...
...
Next Story

পথ দুর্ঘটনার কবলে শ্রীজাত, বাড়িতেই চলছে চিকিৎসা, এখন কেমন আছেন তিনি?

দুর্ঘটনার কবলে সাহিত্য জগতের উজ্জ্বল নক্ষত্র শ্রীজাত। জানা গিয়েছে, মঙ্গলবার একটি পথ দুর্ঘটনার শিকার হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এখন কেমন আছেন তিনি? কোথায় চলছে চিকিৎসা?

Published on: Mar 10, 2026, 18:39:35 IST
Advertisement

দুর্ঘটনার কবলে সাহিত্য জগতের উজ্জ্বল নক্ষত্র শ্রীজাত। জানা গিয়েছে, মঙ্গলবার একটি পথ দুর্ঘটনার শিকার হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এখন কেমন আছেন তিনি? কোথায় চলছে চিকিৎসা?

পথ দুর্ঘটনার কবলে শ্রীজাত
পথ দুর্ঘটনার কবলে শ্রীজাত

শ্রীজাতর শারীরিক অবস্থার আপডেট দিতে গিয়ে সংবাদ প্রতিদিনকে কোভিদ স্ত্রী দুর্বা বন্দ্যোপাধ্যায় জানান, প্রাথমিক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও এই মুহূর্তে বাড়িতে রেখেই চিকিৎসা চলছে। দুর্ঘটনায় পেশিতে বেশ ভালো চোর পেয়েছেন তিনি। তবে এই মুহূর্তে তিনি আগের থেকে অনেকটাই ভালো আছেন। চিকিৎসকের পরামর্শ মত সমস্ত চিকিৎসা চলছে।

আরও পড়ুন: 'আমি বানাতে দেব না...', কেন নিজের বায়োপিক তৈরিতে আপত্তি মিঠুনের?

কীভাবে ঘটল দুর্ঘটনা?

শ্রীজাত পত্নী জানান, শো শেষ করে বাড়ি ফিরছিলেন শ্রীজাত। সাঁতরাগাছিতে মাঝ রাস্তায় পিছন থেকে একটি গাড়ি আচমকাই ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে পেশীতে চোট পান তিনি। যদিও গাড়িটির মারাত্মক ক্ষতি হলেও শারীরিকভাবে শ্রীজাত এখন অনেকটাই সুস্থ বলে জানিয়েছেন দুর্বা।

আরও পড়ুন: বড় পর্দার গণ্ডি ছাড়িয়ে হইচই-এর পর্দায় আসছে ‘লহ গৌরাঙ্গের নাম রে’, শুভ মুক্তি কবে?

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks