...
...
Next Story

Sruti Das: ৭ বছর পর লোকাল ট্রেনে চেপে বাড়ি, বাবাকে খুশি করতে কী করলেন শ্রুতি?

Sruti Das: জন্মসূত্রে কাটোয়ায় বাড়ি হলেও এখন বৈবাহিক সূত্র এবং কর্মসূত্রে শ্রুতি থাকেন কলকাতায়। কাজের ব্যস্ততার জন্য তেমন আর বাড়ি আসা হয় না তাঁর। তবে এবার বাবার জন্মদিনে বাবাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সুদূর কলকাতা থেকে কাটোয়া যাত্রা করলেন শ্রুতি।

Published on: Jun 29, 2026, 16:46:45 IST
Advertisement

Sruti Das: জন্মসূত্রে কাটোয়ায় বাড়ি হলেও এখন বৈবাহিক সূত্র এবং কর্মসূত্রে শ্রুতি থাকেন কলকাতায়। কাজের ব্যস্ততার জন্য তেমন আর বাড়ি আসা হয় না তাঁর। তবে এবার বাবার জন্মদিনে বাবাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সুদূর কলকাতা থেকে কাটোয়া যাত্রা করলেন শ্রুতি।

বাবাকে খুশি করতে কী করলেন শ্রুতি?
বাবাকে খুশি করতে কী করলেন শ্রুতি?

বাড়িতে, বাবার জন্মদিন পালন করার পর বাবার সঙ্গে তোলা বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শ্রুতি লেখেন, তোমারই সঙ্গে চলতে শিখেছি তোমার সঙ্গে জীবন আমার। এরপর তিনি জানান ঠিক কীভাবে টিমের সহযোগিতায় বাবাকে জন্মদিনের সারপ্রাইজ দিলেন তিনি।

আরও পড়ুন: চেয়েছিলেন অটোগ্রাফ, পান গোটা ঠিকানা, কার ব্যবহারে মুগ্ধ হয়েছিলেন মৈত্রেয়ী?

শ্রুতি জানিয়েছেন, ভাইবোনদের সহযোগিতায় লোকাল ট্রেনে কাটোয়া আসেন তিনি। বহুদিন পর ক্যাব অথবা মেট্রো করে নয় বরং লোকাল ট্রেনে গরমের মধ্যে যাতায়াত করলেন তিনি। শারীরিকভাবে কষ্ট হলেও তিনি যে মানসিকভাবে কতটা শান্তি পেয়েছেন, সেটা অভিনেত্রীর লেখাতেই স্পষ্ট হয়ে যায়।

৭ বছর পর লোকাল ট্রেনের চাপার দরুন সেই পুরনো শ্রুতিকে আবার ফিরে পেলেন অভিনেত্রী। বাবা মাকে খুশি করে যে আনন্দ আর আশীর্বাদ পেয়েছেন, তাতে এই হঠকারিতা সিদ্ধান্তে একটুও গলদ দেখতে পাননি তিনি।

প্রসঙ্গত, ছুটির বাবার জন্মদিন ছিল গত ২৬ জুন। এই বিশেষ দিনে চরম ব্যস্ততা উপেক্ষা করে বাবার কাছে ছুটে যান তিনি। বাবার জন্মদিনে বাবার পাশে থেকে তাকে আনন্দ দেওয়া, একটা মেয়ের কাছে এর থেকে বড় পাওনা আর কিছুই থাকতে পারে না।

আরও পড়ুন: বহরমপুরের হাসপাতালে অরিজিৎ! অসুস্থতা না অন্য কারণ? চিন্তায় নেট পাড়া

উল্লেখ্য, এই মুহূর্তে জোয়ার ভাঁটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী। নেতিবাচক চরিত্র হলেও এই চরিত্রে রয়েছে একাধিক শেড, যা দর্শকদের বারবার মুগ্ধ করছে। বহুদিন পর ধারাবাহিকে ফিরে এমন একটি চরিত্রে অভিনয় করতে পেরে ভীষণ খুশি শ্রুতি।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe