বাংলা টেলিভিশনের অন্যতম পরিচিত মুখ শ্রীতমা ভট্টাচার্য। কৈশোরেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন শ্রীতমা। মা সিরিয়ালের ঝিলিক হিসাবেই আজও দর্শক মনে পাকা জায়গা করে রেখেছেন তিনি। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি কথা বলতে পছন্দ করেন না শ্রীতমা। প্রেমজীবন নিয়েও খুব চাপা স্বভাবের অভিনেত্রী।

কিন্তু হঠাৎ করেই সংবাদ শিরোনামে নায়িকার প্রাক্তন প্রেম। একটা সময় যে মানুষের সঙ্গে একটা সময় চুটিয়ে প্রেম করেছেন, দীর্ঘ বিরতির পর আবারও তাঁর বুকেই ফিরে গেলেন অভিনেত্রী। কিন্তু হঠাৎ কী এমন হলো যে বর্তমানকে ছেড়ে প্রাক্তনের হাত ধরতে বাধ্য হলেন শ্রীতমা? টলিউডের অন্দরে কান পাতলেই এই খবর নিয়ে এখন জোর গুঞ্জন।
পুরনো প্রেম বনাম বর্তমান সমীকরণ:
স্টার জলসার ‘অর্ধাঙ্গিনী’ সিরিয়ালে কাজ করতে করতেই সৌরভ দাসের প্রেমে পড়েছিলেন শ্রীতমা। বেশ কয়েক বছর চুটিয়ে প্রেমও করেন তাঁরা, একসাথে জুটি বেঁধে অভিনয় করেছেন একাধিক প্রজেক্টে। প্রায় এক দশক লম্বা সম্পর্ক ছিল দুজনের। কিন্তু শোনা যায়, সেই সম্পর্ক ভেঙে যায়। গুঞ্জন, পরবর্তীতে ‘কার কাছে কই মনের কথা’ সিরিয়ালে কাজ করার সময় অভিনেতা রাজা ঘোষের প্রেমে পড়েন শ্রীতমা। রাজা ও শ্রীতমার মিষ্টি বাস্তব রসায়ন অনুরাগীদের বেশ পছন্দের। বর্তমান প্রেমিক রাজার সাথে দিব্যি সুখেই দিন কাটছিল অভিনেত্রীর। কিন্তু এরই মাঝে ঘটে গেল সেই ওলটপালট করা কাণ্ড! বর্তমানকে রেখেই শ্রীতমা সোজা হাজির হলেন প্রাক্তনের দুয়ারে।
আসল টুইস্ট লুকিয়ে পর্দায়:
{{/usCountry}}আসল টুইস্ট লুকিয়ে পর্দায়:
{{/usCountry}}তবে অনুরাগীদের এখনই বুক ভাঙার প্রয়োজন নেই, কারণ এই কাণ্ড বাস্তবে নয়, ঘটছে রিল লাইফে! আসলে শ্রীতমা তৃণমূলের অত্যন্ত সক্রিয় কর্মী। বিধানসভা ভোটের দীর্ঘ লড়াই আর প্রচারের ব্যস্ততা চুকিয়ে অবশেষে নিজের চেনা আঙিনায়, অর্থাৎ টেলিভিশনের পর্দায় ফিরছেন অভিনেত্রী। আর ফিরেই একেবারে ধামাকা! স্টার জলসার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘সংসারের সংকীর্তন’-এ এন্ট্রি নিয়েছেন তিনি।
টুইস্টটা এখানেই! এই সিরিয়ালে নায়কের ভাইয়ের চরিত্রে এতদিন ধরে দাপিয়ে অভিনয় করছেন শ্রীতমার প্রাক্তন বয়ফ্রেন্ড সৌরভ দাস। আর এবার সেই সৌরভেরই অনস্ক্রিন প্রেমিকার চরিত্রে এন্ট্রি নিচ্ছেন শ্রীতমা ভট্টাচার্য! তার মানে, বাস্তবে যা-ই হোক না কেন, পর্দায় আবারও সেই পুরনো প্রাক্তনের সাথেই রোম্যান্স করতে দেখা যাবে শ্রীতমাকে।
কার কাছে কই মনের কথা ধারাবাহিকের সুবাদে শ্রীতমা-রাজার বন্ধুত্ব। প্রকাশ্য়ে সম্পর্কের কথা দুজনে কোনওদিনই মুখ ফুটে বলেননি। পুরোটাই স্রেফ গুঞ্জন। কিন্তু কথায় আছে না, যা রটে তার কিছু তো বটে। রাজাকে ছেড়ে সৌরভের বাহুলগ্না হতেই টলিপাড়ায় ফিসফাস শুরু— লাইট-ক্যামেরা-অ্যাকশনের মাঝে স্ক্রিন শেয়ার করতে করতে কি আবার নতুন করে উজ্জীবিত হবে পুরনো প্রেমের স্মৃতি? নাকি বর্তমান প্রেমিক রাজার কথা মাথায় রেখে নিখাদ পেশাদারিত্বের খাতিরেই শুধু পর্দায় সম্পর্ক ফুটিয়ে তুলবেন শ্রীতমা? প্রাক্তনের সাথে এই অনস্ক্রিন রসায়ন বাস্তবে কী মোড় নেয়, সেটাই এখন দেখার!