...
...
Next Story

ডিসেম্বরে '১২ ফেল' অভিনেত্রী মেধা শঙ্করের সাথে বিয়ে সময় রায়নার? গুজব নিয়ে নীরবতা ভাঙলেন কমেডিয়ান

কৌতুক অভিনেতা সময় রায়না এবং অভিনেত্রী মেধা শঙ্কর দীর্ঘদিন ধরে প্রেম করছেন বলে খবর। বিয়ের জল্পনা ওড়ালেও তাঁদের প্রেম নিয়ে ধোঁয়াশা রয়েই গেল।

Published on: Sep 21, 2026, 20:00:25 IST
Advertisement

স্ট্যান্ড-আপ কমেডিয়ান সময় রায়না এবং '১২থ ফেল' খ্যাত অভিনেত্রী মেধা শংকরের প্রেম ও বিয়ে নিয়ে গত কয়েক দিন ধরেই নেটপাড়ায় তুমুল চর্চা। জনসমক্ষে একসঙ্গে ঘুরে বেড়ানো, সময়ের শো 'ইন্ডিয়াস গট ল্যাটেন্ট'-এ মেধার প্যানেলিস্ট হিসেবে হাজিরা, আর একই রকম ব্যাকগ্রাউন্ডে ছুটির ছবি দেখে ভক্তরা ধরে নিয়েছিলেন— এবার বুঝি পরিণতি পেতে চলেছে এই প্রেম! এর মাঝেই রেডিটে এক অজ্ঞাতপরিচয় ব্যবহারকারীর পোস্ট পুরো জল্পনায় ঘি ঢালে। দাবি করা হয়, সময় ও মেধা নাকি ২০২৬ সালের ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন।

ডিসেম্বরে মেধা শঙ্করের সাথে বিয়ে সময় রায়নার? গুজব নিয়ে নীরবতা ভাঙলেন কমেডিয়ান
ডিসেম্বরে মেধা শঙ্করের সাথে বিয়ে সময় রায়নার? গুজব নিয়ে নীরবতা ভাঙলেন কমেডিয়ান

তবে এই সমস্ত মুখরোচক গুজবে জল ঢেলে দিলেন সময় রায়না— তাও আবার নিজের চেনা মেজাজে!

‘ডিসেম্বরে তো ইন্ডিয়া ট্যুর, সরি মেধা পিছোতে হবে!’

রেডিটের সেই ভাইরাল বিয়ের খবরের পোস্ট ইনস্টাগ্রামে শেয়ার করে সময় এক চাবুক ও মজাদার জবাব দেন। সময় লেখেন, ‘ডিসেম্বরে তো আমার ইন্ডিয়া ট্যুর রয়েছে! সরি মেধা, বিয়েটা পিছোতে হবে।’

আর এই পোস্টের ব্যাকগ্রাউন্ডে বাজছিল লতা মঙ্গেশকরের আইকনিক গান— ‘ঝুট বোলে কাউয়া কাটে’! সময়ের এই রসময় পোস্টে খোদ মেধা শংকর নিজেও হেসে লুটোপুটি খাওয়ার ইমোজি দিয়ে রিঅ্যাক্ট করেছেন।

বিয়ের জল্পনায় জল সময়ের
বিয়ের জল্পনায় জল মেধার

মেধার সোজা কথা: ‘ভিত্তিহীন বিয়ের গুজব’

ঠিক কী ঘটেছিল?

সম্প্রতি রেডিটে এক পোস্টদাতা দাবি করেন, তিনি সময়ের পরিবারের বেশ ঘনিষ্ঠ। সময়ের মায়ের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন যে, ২০২৬-এর ডিসেম্বরে মেধা ও সময়ের বিয়ে হতে চলেছে এবং বর্তমানে তাঁরা একসঙ্গে ছুটি কাটাচ্ছেন।

তবে সময়ের 'ইন্ডিয়া ট্যুর'-এর অজুহাত আর মেধার 'ভিত্তিহীন' ট্যাগের পর স্পষ্ট হয়ে গেল— সময়-মেধার বিয়ের সানাই বাজতে এখনও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে অনুরাগী ও ট্রোলারদের!

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks