...
...
Next Story

ফেলুদা থেকে শঙ্কু, এক ফ্রেমে গোটা সত্যজিৎ, প্রকাশ্যে সৃজিতের নতুন ছবির পোস্টার

সত্যজিৎ রায়ের গুপী গাইন বাঘা বাইন ছবির নেপথ্যে থাকা গল্প নিয়ে আসতে চলেছে মহারাজা তোমারে সেলাম। গতকাল এই ছবির কথা প্রকাশ্যে এসেছে। যদিও ছবিটি কবে মুক্তি পাবে সেটা এখনও জানা যায়নি। তবে এই ছবির গল্প বলবে গুপি বাঘা সিনেমার নেপথ্যে থাকা অজানা কাহিনি।

Published on: Aug 9, 2026, 14:34:11 IST
Advertisement

সত্যজিৎ রায়ের ‘গুপী গাইন বাঘা বাইন’ ছবির নেপথ্যে থাকা গল্প নিয়ে আসতে চলেছে ‘মহারাজা তোমারে সেলাম’। গতকাল এই ছবির কথা প্রকাশ্যে এসেছে। যদিও ছবিটি কবে মুক্তি পাবে সেটা এখনও জানা যায়নি। তবে এই ছবির গল্প বলবে গুপি বাঘা সিনেমার নেপথ্যে থাকা অজানা কাহিনি।

প্রকাশ্যে সৃজিতের নতুন ছবির পোস্টার
প্রকাশ্যে সৃজিতের নতুন ছবির পোস্টার

গতকাল পরিচালক জানিয়েছিলেন আজ অর্থাৎ ৯ অগস্ট মুক্তি পাবে ছবির অফিশিয়াল পোস্টার। যথাসময়ে মুক্তি পেল পোস্টার। পোস্টারে যে চরিত্রগুলিকে দেখতে পাওয়া যাচ্ছে, তার সব কটি সত্যজিৎ রায়ের সৃষ্টি। গুপী গাইন বাঘা বাইন থেকে শুরু করে অপু, অন্যদিকে ফেলুদা থেকে শুরু করে প্রফেসর শঙ্কু। রয়েছে হীরক রাজা সহ সত্যজিৎ রায়ের সৃষ্টি করা প্রত্যেকটি চরিত্রের ছবি।

আরও পড়ুন: মানুষ থেকে যায় কর্মে, রাহুলের কোন অজানা গল্প শেয়ার করলেন ভাস্বর?

হইচই স্টুডিও তরফ থেকে এই পোস্টার প্রকাশ্যে এনে ক্যাপশন দেওয়া হয়, ‘গুপী বাঘার ম্যাজিক, অপুর বিস্ময়, ফেলুদার যুক্তি, শঙ্কুর বিজ্ঞান, কল্পনার জগতে তিনি আজও বিরাজমান। মহারাজা তোমারে সেলাম। খুব শীঘ্রই আসতে চলেছে বড় পর্দায়।’

তবে এটি কিন্তু কোনও বায়োগ্রাফি নয়, এটা শুধুমাত্র এমন একটি ইতিহাসকে তুলে ধরার চেষ্টা যা মানুষের কাছে আজও অজানা হয়ে রয়েছে। এই সিনেমায় অভিনয় করবেন জীতু কমল, ঋত্বিক ভৌমিক, রুদ্রনীল ঘোষ, স্বৈরীতি বন্দ্যোপাধ্যায়, অরিজিৎ দত্ত এবং শতাক্ষী নন্দী। হইচই স্টুডিও এবং ফ্রেন্ডস কমিউনিকেশন- এর যৌথ প্রযোজনায় এই ছবি তৈরি হবে।

আরও পড়ুন: 'বিয়েই জীবনের সবচেয়ে পুরস্কার', ৩০ তম বিবাহবার্ষিকীতে আবেগতাড়িত অপরাজিতা

এছাড়াও যিশু সেনগুপ্তকে নিয়ে পরিচালক আনতে চলেছেন ‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’। এতকিছুর মধ্যেই এবার ‘মহারাজা তোমারে সেলাম’ ছবির কথা ঘোষণা করে চমক দিলেন পরিচালক। সিনেমার গল্পের প্রেক্ষাপট ‘গুগাবাবা’ তৈরীর ইতিহাস। ষাটের দশকের রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটকে কীভাবে সিনেমার মাধ্যমে মানুষের কাছে তুলে ধরেছিলেন সত্যজিৎ রায়, সেই গল্পই বলবে এই ছবি।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks