...
...
Next Story

Mimi-Srijit:মাছ-মাংস ছোঁন না! ‘ভেজিটেরিয়ান’ নায়িকার বিয়েতে ফিশ ওরলি, মটন-ভুনা থাকবে কিনা প্রশ্ন সৃজিতের, মাথায় হাত মিমির

‘কার সাথে বিয়ে হচ্ছে আমার মাথাব্যাথা নেই, মেনুতে ফিশ ওরলি কি থাকবে?’ সৃজিতের নন-ভেজ কথায় মাথায় হাত ভেজিটেরিয়ান মিমির!

Published on: Sep 29, 2026, 11:00:39 IST
Advertisement

৩৭ বছর বয়সে আইবুড়ো নাম ঘোচাতে চলেছেন মিমি চক্রবর্তী। দিন কয়েক আগেই সামনে এসেছে সেই খবর। দেব-শুভশ্রী জুটি নিয়ে হইচইয়ের মাঝেই রাজ চক্রবর্তীর প্রযোজনায় নতুন কাজের সুখবর দিয়েছিলেন মিমি, তারমধ্যেই সামনে আসে নায়িকার শুভবিবাহের খবর। এই নিয়ে মিমি অবশ্য স্পিকটি নট। শোনা যাচ্ছে, পাত্র নৌসেনার আধিকারিক। নাম সিদ্ধার্থ।

‘কার সাথে বিয়ে হচ্ছে আমার মাথাব্যাথা নেই, মেনুতে ফিশ ওরলি কি থাকবে?’ সৃজিতের নন-ভেজ কথায় মাথায় হাত ভেজিটেরিয়ান মিমির!
‘কার সাথে বিয়ে হচ্ছে আমার মাথাব্যাথা নেই, মেনুতে ফিশ ওরলি কি থাকবে?’ সৃজিতের নন-ভেজ কথায় মাথায় হাত ভেজিটেরিয়ান মিমির!

পুজোর পরই নাকি সই-সাবুদ করে বিয়েটা সেরে ফেলবেন দুজনে। নভেম্বরে রেজিস্ট্রি ম্যারেজ। ডিসেম্বরে কালিম্পং-এ বসবে বিবাহ বাসর। নায়িকা যদিও আপতত ব্যস্ত নিজের পুজো রিলিজ ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’-এর প্রচারে। সেই ছবির গান লঞ্চে এসেই নায়িকার বিয়ে নিয়ে ‘লেগ-পুল’ করার সুযোগ হাতছাড়া করলেন না সৃজিত। টিভিনাইন বাংলার তরফে মিমির সামনে প্রশ্ন রাখা হয়েছিল, ‘ডিসেম্বরে কি বিয়ে?’ আকাশ থেকে পড়ার ভঙ্গিতে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন মিমি। তবে তাঁর ঠোঁটের কোণের হাসিটা ছিল স্পষ্ট।

মিমির বিয়ে নিয়ে সৃজিতের কাছে কি খবর আছে? প্রশ্ন শুনে পরিচালক বলেন-'লোরে বলছে কার সাথে বিয়ে হবে, আমার চিন্তা কিন্তু অন্য। আমি ভাবছি বিয়ের মেনুতে ফিশ ওরলি থাকবে কিনা, আমার কিন্তু মেনু নিয়েই চিন্তা। এক্সাটলি কী কী থাকবে। ফিশ ফ্রাই যদি হয়, ফিশ ওরলি থাকবে কিনা। মটন হলে সেটা কি ভুনা হবে,নাকি কষা'।

শোনা যাচ্ছে, ইতিমধ্যেই ঘনিষ্ঠ মহলে আমন্ত্রণপত্র বিলির কাজও জোরকদমে শুরু হয়ে গিয়েছে। তবে এখনই মিডিয়ার সামনে এই সম্পর্ক নিয়ে কথা বলতে চান না মিমি।

কে সেই ভাগ্যবান পাত্র?

মিমি চক্রবর্তীর হবু বর কিন্তু বিনোদন জগতের বা রুপোলি পর্দার কেউ নন। পাত্র পেশায় ভারতীয় নৌসেনার (Indian Navy) এক অফিসার, নাম সিদ্ধার্থ। বিনোদন দুনিয়ার বাইরে গিয়ে পুরোপুরি ভিন্ন পেশার এক ব্যক্তিত্বের সঙ্গে জীবন গড়ার সিদ্ধান্ত নিয়েছেন টলি-নায়িকা।

বর্তমানে সৃজিত মুখোপাধ্যায়ের ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’ ছবি এবং নিজের একাধিক নতুন কাজের শুটিং নিয়ে ব্যস্ত অভিনেত্রী। কিন্তু পেশাগত সেই সব ব্যস্ততার মাঝেই কি নিঃশব্দে সেজে উঠছে বিয়ের পিঁড়ি? টলিপাড়ার বড় অংশের দাবি, খুব শীঘ্রই হয়তো নিজের এই বড় খবরটি ভক্তদের সঙ্গে নিজেই ভাগ করে নেবেন মিমি।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks