সাথে কাজ করা তাঁর বাকেট লিস্টে ছিল। তবে শারীরিক অসুস্থতা ও সদ্য হওয়া সিজারের পর ১১ দিনের মাথায় এমন একটি শক্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রিয়েলিটি শো-এর শুটিংয়ে নামা মোটেও সহজ ছিল না।
রাজ চক্রবর্তী কেবল একজন ডিরেক্টর হিসেবেই নন, একজন ভালো মানুষ হিসেবে প্রতিটি মুহূর্তে নবাগত মায়ের পাশে থেকেছেন এবং খেয়াল রেখেছেন যাতে তাঁর শরীরে বাড়তি ধকল না পড়ে।
রাজের পরিচালনায় ঘণ্টার পর ঘণ্টা রান্না করা, মজা করা এবং আনস্ক্রিপ্টেড হইহুল্লোড়ের অভিজ্ঞতা দারুণ ছিল বলে জানান তিনি।
{{/usCountry}}রাজের পরিচালনায় ঘণ্টার পর ঘণ্টা রান্না করা, মজা করা এবং আনস্ক্রিপ্টেড হইহুল্লোড়ের অভিজ্ঞতা দারুণ ছিল বলে জানান তিনি।
{{/usCountry}}প্রথমবার স্বামী-স্ত্রী জুটির জমজমাট কেমিস্ট্রি ও অনস্ক্রিন ঝগড়া
টিভি পর্দায় প্রথমবার কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজকে দেখা যাবে স্বামী-স্ত্রী হিসেবে জুটি বেঁধে কোনো কুকিং শোর রান্নার ময়দানে প্রতিদ্বন্দ্বিতা করতে। শ্রীময়ীর কথায়, দর্শকদের জন্য এই শো-তে তাঁদের প্রচুর অনস্ক্রিন খুটুনি ও ঝগড়াও উপহার হিসেবে রয়েছে!
টিভির পর্দায় মা-বাবা'কে দেখে হাঁ কৃষভি
ওদিকে টিভির পর্দায় রাঁধুনি না কাঁদুনি দেখতে বসে তো অবাক ছোট্ট কৃষভি। শ্রীময়ীর ২৩ মাসের মেয়ে হাঁ করে মা-বাবার রান্নার শো দেখছে সে। মিষ্টি সেই মুহূর্ত সোশ্যালে ভাগ করে নিয়েছেন শ্রীময়ী।
অঙ্কুশের সঞ্চালনায় এই শো-এ কাঞ্চন-শ্রীময়ীর পাশাপাশি প্রতিযোগী হিসাবে রয়েছেন ইমন চক্রবর্তী, রূপাঞ্জনা মিত্র, সৌমিতৃষা কুণ্ডু, অন্বেষা হাজরা, দর্শনা বণিক, সায়ন, শ্যামৌপ্তি মুদলী, ঊষসী রায়, সুস্মিত মুখোপাধ্য়ায় সহ আরও অনেকে।