...
...
Next Story

'এই ভাবেই তো ওকে ফাঁসিয়েছিলাম...', কীভাবে শ্রীময়ীর প্রেমে পড়েছিলেন কাঞ্চন?

২০২৪ সালে কাঞ্চন মল্লিককে বিয়ে করেন শ্রীময়ী। কাঞ্চনের এটি ছিল তৃতীয় বিয়েটাই খুব স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়া জুড়ে এই বিয়ে নিয়ে তুমুল ঝড় বয়ে যায়। যদিও তাতে বিন্দুমাত্র পাত্তা দিতে নারাজ ছিলেন এই নব দম্পতি।

Published on: Aug 17, 2026, 22:00:37 IST
Advertisement

২০২৪ সালে কাঞ্চন মল্লিককে বিয়ে করেন শ্রীময়ী। কাঞ্চনের এটি ছিল তৃতীয় বিয়েটাই খুব স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়া জুড়ে এই বিয়ে নিয়ে তুমুল ঝড় বয়ে যায়। যদিও তাতে বিন্দুমাত্র পাত্তা দিতে নারাজ ছিলেন এই নব দম্পতি। ২ বছরের দাম্পত্য জীবনে ২১ মাসের মেয়ে এবং ২১ দিনের ছেলেকে নিয়ে সুখে সংসার করছেন শ্রীময়ী।

কাঞ্চনের দ্বিতীয় বিয়ে চলাকালীনই শ্রীময়ীর সঙ্গে বন্ধুত্ব হয় কাঞ্চনের। ধীরে ধীরে প্রেম তারপর বিয়ে। পিংকিকে ডিভোর্স দিয়ে শ্রীময়ীকে বিয়ে করার জন্য, সর্বোপরি দুজনের মধ্যে বয়সের এতটা ফারাক থাকার জন্য বারবার কটাক্ষের সম্মুখীন হতে হয়েছিল অভিনেত্রীকে। এমনকি শুনতে হয়েছিল ঘর ভাঙ্গানি অপবাদ।

আরও পড়ুন: শেষ মুহূর্তে পরিবর্তন, সম্পিতার বিপরীতে রাহুল নন, অভিনয় করবেন অন্য অভিনেতা

কিন্তু কোন গুনে শ্রীময়ীর প্রেমে পড়েছিলেন কাঞ্চন? কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ছবির প্রিমিয়ারে সেই কথাই ফাঁস করলেন অভিনেত্রী। দুই বাচ্চার মা হওয়ার পরেও অভিনেত্রীকে এত সুন্দরী দেখতে কেন জিজ্ঞাসা করায় তিনি বলেন, ‘আমি এখন দু'বাচ্চার মা তার পরেও এত ঝলমলে দেখতে আমাকে। এই রূপেই তো আমি ফাঁসিয়েছিলাম কাঞ্চনকে।’

আরও পড়ুন: পিছিয়ে গেল ‘ডাক্তার কাকু’ মুক্তির তারিখ, কবে বড়পর্দায় আসছেন প্রসেনজিৎ?

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks