শ্যুটিং, দুই বাচ্চা দায়িত্ব, সংসার সামলে এলএলবি পাশ করলেন শ্রীময়ী চট্টোরাজ। আরও একবার প্রমাণ হল, যে রাঁধে সে চুলও বাঁধে। যদিও নিজের এই সাফল্যের সিংহভাগ কৃতিত্বই শ্রীময়ী দিয়েছেন নিজের পরিবারকে। শুক্রবার শ্রীময়ী পরীক্ষার ফাইনাল সার্টিফিকেট হাতে পেয়ে শ্রীময়ী সমাজমাধ্যমে ছবি পোস্ট করে তাঁর স্বপ্নপূরণের আনন্দ ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

শ্রীময়ী লিখেছেন, ‘আজ আমার একটি স্বপ্ন পূরণ হল—আমি সরসুনা ল কলেজ থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর (এলএলবি) ডিগ্রি সম্পন্ন করলাম। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি আমার গভীর ভালোবাসা ছিল এবং পড়াশোনা করতে গিয়ে আমি কখনোই ক্লান্ত বোধ করিনি; সম্ভবত এই আগ্রহই আমাকে এই যাত্রাপথ পাড়ি দিতে সাহায্য করেছে। তবে এই অর্জন কেবল আমার একার প্রচেষ্টায় সম্ভব হয়নি। বিয়ের পরেও আমার পড়াশোনায় কাঞ্চন আমাকে সবসময় সমর্থন জুগিয়েছে। এমনকী প্রেগন্যান্সি চলাকালীন আমাকে সেমিস্টার পরীক্ষায় অংশ নিতে হয়েছে। শুটিংয়ের ব্যস্ত সময়সূচির পাশাপাশি আমি পড়াশোনা ও পরীক্ষা চালিয়ে গিয়েছি এবং কখনোই হাল ছাড়িনি, কারণ আমি বিশ্বাস করি শিক্ষার কোনো বিকল্প নেই। এই শিক্ষা বা জ্ঞান কেউ আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না।’
শ্রীময়ী তাঁর এই পোস্টে সারসুনা ল কলেজের অধ্যক্ষা-সহ সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের ধন্যবাদও জানিয়েছেন। আরও জানিয়েছেন যে কলকাতা বিশ্ববিদ্য়ালয় থেকে অ্যাকাউন্টেন্সিতে স্নাতক পাশ করার পর, তাঁর স্বপ্ন ছিল আইন নিয়ে স্নাতোকত্তর পাশ করার। আর সেই স্বপ্ন পূরণ করতে যারপরনাই খুশি। স্বামী-সন্তানের জন্য লিখলেন, ‘আমার এত সহযগী একটা পরিবার—বিশেষ করে স্বামী কাঞ্চন মল্লিক, মেয়ে কৃষভি এবং ছেলে কৃষিব-এর সমর্থনের কারণেই আজ সেই স্বপ্ন বাস্তবে রূপ নিল। আমি বিশ্বাস করি, প্রবল ইচ্ছাশক্তি থাকলে যে কোনো কিছুই সম্ভব। আমি যদি এটি করতে পারি, তবে যে কেউ তা পারবে।’
প্রসঙ্গত, কাঞ্চন মল্লিকের সঙ্গে সম্পর্ক ও বিয়ের কারণে একাধিকবার ট্রোলের মুখে পড়তে হয় শ্রীময়ীকে। এমনকী পিঙ্কির সাথে ডিভোর্সের পর কাঞ্চন যখন তাঁর সঙ্গে তৃতীয় বিয়ে করেন, তখন এসেছিল ‘বর চোর’ তকমা। তবে শ্রীময়ী বরাবরই নেতিবাচকতাকে পিছনে ফেলে বেঁচেছেন নিজের শর্তে। এখন কৃশিভ, কৃশবি আর কাঞ্চনকে নিয়েই তাঁর গোটা জগৎ।
{{/usCountry}}প্রসঙ্গত, কাঞ্চন মল্লিকের সঙ্গে সম্পর্ক ও বিয়ের কারণে একাধিকবার ট্রোলের মুখে পড়তে হয় শ্রীময়ীকে। এমনকী পিঙ্কির সাথে ডিভোর্সের পর কাঞ্চন যখন তাঁর সঙ্গে তৃতীয় বিয়ে করেন, তখন এসেছিল ‘বর চোর’ তকমা। তবে শ্রীময়ী বরাবরই নেতিবাচকতাকে পিছনে ফেলে বেঁচেছেন নিজের শর্তে। এখন কৃশিভ, কৃশবি আর কাঞ্চনকে নিয়েই তাঁর গোটা জগৎ।
{{/usCountry}}