...
...
Next Story

মাধুরীর জুতোয় পা কৌশানির! সৃজিতের ‘চন্দ্রমুখী’ নায়িকা, কেন তাঁকে বাছলেন পরিচালক?

'এম্পারর ভার্সেস শরৎচন্দ্র'-এ চন্দ্রমুখী নির্বাচন নিয়ে মুখ খুললেন সৃজিত, শ্রেয়া ঘোষালের গানে বড় চমক।

Published on: Sep 22, 2026, 09:00:15 IST
Advertisement

সৃজিত মুখোপাধ্যায়ের বহু প্রতীক্ষিত ছবি ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ নিয়ে উত্তেজনার পারদ চড়ছে। পুজোয় মুক্তি পাবে এই ছবি। সামনে থাকছে ‘দেশু৭’, ‘বহুরূপী দ্য় গোল্ডেন ডাকু’র মতো বিগ বাজেট ছবি। তবে জানেন কি ‘বহুরূপী’র নায়িকা কৌশানির উজ্জ্বল উপস্থিতি থাকছে সৃজিতের ছবিতেও।

এবার সৃজিতের ‘চন্দ্রমুখী’ কৌশানি! কেন নায়িকাকে বাছলেন পরিচালক?
এবার সৃজিতের ‘চন্দ্রমুখী’ কৌশানি! কেন নায়িকাকে বাছলেন পরিচালক?

‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ চন্দ্রমুখীর চরিত্রে বিশেষ অতিথি হিসেবে দেখা যাবে কৌশানি মুখোপাধ্যায়কে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যজগতের অন্যতম স্মরণীয় ও আবেগঘন চরিত্র চন্দ্রমুখী। প্রজন্মের পর প্রজন্ম ধরে পাঠকের মনে জায়গা করে নেওয়া এই চরিত্রকে এবার সৃজিত মুখোপাধ্যায়ের নিজস্ব সিনেম্যাটিক দৃষ্টিভঙ্গিতে নতুনভাবে দেখা যাবে।

‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ মূলত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য, তাঁর সময়কাল এবং সেই সময়ের অস্থির সামাজিক ও রাজনৈতিক বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত। সেই বৃহত্তর আখ্যানের মধ্যে কৌশানির চন্দ্রমুখী-র উপস্থিতি ছবিতে যোগ করবে এক বিশেষ সাহিত্যিক ও আবেগঘন মাত্রা।

চন্দ্রমুখী এমন একটি চরিত্র, যা বাংলা সাহিত্য ও সিনেমার স্মৃতিতে বহুবার অমর হয়ে উঠেছে। সেই চরিত্রে কৌশানির বিশেষ উপস্থিতি স্বাভাবিকভাবেই ছবিটি ঘিরে দর্শকের কৌতূহল আরও বাড়িয়ে তুলবে। রুপোলি পর্দাতেও এর আগে বৈজন্তিমালা ও মাধুরী দীক্ষিতকে দর্শক দেখেছে এই রূপে।

কেন কৌশানিকেই এই চরিত্ররে বাছলেন সৃজিত? পরিচালকের কথায়, ‘কিলবিল সোসাইটি’-তে কাজ করার পর কৌশানির সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে। ওকে আমি বলতে পারি যে, ‘এটা করে দে তো।’ আর স্পেশাল অ্যাপিয়ারেন্সের জন্য স্পেশাল কাস্টিং দরকার, যার মধ্যে বিশেষ আবেদন থাকতে হবে। ছবিতে চন্দ্রমুখী পারফর্ম করছে।'

প্রদীপ কুমার নন্দী প্রযোজিত এম্পারর ভার্সেস শরৎচন্দ্র-তে অভিনয় করছেন আবির চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরী, মিমি চক্রবর্তী, দিব্যাণী মণ্ডল, ঋক চট্টোপাধ্যায়, দেবপ্রিয় মুখোপাধ্যায়, সঞ্জয় নাগ এবং কাঞ্চন মল্লিক।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks