দুর্গাপুজোয় সৃজিৎ মুখোপাধ্যায় আসছেন ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ ছবি নিয়ে। এমনিতেই এই সময়টা বাংলা ছবিগুলির নিজেদের মধ্যেই বেশ একটা টক্কর চলে। প্রতি বছরই পুজোর সময় বেশ গরম হয়ে ওঠে চারপাশ। তারকারা নিজেরা তা খুব একটা স্বীকার নিজমুখে না করলেও, বেশ টের পাওয়া যায়। এই কদিন আগেই যেমন এক স্যালোঁ-র উদ্বোধনে গিয়ে দেব বলেছিলেন তাঁর দেশু ৭ ছবির প্রথম গান ‘তোর শুধু তোর’ প্রথম দু দিন ইউটিউব সার্চেই আসেনি। অভিনেতার মতে, কোনো বিশেষ প্রযোজনা সংস্থার কলকাঠি এর পিছনে। এবার সৃজিতও একবাক্যে মেনে নিলেন যে, দেশু ৭-একেন-বহুরূপী ২-এর সঙ্গে টক্করে তিনি নিশ্চিত যে হল কম পাবেন।

এক সাক্ষাৎকারে প্রতিদিনকে সৃজিৎ মুখোপাধ্যায় জানান, ‘প্রভূত আশঙ্কা ও সম্ভাবনা আছে হল না পাওয়ার। খুব একটা বেশি হল পাব না বলেই আমি নিশ্চিত। দেশু সেভেন বা একেন বা উইন্ডোজের বহুরূপী এরাই বেশি হল পাবে। তবে আসল খেলাটা RY-এ, রিটার্ন অন ইনভেন্টমেন্ট। কারণ আমাদের বাজেট সবচেয়ে কম। যে ছবিগুলি মুক্ত পাচ্ছে তাদের থেকে। আমাদের কম সংখ্যক হলেও যদি ছবিগুলো মানুষের ভালোবাসা পায়, তাহলে ছবি হিট হতে বাধ্য। আমাদের সেই জায়গা থেকে দেখতে হবে। কতগুলো শো, কত বাজেট, এগুলো নির্ধারণ করবে পুজোয় কে এগিয়ে থাকবে।’
এর কী সমাধান জানতে চাওয়া হলে সৃজিতের থেকে জবাব আসে, ‘চারজন প্রযোজনা সংস্থা সমান শক্তিশালী হয় তাহলে হতে পারে। এখন তো তেমন নয়। কিছু প্রযোজনা সংস্থা বেশি অভিজ্ঞ, বেশি পোড় খাওয়া, বেশিদিন ধরে আছে। কিছু প্রযোজনা সংস্থা এখন শুরু করছে। একটা জায়গায় তাঁরা পৌঁছচ্ছে। একই জায়গায় একইভাবে শক্তিশালী লোকজন এলেই সমবন্টন হবে।’
প্রসঙ্গত, কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী রাজনৈতিক উপন্যাস 'পথের দাবী'-এর শতবর্ষ পূর্তিকে কেন্দ্র করে তৈরি হচ্ছে এম্পারর ভার্সেস শরৎচন্দ্র। ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়, টোটা রায় চৌধুরী, এবং মিমি চক্রবর্তীকে। 'নন্দী মুভিজ'-এর ব্যানারে প্রদীপ কুমার নন্দী প্রযোজনা করছেন। মজার ব্যাপার হল, প্রথমে এটি প্রযোজনার কথা ছিল এসভিএফ ও দাগ ক্রিয়েটিভ মিডিয়ার। পরে প্রযোজক পরিবর্তন হয়। আর এসভিএফ থেকে পুজোয় আসছে একেন বাবু। বরাবরই দর্শকদের মধ্যে আবির চট্টোপাধ্যায় জনপ্রিয়। টলিপাড়ার ছুপা রুস্তম বললেও কিছু ভুল হয় না। সঙ্গে পুজোয় সৃজিতের ছবির দর্শকও আছে। এখন দেখার দেশু ৭, দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র, বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু-কে কতটা টক্কর দিতে পারে এম্পারর ভার্সেস শরৎচন্দ্র। শেষ হাসিই বা কোন সিনেমা টিমের মুখে ফোটে।
{{/usCountry}}প্রসঙ্গত, কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী রাজনৈতিক উপন্যাস 'পথের দাবী'-এর শতবর্ষ পূর্তিকে কেন্দ্র করে তৈরি হচ্ছে এম্পারর ভার্সেস শরৎচন্দ্র। ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়, টোটা রায় চৌধুরী, এবং মিমি চক্রবর্তীকে। 'নন্দী মুভিজ'-এর ব্যানারে প্রদীপ কুমার নন্দী প্রযোজনা করছেন। মজার ব্যাপার হল, প্রথমে এটি প্রযোজনার কথা ছিল এসভিএফ ও দাগ ক্রিয়েটিভ মিডিয়ার। পরে প্রযোজক পরিবর্তন হয়। আর এসভিএফ থেকে পুজোয় আসছে একেন বাবু। বরাবরই দর্শকদের মধ্যে আবির চট্টোপাধ্যায় জনপ্রিয়। টলিপাড়ার ছুপা রুস্তম বললেও কিছু ভুল হয় না। সঙ্গে পুজোয় সৃজিতের ছবির দর্শকও আছে। এখন দেখার দেশু ৭, দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র, বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু-কে কতটা টক্কর দিতে পারে এম্পারর ভার্সেস শরৎচন্দ্র। শেষ হাসিই বা কোন সিনেমা টিমের মুখে ফোটে।
{{/usCountry}}