...
...
Next Story

Nandini-Srijla: নন্দিনীর জন্য আর কখনো মা হতে পারবেন না সৃজলা? বিগ বস বাংলা থেকে এল ভয়ঙ্কর তথ্য

ঘরের বহু সদস্যই মনে করছেন যে, সৃজলা ‘ভিক্টিম কার্ড’ খেলছেন। আর সৃজলার বিরুদ্ধে সোমবারের এপিসোডে সেই অভিয়োগ তোলেন তাঁর ঘনিষ্ঠ সোনামণি, তনুশ্রী, নিরঞ্জনও। এরপরই মেজাজ হারাতে দেখা যায় সৃজলাকে। চিৎকার করে বলে ওঠেন, নন্দিনী তাঁকে ফেলে দেওয়ার কারণে তিনি সন্তানধারণের ক্ষমতা অবধি হারাতে পারতেন।

Published on: Oct 6, 2026, 14:31:00 IST
Advertisement

কদিন আগেই বিগ বস বাংলা-র ঘরে ক্যাপ্টেন্সি টাস্ক চলাকালীন চোট পান সৃজলা গুহ। নন্দিনী তাঁকে ঘোড়া থেকে নামানোর সময় বেসামাল হয়ে একটু বেশিই বলপ্রয়োগ করে ফেলেন। যার ফলে একপ্রকার মাটিতে আছড়ে পড়েন সৃজলা। এরপর প্রায় ৫ দিন হাসপাতালে তাঁর চিকিৎসাও চলে।

সৃজলা-নন্দিনী।
সৃজলা-নন্দিনী।

তবে এখন ঘরের বহু সদস্যই মনে করছেন যে, সৃজলা ‘ভিক্টিম কার্ড’ খেলছেন। আর সৃজলার বিরুদ্ধে সোমবারের এপিসোডে সেই অভিয়োগ তোলেন তাঁর ঘনিষ্ঠ সোনামণি, তনুশ্রী, নিরঞ্জনও। এরপরই মেজাজ হারাতে দেখা যায় সৃজলাকে। তনুশ্রীর তোলা অভিযোগে চিৎকার করে বলেন যে, তিনি কোনোদিনই নন্দিনীকে ক্ষমা করবেন না। কারণ নন্দিনী তাঁকে ফেলে দেওয়ার কারণে তিনি সন্তানধারণের ক্ষমতা অবধি হারাতে পারতেন। প্রসঙ্গত, সৃজলা এর আগেও জানিয়েছিলেন যে, ওভারিতে চোট পেয়েছিলেন নন্দিনী তাঁকে ঘোড়া থেকে ফেলে দেওয়ার কারণে। এমনকী, বিগ বসের ঘরে এখনো চলছে তাঁর ফিজিওথেরাপি।

আর সৃজলার এই দাবি সামনে আসার পর, ফের ঝড় উঠেছে সোশ্য়াল মিডিয়াতে। খচে লাল মন ফাগুন অভিনেত্রীর অনুরাগীরা। একজন লিখেছেন, ‘কী হিসেবে এরা বারবার সৃজলাকে আক্রমণ করছে ভগবান জানে। না কি ভাবছে সৃজলার সঙ্গে ঝামেলা করলে জনপ্রিয়তা পাবে।’

এদিকে শনিবার দাদার দরবারে এপিসোডে সৌরভ গঙ্গোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন যে, এই ঘটনা নিয়ে আর কথা বলবে না কোনো পক্ষই। এমনকী সৃজলাও নয়। তবে সোমবার সেই ঘটনাকে কেন্দ্র করেই ফের উত্তাল হয় বিগ বস বাংলা-র ঘর।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks