বিগ বস বাংলার ঘরে টাস্ক চলাকালীন ঘোড়া থেকে পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হন সৃজলা। নন্দিনী ঘোড়াটিকে এত জোরে মাটিতে ফেলে দেয় যে নিজেকে সামলাতে পারে না সৃজলা। ফলস্বরূপ শারীরিক আঘাত নিয়ে বিগ বসের ঘর ছাড়তে হয় তাকে।
বিগ বস বাংলার ঘরে টাস্ক চলাকালীন ঘোড়া থেকে পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হন সৃজলা। নন্দিনী ঘোড়াটিকে এত জোরে মাটিতে ফেলে দেয় যে নিজেকে সামলাতে পারে না সৃজলা। ফলস্বরূপ শারীরিক আঘাত নিয়ে বিগ বসের ঘর ছাড়তে হয় তাকে। যদিও পরবর্তীকালে জানিয়ে দেওয়া হয়, হাসপাতাল থেকে সুস্থ হয়েই আবার বিগ বসের ঘরে ফিরে আসবে সৃজলা।
দাদার দরবারে কান্নায় ভেঙে পড়লেন সৃজলা
এখন সৃজলা অনেকটাই সুস্থ। তিনি আবার ফিরে এসেছেন বিগ বসের ঘরে। ফিরেছেন নিজের বন্ধুদের কাছে। শনিবার দাদার দরবারে নিজের সুস্থতার কথা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী। সৌরভ গঙ্গোপাধ্যায় যখন সৃজলাকে জিজ্ঞাসা করেন তিনি কেমন আছেন তখন বিগত কিছুদিনের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলেন অভিনেত্রী।
অভিনেত্রী জানান, সম্পূর্ণ অচেনা একটি শহরে হাসপাতালে দিনের পর দিন ব্যথা নিয়ে কষ্ট পাওয়ার যে অভিজ্ঞতা সেটা ভীষণ ভয়ঙ্কর। কাছের মানুষকে একবার দেখতে চেয়েছিলেন তিনি কিন্তু সেটা সম্ভব ছিল না। এমন দিন যেন শত্রুকেও না দেখতে হয়, বলেন অভিনেত্রী।
দুর্ঘটনার বিবরণ দিতে গিয়ে সৃজলা বলেন, আমাকে সেদিন মাটিতে আছড়ে ফেলে দেওয়া হয়েছিল। এমন ভাবেই ঘোড়াটা ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় যাতে আমি পড়ে যাই। সৃজলার চোখের জল দেখে নিজেকে ধরে রাখতে পারেনি নন্দিনীও। তিনিও পাশে বসে কাঁদতে থাকে।
কিন্তু এই প্রমো দেখে বোঝা যাচ্ছে না যে এত বড় ঘটনা ঘটার পর নন্দিনী কি আদৌ কোনও শাস্তি পাবে? বিগ বস কি সিদ্ধান্ত নেবে? নন্দিনীকে কি বের করে দেওয়া হবে বিগ বসের ঘর থেকে? দাদার শাস্তি কি মাথা পেতে নেবে নন্দিনী? জানা যাবে আজ দাদার দরবারে।