...
...
Next Story

Srijala Guha Health Update: নন্দিনীর ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়েন সৃজলা, যন্ত্রণায় কাতর নায়িকা এখন কেমন আছেন?

‘মেডিকেল টিম তাঁকে পর্যবেক্ষণে রেখেছে এবং প্রয়োজনীয় সমস্ত চিকিৎসা দেওয়া হচ্ছে’, সৃজলার শারীরিক পরিস্থিতি নিয়ে আপটেড দিল টিম।

Published on: Sep 23, 2026, 09:30:55 IST
Advertisement

বিগ বসের ঘরে ক্যাপ্টেন হওয়ার ভয়ঙ্কর টাস্কে নন্দিনীর ধাক্কায় ঘোড়া থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়েছিলেন টলিউড সুন্দরী সৃজলা গুহ। যন্ত্রণায় চিৎকার করে ওঠার সেই হৃদয়বিদারক দৃশ্যের পর থেকেই উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন গুনছিলেন তাঁর লাখ লাখ অনুরাগী। অবশেষে সৃজলার শারীরিক অবস্থা নিয়ে বড়সড় আপডেট দিল তাঁর অফিশিয়াল টিম (Team Srijla)!

নন্দিনীর ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়েন সৃজলা, যন্ত্রণায় কাতর নায়িকা এখন কেমন আছেন?
নন্দিনীর ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়েন সৃজলা, যন্ত্রণায় কাতর নায়িকা এখন কেমন আছেন?

সোশ্যাল মিডিয়ায় একটি অফিসিয়াল বিবৃতি জারি করে সৃজলার টিম তাঁর ভক্তদের স্বস্তি দিয়েছে।

টিম সৃজলার তরফ থেকে হেলথ আপডেট:

ইনস্টাগ্রামে পোস্ট করা বিবৃতিতে টিম লিখেছে, ‘হ্যালো এভরিওয়ান, আমাদের সবার প্রিয় সৃজলাকে নিয়ে আপনাদের পাঠানো প্রচুর মেসেজ আর উদ্বেগ আমরা পেয়েছি। লেটেস্ট আপডেট অনুযায়ী, সৃজলা এখন কিছুটা ঠিক আছেন এবং তিনি সম্পূর্ণ চিকিৎসকদের কড়া নজরদারিতে রয়েছেন। তিনি আঘাত পেয়েছেন এবং শরীরে বেশ যন্ত্রণা রয়েছে, তবে স্বস্তির বিষয় হলো কোনো ইন্টারনাল ইনজুরি বা অভ্যন্তরীণ বড় ক্ষতির কথা জানা যায়নি। মেডিকেল টিম তাঁকে পর্যবেক্ষণে রেখেছে এবং প্রয়োজনীয় সমস্ত চিকিৎসা দেওয়া হচ্ছে।’

‘ফুল পাওয়ারে ফিনিক্স পাখির মতো কামব্যাক করবেন সৃজলা!’

বিবৃতিতে অনুরাগীদের কাছে পজিটিভ এনার্জি ও ভালোবাসার প্রার্থনা জানিয়ে আরও বলা হয়— ‘এই মুহূর্তে আপনাদের কাছে আমাদের একটাই আবদার, সৃজলাকে আপনাদের ভাবনায় রাখুন এবং তাঁর দ্রুত সুস্থতার জন্য ভালোবাসা আর সাহস পাঠান। আমরা আশা করছি খুব শীঘ্রই সম্পূর্ণ সুস্থ, আরও শক্তিশালী আর একদম ফুল পাওয়ারে আবার বিগ বসের ঘরে ফিরে আসবেন তিনি।’ অভ্যন্তরীন বড় কোনো চোট না থাকায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অনুরাগীরা। তবে এই দুর্ঘটনার পর সৃজলা সুস্থ হয়ে ঘরে ফিরে কীভাবে এই অন্যায়ের বদলা নেন এবং প্রতিপক্ষকে টেক্কা দেন, এখন সেটাই দেখার অপেক্ষা!

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks