গত বছর সৃজিত মুখোপাধ্যায় ঘোষণা করেছিলেন ২০২৬ আসছে তাঁর নতুন ছবি ‘এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র’। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবী থেকে অণুপ্রাণিত এই ছবি। কিছুদিন আগে ছবির কাস্টিংয়ের ঘোষণা করেছিলেন পরিচালক। তারপর সামনে এসেছিল ছবির পোস্টারও। এবার সামনে এল ছবির প্রথম ঝলক।

ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে লেখা শরৎচন্দ্রের উপন্যাস 'পথের দাবি'র ১০০ বছর হবে চলতি বছরের ৩১ অগস্ট। এই উপন্যাসের মুখ্য চরিত্র ‘সব্যসাচী’। শরৎচন্দ্রের 'পথের দাবি'কে কেন্দ্র করে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'এম্পারর ভার্সেস শরৎচন্দ্র'।
ছবির প্রথম ঝলক হিসেবে পরিচালক একটি ভিডিয়ো পোস্ট করেছেন, যার শুরুতেই দেখা গিয়েছে বৃষ্টি মুখর এক পরিবেশ। তার মাঝে এল লম্বা টানা বারান্দা পেরিয়ে ঘরের দৃশ্য। সেই ঘরে সাদা ধুতি-পাঞ্জাবি পরে বসে পর্দার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় টোটা রায় চৌধুরী। তিনি ব্যস্ত তাঁর কাগজ-কলমের সঙ্গে, আর আবহে তখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পথের দাবী’র কিছু লাইন। তারপর ক্যামেরার দিকে তাকিয়ে পর্দার শরৎচন্দ্র বলে ওঠেন, ‘তাহলে দেখা হোক এবার পুজোয়।’
তারপরই আবহে শোনা যায়, ‘সঙ্গে থাকুক সব্যসাচী’। তারপরই ওই ঘরের জানলা দিয়ে দেখা মেলে পর্দার 'সব্যসাচী' আবির চট্টোপাধ্যায়ের। তাঁর হাতে দুটি বন্দুক। পরনে সাদা শার্ট, কোট ও টুপি। এরপরই জাতীয় পতকার তিন রঙের মিশেল আর তার উপর লেখা ভেসে ওঠে ‘এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র’, আর আবহে বন্দে মাতরম্।
ছবির প্রথম ঝলক শেয়ার করে পরিচালক ক্যাপশনে লেখেন, ‘কলম হাতে এক বিদ্রোহী এবং বন্দুক হাতে এক বিদ্রোহী। গল্পের ওস্তাদ, ছদ্মবেশেরও ওস্তাদ। এই পুজোয় আমরা ফিরে আসছি।’
{{/usCountry}}ছবির প্রথম ঝলক শেয়ার করে পরিচালক ক্যাপশনে লেখেন, ‘কলম হাতে এক বিদ্রোহী এবং বন্দুক হাতে এক বিদ্রোহী। গল্পের ওস্তাদ, ছদ্মবেশেরও ওস্তাদ। এই পুজোয় আমরা ফিরে আসছি।’
{{/usCountry}}এই ছবিতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভূমিকায় দেখা যাবে টোটা রায় চৌধুরীকে। সঙ্গে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি 'পথের দাবী'র ‘সব্যসাচী’র ভূমিকায় থাকবেন আবির চট্টোপাধ্যায়। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মিমি চক্রবর্তী, দিব্যাণী মণ্ডল ও ঋক চট্টোপাধ্যায়কে। তবে মিমি, দিব্যাণী ও ঋককে কোন কোন চরিত্রে দেখা যাবে তা অবশ্য এখনও প্রকাশ্যে আসেনি। ছবিটি প্রযোজনা করছে নন্দী মুভিজ।