২ নভেম্বর, কোটি কোটি হৃদয়ের স্পন্দন শাহরুখ খানের জন্মদিন। দিল্লি থেকে স্রেফ দেড় হাজার টাকা পকেটে নিয়ে মুম্বই এসে রাজত্ব গড়ে তোলা কোনো রূপকথার গল্পের চেয়ে কম নয়। দেখতে দেখতে বয়সের বয়সের খাতায় আরও একটি বছর যোগ হলেও তাঁর অনবদ্য জাদুকরী আবেদন ও অভিনয়ের রসায়ন কিন্তু আজও একই রকম অটুট। কে বলবে তাঁর বয়স ৬১? বয়স শুধু একটা সংখ্যা মাত্র তা প্রমাণ করে দিয়েছেন কিং খান।

সকাল থেকে চাপা উত্তেজনা, বিষ্ণোই গ্যাং-এর ত্রাসের মাঝে শাহরুখ কি মন্নতের ব্য়ালকনিতে দর্শন দেবেন? নাকি হতাশা বুকে চেপে খালি হাতে ফিরবে ফ্যানেরা। দেখা দেবেন না তাঁদের ঈশ্বর। সোমবার সন্ধ্যায় মন্নতে শাহরুখ ভক্তদের ‘ইদের চাঁদ’-এর দেখা মিলল।
পরনে সাধারণ সাদা টি-শার্ট, ব্লু ডেনিম ও টুপি— হাত নেড়ে, ফ্লাইং কিস দিয়ে এবং নিজের সিগনেচার দুই হাত ছড়ানো রোম্যান্টিক পোজে পুরো মান্নাতের আঙিনায় উন্মাদনার ঝড় তোলেন ‘বাদশাহ’।
শাহরুখ খান স্রেফ একজন সফল অভিনেতা নন, তিনি এক অদম্য লড়াইয়ের প্রতীক। নিজের প্রজ্ঞা, রসবোধ ও ভালোবাসায় তিনি প্রমাণ করেছেন— পরিশ্রম আর আত্মবিশ্বাস থাকলে কীভাবে সাধারণ মানুষও স্বপ্নের চূড়ায় পৌঁছতে পারে।
{{/usCountry}}শাহরুখ খান স্রেফ একজন সফল অভিনেতা নন, তিনি এক অদম্য লড়াইয়ের প্রতীক। নিজের প্রজ্ঞা, রসবোধ ও ভালোবাসায় তিনি প্রমাণ করেছেন— পরিশ্রম আর আত্মবিশ্বাস থাকলে কীভাবে সাধারণ মানুষও স্বপ্নের চূড়ায় পৌঁছতে পারে।
{{/usCountry}}আজ ৬১তম জন্মদিনে সারা পৃথিবীর চলচ্চিত্রপ্রেমীদের একটাই প্রার্থনা— রূপোলি পর্দায় যেন আরও বহু দশক ধরে টিকে থাকে এই ‘কিং’-এর জয়যাত্রা!
মন্নতের বাইরে ভক্তের ঢল ও মধ্যরাতের সারপ্রাইজ:
শাহরুখকে একঝলক দেখার জন্য কয়েক ঘণ্টা আগেই মন্নতের বাইরে হাজির হয়েছিল দেশ-বিদেশের হাজার হাজার অনুরাগী। শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট সামাজিক মাধ্যমে কিং খানের অভিবাদনের ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখে: ‘ভালোবাসার রাজ্য নিয়ে হাজির হৃদয়ের রাজা!’
মাঝরাত পেরোতেই মন্নতের বাইরের বিশালাকার স্ক্রিনগুলোতে শাহরুখের বহুপ্রতিক্ষিত ছবি ‘কিং’ (King)-এর প্রোমোশনাল পোস্টার ভেসে ওঠে, যা দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল ছবির গ্র্যান্ড প্রমোশন।
এড শিরান ও অরিজিৎ সিংয়ের যুগলবন্দিতে ‘মিল যায়ে তো’:
জন্মদিনের সবচেয়ে বড় উপহার হিসেবে মধ্যরাতে মুক্তি পেয়েছে ‘কিং’ ছবির প্রথম গান ‘মিল যায়ে তো’। গানটিতে সঙ্গীত ছড়িয়েছেন শচীন-জিগর। হিন্দি অংশে অরিজিৎ সিং ও মধুবন্তী বাগচীর মিষ্টি সুরের পাশাপাশি বড় চমক হিসেবে শোনা গেছে আন্তর্জাতিক পপ তারকা এড শেরান (Ed Sheeran)-এর র্যাপ। ভারতীয় চলচ্চিত্রে এড শেরানের এটাই প্রথম নেপথ্য গান!
শাহরুখ-দীপিকার রোম্যান্স: বিশ্বজুড়ে চোখধাঁধানো লোকেশনে বন্দুক হাতে শাহরুখের সঙ্গে দীপিকা পাডুকোনের রোম্যান্টিক রসায়ন ভক্তদের পুরনো স্মৃতি ফিরিয়ে দিয়েছে।
কিং’: বাবা-মেয়ের বড় পর্দায় যুগলবন্দি:
সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ও রেড চিলিজ এবং মারফ্লিক্স পিকচার্সের যৌথ প্রযোজনায় তৈরি ‘কিং’ হতে চলেছে ভারতের অন্যতম ব্যয়বহুল অ্যাকশন থ্রিলার।
‘লেয়ন: দ্য প্রফেশনাল’-এর অনুপ্রাণিত গল্প: ১৯৯৪ সালের ফরাসি ক্লাসিক ছবি ‘লেয়ন: দ্য প্রফেশনাল’-এর গল্প অবলম্বনে তৈরি এই ছবিতে শাহরুখ একজন বয়োজ্যেষ্ঠ কিলার এবং তাঁর কন্যা সুহানা খান তাঁর শিষ্য হিসেবে অভিনয় করছেন। এই ছবির মাধ্যমেই প্রেক্ষাগৃহে সুহানার অভিষেক হতে চলেছে।
তারকাবহুল উপস্থিতি: শাহরুখ-সুহানা ও দীপিকা ছাড়াও ছবিতে রয়েছেন অভিষেক বচ্চন, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ার্সি, অনিল কাপুর, রাঘব জুয়াল ও জয়দীপ অহলাওয়াত। এছাড়া বিশেষ অতিথি চরিত্রে দেখা যাবে রানী মুখার্জি ও কারিনা কাপুর খানকে। ক্রিসমাসের আবহে আগামী ২০২৬ সালের ২৪ ডিসেম্বর বিশ্বজুড়ে শুভ মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের এই ড্রিম প্রজেক্ট।